সোমবার, নভেম্বর ২৮, ২০১৬

এমপি রানার জামিন নাকোচ করে কারাগারে প্রেরণ

খান ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের আলোচিত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামী –ঘাটাইল   আসনের সরকার দলীয় এমপি  আমানুর রহমান খান রানার জামিন আবেদন নাকোচ করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার  সৈয়দ মোঃ দস্তগীর ও আতোয়ার রহমান খানের  হাই কোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের  শুনানীতে যুক্তি উপস্থাপন করায় জামিন আবেদন নাকোচ করা হয় । এ নিয়ে  নি¤œ আদালতে চার বার ও হাইকোর্টে দুই বার জামিন আবেদন নাকোচ করে জেল হাজতে প্রেরণ করা হলো। 
উল্লেখ্য যে ২০১৩ সালে ১৮ জানুয়ারী টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ও বঙ্গবন্ধু হত্যার এক মাত্র প্রতিবাদ কারী ফারুক আহমেদ গুলি বিদ্ধ লাশ কলেজ পাড়া তার নিজ বাসার সামনে থেকে উদ্যার করা হয় । ঘটনার ৩ দিন পর ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে  টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা করেন । মামলার দীর্ঘ তদন্তে ধৃত আসামীদের স্বীকারোক্তি মুলক জবান বন্দিতে এমপি রানাসহ তার ৪ ভাই জড়িত থাকার বিষয় নিশ্চিত হয় পুলিশ ।  

ঘাটাইল বিদ্যুত বিভাগে সংস্কারের নামে ফাঁকি যেখানে টাকা - সেখানেই প্রজেক্টের কাজ


রবিউল আলম বাদল, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
জ্যাইকা কোম্পানীর অর্থায়নে সেন্টাল জোন প্রকল্পের নাম দিয়ে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড(পি.ডি.বি) আলাদা প্রকল্প করে টাঙ্গাইল জেলা সহ বৃহত্তর ময়মনসিংহ জেলার বিদ্যুত বিভাগের উন্নতির জন্য টোটাল মেন্টেস এর কাজ করার কথা। কিন্তু প্রকল্পের দায়িত্বরপ্রাপ্ত কর্মকর্তা লোকাল কর্তৃপক্ষের যোগসাজসে মেন্টেসের কাজ না করে যেখানে টাকা- সেখানেই প্রজেক্টের কাজ করছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, পি.ডি.বি বৃহত্তর ময়মনসিংহ জেলায় বিদ্যুত বিভাগের উন্নতির জন্য সেন্টাল জোন নাম দিয়ে আলাদা প্রকল্প করে ঠিকাদারে মাধ্যমে মেন্টেজ করা দায়িত্ব দেয়। উক্ত সেন্টাল জোন প্রকল্পে ঘাটাইল উপজেলায় সাজু এন্টারপ্রাইজের নামে ১ কোটি টাকার কার্যাদেশ প্রদান করে। অর্থাৎ উপজেলার পৌর এলাকায় যেসব জায়গায় ১০০ ফিটের উর্ধ্বে সার্ভিশ তার আছে অথবা যেসব জায়গায় ফাটাতার কিংম্বা বাশের খুটি দিয়ে লাইন টানানো আছে ঐসব জায়গায় নতুন করে এলটি লাইন স্থাপন করার কথা। সেই সাথে ওভার লোড এলাকায় নিরসন কল্পে ট্রান্সমিটার স্থাপন করা সেন্টাল জোন প্রকল্পের মুল কাজ। কিন্তু প্রকল্পের কিছু অসাধু কর্মকর্তা ঘাটাইল বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালের যোগসাজশে পৌর এলাকায় মেন্টেজের কাজ না করে বাহিল এলাকায় যেখানে মোট অংকের টাকা সেখানেই প্রজেক্টের কাজ করা হচ্ছে। এভাবে প্রকল্পের মেয়াদ ৩ বছর অতিক্রম করে কাগজে কলমে কাজের সমাপ্তি দিলেও সুরেশ চন্দ্র পালের দূনীতির কারণে পৌর এলাকায় সংস্কারে কাজ না করায় গ্রাহকদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
অনুসন্ধানে জানা যায়, পৌর এলাকার ফতের পাড়া,বানিয়া পাড়া, চতিলা, ঘাটাইল পশ্চিম পাড়া, খরাবার, চাঁন্দশী, ঝড়কা ও জয়নাবাড়ী এলাকায় দীর্ঘদিনের টেম্বার বিহীন পুরাতন তার কোথাও কোথাও ফাটা তার ও বাশের খুটি দিয়ে গ্রাহকদের বিদ্যুত সেবার কার্যক্রম চলছে। এই সব ফাটা তারের টেম্বার না থাকায় ঝড়-বৃষ্টি ছাড়াই মাঝে মধ্যে তার ছিড়ে পড়ে কয়েকবার দূর্ঘটনা ঘটে বলে জানাযায়। গত ৩রা জুলাই রাতে খরাবর মসজিদের পাশে এগার হাজারের লাইন (কোন কারন ছাড়াই) রাস্তার উপর ছিড়ে পড়ে। ২রা জুলই খরাবার ব্রিজ পাড়ে রাস্তার উপর তার ছিড়ে পড়ায় এলাকায় আতংক সৃষ্টি করে। গত বছর ৯ জুলাই রাতে বীর ঘাটাইল খোরশেদ মিয়ার পুকুর পাড়ে রাস্তার উপর তার ছিড়ে পড়ে। ৫ আগস্ট সন্ধা ৭ ঘটিকায় খরাবর খলিলের বাড়ির উত্তর পার্শ্বে কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ না থাকলে ১১ হাজার লাইন রাস্তার উপর ছিড়ে পড়ে। এভাবে ঝড়কা, জয়নাবাড়ি, চাঁন্দশী, খরাবর এলাকায় টেম্বারবিহীন তার দীর্ঘদিন যাবৎ ওভারলোড নিয়ে চলায় মাঝে মধ্যেই এম দূর্ঘটনা ঘটছে। পৌর এলাকার সবুজবাগ, কাজীরোড ও খরাবার এলাকায় বিদ্যুত এর চাহিদা অনুযায়ী পুরাতান তারের ত্রুটির কারনে ভোল্টেজ না পাওয়ায় এলাকার গ্রাহকরা দীর্ঘ দিন যাবৎ নো ভেল্টেজ এ ভোগছে। সন্ধার পর আলোর অভাবে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না। এমনকি অনেক সময় ভোল্টেজের অভাবে টিভি, ফ্রিজও চলে না। এলাকাবাসী ওভারলোড নিরসনে ট্রান্সমিটার স্থাপন করতে বারবার তাগিত দিলেও নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পাল গ্রাহকদের সেবার কথা বিবেচনা না করে সংস্কারের কাজ বাদ দিয়ে জামুরিয়া ইউনিয়নের কোনাবাড়ি থেকে দেড় কিলোমিটার ১১ হাজার কেভি নিন্ম মানের লাইন ও ১০০ কেভি ট্রান্সমিটার স্থাপন করে গ্রাহকদের কাছে থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এভাবে একই এলাকার জামুরিয়া থেকে পুংলি পর্যন্ত এক কিলোমিটার লাইন ও ট্রন্সমিটার স্থাপন করে ৩ লাখ টাকা, সন্ধানপুর ইউনিয়নে দেওজানা থেকে ফকিরচালা পর্যন্ত দুই কিলোমিটার ১১ হাজার কেভি লাইন ও ২০০ কেভি ট্রন্সমিটার স্থাপন করে ৪ লাখ টাকা, দেওজানা হতে গ্রামীন টাওয়ার পর্যন্ত এক কিলোমিটার ১১ হাজার কেভি লাইন ও ১০০ কেভি ট্রান্সমিটার স্থাপন করে ০৩ লাখ টাকা। চাঁনতারা ও দিগর গ্রামে নতুন সংযোগ দিয়ে তার ও খুটি বাবদ হাতিয়ে নেয় ১৬ লক্ষ টাকা। লাউয়াগ্রামে নতুন সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয় সাড়ে ৩ লাখ টাকা, খুপিবাড়ী ২০০ কেভি ট্রান্সমিটার বসাইয়া নেয় দেড় লাখ টাকা, ছামানের  বাজার থেকে গানজানা পর্যন্ত দেড় কিলোমিটার নতুন সংযোগ স্থাপন করে নেয় ৩ লাখ টাকা, ঘোড়ার টিকরি নতুন সংযোগ ও ট্রান্সমিটার বসাইয়া নেয় তিন লাখ টাকা, বাসাবাইদ নতুন সংযোগ ও ট্রান্সমিটার বসাইয়া গ্রাহকদের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। এই সব তার, খুটি ও ট্রান্সমিটার জ্যাইকা কোম্পানীর অর্থায়নে উপজেলার পৌর এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে আগে কাজ করে পরে উপজেলার বিভিন্ন অঞ্চলে পুরাতন লাইন সংস্কার করার কথা ছিল। কিন্তু সুরেশ চন্দ্র পাল গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা না করে সংস্কারের কাজ বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে বাহির এলাকায় বর্ধিত লাইন স্থাপন করে লাখ লাখ টাকা ভাগাভাগি করে নেয়। এরপরেও পৌর এলাকার গ্রাহকদের পদে পদে ভোগান্তি থাকলেও সে সব জায়গায় কাজ না করে হরিপুর নবযোগ, মৌ এবং ডিজিটাল ইটভাটায় পল্লী লাইনের সংযোগ থাকতেও ঐসব ইটভাটায় নতুন লাইন ও তিনটি ট্রান্সমিটার স্থাপন করে হাতিয়ে নেয় সাড়ে ৯ লাখ টাকা। রসুলপুর ইউনিয়নের লাল মাটি এলাকায় দুটি ইটভাটায় নতুন লাইন ও ট্রান্সমিটার স্থাপন করে হাতিয়ে নেয় ১০ লাখ টাকা। এভাবে ঘাটাইল বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পাল ঠিকাদারের সাথে আতাত করে উপজেলায় বিদ্যুত বিভাগের সংস্কারের নাম ভাংগাইয়া প্রায় ৭০ লক্ষ টাকা ভাগাভাগি করে নেয়।
জ্যাইকা কোম্পানীর অর্থায়নে সেন্টাল জোন প্রকল্পের দুর্নীতি বিষয়ে ঘাটাইল বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি আপনাকে তথ্য দিতে বাধ্য নই। লিখিত আবেদন করেন ভেবে দেখব। 

ঘাটাইল বিদ্যুত বিভাগে সংস্কারের নামে ফাঁকি যেখানে টাকা - সেখানেই প্রজেক্টের কাজ


রবিউল আলম বাদল, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
জ্যাইকা কোম্পানীর অর্থায়নে সেন্টাল জোন প্রকল্পের নাম দিয়ে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড(পি.ডি.বি) আলাদা প্রকল্প করে টাঙ্গাইল জেলা সহ বৃহত্তর ময়মনসিংহ জেলার বিদ্যুত বিভাগের উন্নতির জন্য টোটাল মেন্টেস এর কাজ করার কথা। কিন্তু প্রকল্পের দায়িত্বরপ্রাপ্ত কর্মকর্তা লোকাল কর্তৃপক্ষের যোগসাজসে মেন্টেসের কাজ না করে যেখানে টাকা- সেখানেই প্রজেক্টের কাজ করছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, পি.ডি.বি বৃহত্তর ময়মনসিংহ জেলায় বিদ্যুত বিভাগের উন্নতির জন্য সেন্টাল জোন নাম দিয়ে আলাদা প্রকল্প করে ঠিকাদারে মাধ্যমে মেন্টেজ করা দায়িত্ব দেয়। উক্ত সেন্টাল জোন প্রকল্পে ঘাটাইল উপজেলায় সাজু এন্টারপ্রাইজের নামে ১ কোটি টাকার কার্যাদেশ প্রদান করে। অর্থাৎ উপজেলার পৌর এলাকায় যেসব জায়গায় ১০০ ফিটের উর্ধ্বে সার্ভিশ তার আছে অথবা যেসব জায়গায় ফাটাতার কিংম্বা বাশের খুটি দিয়ে লাইন টানানো আছে ঐসব জায়গায় নতুন করে এলটি লাইন স্থাপন করার কথা। সেই সাথে ওভার লোড এলাকায় নিরসন কল্পে ট্রান্সমিটার স্থাপন করা সেন্টাল জোন প্রকল্পের মুল কাজ। কিন্তু প্রকল্পের কিছু অসাধু কর্মকর্তা ঘাটাইল বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালের যোগসাজশে পৌর এলাকায় মেন্টেজের কাজ না করে বাহিল এলাকায় যেখানে মোট অংকের টাকা সেখানেই প্রজেক্টের কাজ করা হচ্ছে। এভাবে প্রকল্পের মেয়াদ ৩ বছর অতিক্রম করে কাগজে কলমে কাজের সমাপ্তি দিলেও সুরেশ চন্দ্র পালের দূনীতির কারণে পৌর এলাকায় সংস্কারে কাজ না করায় গ্রাহকদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
অনুসন্ধানে জানা যায়, পৌর এলাকার ফতের পাড়া,বানিয়া পাড়া, চতিলা, ঘাটাইল পশ্চিম পাড়া, খরাবার, চাঁন্দশী, ঝড়কা ও জয়নাবাড়ী এলাকায় দীর্ঘদিনের টেম্বার বিহীন পুরাতন তার কোথাও কোথাও ফাটা তার ও বাশের খুটি দিয়ে গ্রাহকদের বিদ্যুত সেবার কার্যক্রম চলছে। এই সব ফাটা তারের টেম্বার না থাকায় ঝড়-বৃষ্টি ছাড়াই মাঝে মধ্যে তার ছিড়ে পড়ে কয়েকবার দূর্ঘটনা ঘটে বলে জানাযায়। গত ৩রা জুলাই রাতে খরাবর মসজিদের পাশে এগার হাজারের লাইন (কোন কারন ছাড়াই) রাস্তার উপর ছিড়ে পড়ে। ২রা জুলই খরাবার ব্রিজ পাড়ে রাস্তার উপর তার ছিড়ে পড়ায় এলাকায় আতংক সৃষ্টি করে। গত বছর ৯ জুলাই রাতে বীর ঘাটাইল খোরশেদ মিয়ার পুকুর পাড়ে রাস্তার উপর তার ছিড়ে পড়ে। ৫ আগস্ট সন্ধা ৭ ঘটিকায় খরাবর খলিলের বাড়ির উত্তর পার্শ্বে কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ না থাকলে ১১ হাজার লাইন রাস্তার উপর ছিড়ে পড়ে। এভাবে ঝড়কা, জয়নাবাড়ি, চাঁন্দশী, খরাবর এলাকায় টেম্বারবিহীন তার দীর্ঘদিন যাবৎ ওভারলোড নিয়ে চলায় মাঝে মধ্যেই এম দূর্ঘটনা ঘটছে। পৌর এলাকার সবুজবাগ, কাজীরোড ও খরাবার এলাকায় বিদ্যুত এর চাহিদা অনুযায়ী পুরাতান তারের ত্রুটির কারনে ভোল্টেজ না পাওয়ায় এলাকার গ্রাহকরা দীর্ঘ দিন যাবৎ নো ভেল্টেজ এ ভোগছে। সন্ধার পর আলোর অভাবে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না। এমনকি অনেক সময় ভোল্টেজের অভাবে টিভি, ফ্রিজও চলে না। এলাকাবাসী ওভারলোড নিরসনে ট্রান্সমিটার স্থাপন করতে বারবার তাগিত দিলেও নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পাল গ্রাহকদের সেবার কথা বিবেচনা না করে সংস্কারের কাজ বাদ দিয়ে জামুরিয়া ইউনিয়নের কোনাবাড়ি থেকে দেড় কিলোমিটার ১১ হাজার কেভি নিন্ম মানের লাইন ও ১০০ কেভি ট্রান্সমিটার স্থাপন করে গ্রাহকদের কাছে থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এভাবে একই এলাকার জামুরিয়া থেকে পুংলি পর্যন্ত এক কিলোমিটার লাইন ও ট্রন্সমিটার স্থাপন করে ৩ লাখ টাকা, সন্ধানপুর ইউনিয়নে দেওজানা থেকে ফকিরচালা পর্যন্ত দুই কিলোমিটার ১১ হাজার কেভি লাইন ও ২০০ কেভি ট্রন্সমিটার স্থাপন করে ৪ লাখ টাকা, দেওজানা হতে গ্রামীন টাওয়ার পর্যন্ত এক কিলোমিটার ১১ হাজার কেভি লাইন ও ১০০ কেভি ট্রান্সমিটার স্থাপন করে ০৩ লাখ টাকা। চাঁনতারা ও দিগর গ্রামে নতুন সংযোগ দিয়ে তার ও খুটি বাবদ হাতিয়ে নেয় ১৬ লক্ষ টাকা। লাউয়াগ্রামে নতুন সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয় সাড়ে ৩ লাখ টাকা, খুপিবাড়ী ২০০ কেভি ট্রান্সমিটার বসাইয়া নেয় দেড় লাখ টাকা, ছামানের  বাজার থেকে গানজানা পর্যন্ত দেড় কিলোমিটার নতুন সংযোগ স্থাপন করে নেয় ৩ লাখ টাকা, ঘোড়ার টিকরি নতুন সংযোগ ও ট্রান্সমিটার বসাইয়া নেয় তিন লাখ টাকা, বাসাবাইদ নতুন সংযোগ ও ট্রান্সমিটার বসাইয়া গ্রাহকদের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। এই সব তার, খুটি ও ট্রান্সমিটার জ্যাইকা কোম্পানীর অর্থায়নে উপজেলার পৌর এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে আগে কাজ করে পরে উপজেলার বিভিন্ন অঞ্চলে পুরাতন লাইন সংস্কার করার কথা ছিল। কিন্তু সুরেশ চন্দ্র পাল গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা না করে সংস্কারের কাজ বাদ দিয়ে ঠিকাদারের মাধ্যমে বাহির এলাকায় বর্ধিত লাইন স্থাপন করে লাখ লাখ টাকা ভাগাভাগি করে নেয়। এরপরেও পৌর এলাকার গ্রাহকদের পদে পদে ভোগান্তি থাকলেও সে সব জায়গায় কাজ না করে হরিপুর নবযোগ, মৌ এবং ডিজিটাল ইটভাটায় পল্লী লাইনের সংযোগ থাকতেও ঐসব ইটভাটায় নতুন লাইন ও তিনটি ট্রান্সমিটার স্থাপন করে হাতিয়ে নেয় সাড়ে ৯ লাখ টাকা। রসুলপুর ইউনিয়নের লাল মাটি এলাকায় দুটি ইটভাটায় নতুন লাইন ও ট্রান্সমিটার স্থাপন করে হাতিয়ে নেয় ১০ লাখ টাকা। এভাবে ঘাটাইল বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পাল ঠিকাদারের সাথে আতাত করে উপজেলায় বিদ্যুত বিভাগের সংস্কারের নাম ভাংগাইয়া প্রায় ৭০ লক্ষ টাকা ভাগাভাগি করে নেয়।
জ্যাইকা কোম্পানীর অর্থায়নে সেন্টাল জোন প্রকল্পের দুর্নীতি বিষয়ে ঘাটাইল বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি আপনাকে তথ্য দিতে বাধ্য নই। লিখিত আবেদন করেন ভেবে দেখব। 

রবিবার, নভেম্বর ২৭, ২০১৬

ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৩ জন

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের  ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের আঠারদানা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
পুলিশ জানায়, রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের আঠারদানা নামক স্থানে মধুপুর থেকে রড ভর্তি  ট্রাক এলেঙ্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি একটি  ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক দুটি পাশ্ববর্তী খাদে পরে যায়। এ সময় শফিকুল ইসলাম (৩২) নামে এক ট্রাক যাত্রী ঘটনা স্থলেই মারা যায়।সে ঘাটাইল উপজেলার রামজীবনপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। দুঘর্টনায় আহত অপর তিন জনকে কালিহাতী হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৩ জন

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের  ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের আঠারদানা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
পুলিশ জানায়, রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের আঠারদানা নামক স্থানে মধুপুর থেকে রড ভর্তি  ট্রাক এলেঙ্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি একটি  ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক দুটি পাশ্ববর্তী খাদে পরে যায়। এ সময় শফিকুল ইসলাম (৩২) নামে এক ট্রাক যাত্রী ঘটনা স্থলেই মারা যায়।সে ঘাটাইল উপজেলার রামজীবনপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। দুঘর্টনায় আহত অপর তিন জনকে কালিহাতী হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

ঘাটাইলে জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আব্দুল লতিফ ,ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ 
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা  । আজ রোববার   সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের গেটের  সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তব্য রাখেন , বাংলাদেশ শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান , ঘাটাইল এস ই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস বুলবুল বেগম , রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী  , সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান , ঘাটাইল গন পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মওলানা আইনউদ্দিন , যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম শামীম , যুগ্ম সম্পাদক আব্দুল বাছেদ সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার দপ্তর সম্পাদক এনামুল হক, গবেষনা সম্পাদক রফিকুল ইসলাম শহিদুল ইসলাম ও হাফিজুর রহমান প্রমুখসহ ৃ এতে ঘাটাইলের সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অংশ নেন । 

মানবন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ , পাঁচ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি , পূণাঙ্গ উৎসব ও বৈশাখী ভাতা , সরকারী কর্মচারীদের মতো বাড়ি ভাড়া ও অবসর গ্রহনের এক বছরের মধ্যে অবসর সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। শিক্ষকরা যদি মানুষ গড়ার কারিগর হয়ে থাকি , কেন তাহলে তাদেরকে অবহেলা করা হচ্ছে । অবিলম্ভে তাদের দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা । পরে তারা ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারক লিপি দেন । 

শনিবার, নভেম্বর ২৬, ২০১৬

বসত বাড়ীর নিকট খামার স্থাপন হুমকির মুখে কয়েকটি পরিবার

নিজস্ব প্রতিবেদক ॥ 
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই উত্তর পাড়ায় আশিকুর রহমান ফরিদের বসত বাড়রি সন্নিকটে মুরগির খামার স্থাপনের উদ্যোগে হুমকির মুখে পড়েছে কয়েকটি পরিবার। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেও বন্ধ করতে পারছে না খামার স্থাপনের কাজ। 
জানা যায়, উপজেলার ভারই গ্রামের মৃত ছবদের আলীর ছেলে শামীম আল মামুন প্রায় ১মাস যাবৎ তার নিজ জমিতে মুরগির খামার স্থাপনের কাজ করছে। বসত বাড়ীর নিকট এ খামারটি করা হলে কয়েকটি পরিবার মারাত্বক স্বাস্থ হুমকিতে পড়বে। বসবাসের অনউপযোগি হয়ে পড়বে দুইটি বাড়ী। এমতাবস্থায় পরিবারগুলোর পক্ষ থেকে আশিকুর রহমান ফরিদ ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঠিক আছে মর্মে সুপারিশ করেন। আবেদনের প্রেক্ষিতে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ আবদুল আওয়াল গত ৬ নভেম্বর শামীম আল মামুনকে নোটিশ প্রদান করেন। নোটিশে তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ প্রদান করে বলা হয়, বসত বাড়ীর সন্নিকটে মুরগির খামার স্থাপন আইনগত দন্ডনীয় অপরাধ এবং পরিবেশের জন্য হুমকী স্বরূপ। নির্দিষ্ট সময়ে হাজির না হলে মোবাইল কোট পরিচালনা, ফৌজদারী মামলাসহ আইনানুগ ব্যাবস্থা গ্রহণের কথা বলা হয়। এমন নির্দেশনা সত্তেও খামার স্থাপন অব্যাহত রেখেছে শামীম আল মামুন। অপরদিকে, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক বরাবর দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে গত ৩১ অক্টোবর অবস্থানগত ছাড়পত্র ব্যতীত লেয়ারফার্ম নির্মাণের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশের কোন জবাব না দেয়ায় ২০ নভেম্বর পুনরায় ৭ কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে নোটিশ প্রদান করেছেন। এসময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছেন।
এবিষয়ে আশিকুর রহমান ফরিদ বলেন, কোন নিয়মনীতির তোয়াক্কা না করে আমার বসত ঘড়ের পাশে খামার স্থাপন করা হচ্ছে। খামারের কার্যক্রম শুরু হলে আমার বাড়ীসহ কয়েকটি পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হবে। স্থানীয় চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করেও ঠেকানো যাচ্ছে না অপতিরোধ্য শামীমকে। সে খামার স্থাপনের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে।
শামীম আল মামুন বলেন, আমার জমিতে খামার করছি। খামার বন্ধের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে। এ বিষয়ে প্রশাসন যে নির্দেশনা দিবেন তা মেনে নেব।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, সরেজমিনে দেখেছি, এখনও খামার স্থাপন হয়নি। একটি ঘর উঠানো হয়েছে। এটিকে মুরগির খামার বলা যায় না। তবে অপরাধমূলক কিছু হলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন মুঠো ফোনে জানান, ভুক্তভোগিদের আমার বরাবর আবেদন করতে বলুন। বিষয়টি আমি দেখবো।

বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০১৬

ঘাটাইলে অমৌসুমী আনারসের সাথে সাথী ফসলের আবাদ

টাঙ্গাইলে অমৌসুমী আনারস ও তার সঙ্গে সাথী ফসল আবাদে ঝুঁকেছেন কৃষক। ফসল বৈচিত্র্য আনতে এটি যেমন কৃষকের উদ্ভাবনী সাফল্য, একই সঙ্গে নেতিবাচক দিক হচ্ছে দ্রুত ফসল ফলাতে তারা সহায়তা নিচ্ছেন নানা অপকৌশলের।

রিপোর্টটি দেখতে ক্লিক করুন:

ঘাটাইলে অমৌসুমী আনারসের সাথে সাথী ফসলের আবাদ

টাঙ্গাইলে অমৌসুমী আনারস ও তার সঙ্গে সাথী ফসল আবাদে ঝুঁকেছেন কৃষক। ফসল বৈচিত্র্য আনতে এটি যেমন কৃষকের উদ্ভাবনী সাফল্য, একই সঙ্গে নেতিবাচক দিক হচ্ছে দ্রুত ফসল ফলাতে তারা সহায়তা নিচ্ছেন নানা অপকৌশলের।

রিপোর্টটি দেখতে ক্লিক করুন:

ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভাতা গ্রহণের অভিযোগ


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই ভুয়া মুক্তিযোদ্ধার নামে ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা নূর হোসেন সিদ্দিকী।

অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার দত্তগ্রাম প্রকাশ বেংরোয়া গ্রামের মৃত সামস উদ্দিন মিয়ার ছেলে মনিরুজ্জামান মিয়া (গেজেট নং-০১১৮০৪৮১৩৩) এবং একই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সহিদুজ্জামান মিয়া (গেজেট নং- ৫৭০৬) মহান মুক্তিযুদ্ধ অংশ গ্রহণ করেন নাই। 

ইতোপূর্বে তারা কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না। ভুয়া মুক্তিযোদ্ধাসনদ গ্রহণ করে তারা নিয়মিত সরকারের মাসিক ভাতা উত্তোলন করছে। এরই প্রেক্ষিতে একই গ্রামের মৃত আবুল হোসেন সিদ্দিকীর ছেলে নূর হোসেন সিদ্দিকী (লাল মুক্তিবার্তা নং-০১১৮০৪০১২২, ভারতীয় গেজেট নং-৮৬১২, বাংলাদেশ গেজেট নং-৫১০২ এবং জাতীয় তালিকা নং-২৯৯) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কাশেম শাহীন জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঘাটাইলের শারীরিক প্রতিবন্ধী চানের পড়ার দায়িত্ব নিলেন ডিসি

টাঙ্গাইল: শারীরিক প্রতিবন্ধী চান মিয়ার লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন। 
বৃহস্পতিবারের (২৪ নভেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শেষে তার পরিবারকে আনুষ্ঠানিকভাবে খবরটি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আবুল কাশেম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুবি খান, চান মিয়ার মা প্রমুখ।
বিকলাঙ্গ দুই হাত নিয়ে জন্ম নেওয়া চান মিয়াকে কোনো প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি। ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে। 
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঘাটাইল সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে চান মিয়া। 

ঘাটাইলের শারীরিক প্রতিবন্ধী চানের পড়ার দায়িত্ব নিলেন ডিসি

টাঙ্গাইল: শারীরিক প্রতিবন্ধী চান মিয়ার লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন। 
বৃহস্পতিবারের (২৪ নভেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শেষে তার পরিবারকে আনুষ্ঠানিকভাবে খবরটি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আবুল কাশেম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুবি খান, চান মিয়ার মা প্রমুখ।
বিকলাঙ্গ দুই হাত নিয়ে জন্ম নেওয়া চান মিয়াকে কোনো প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি। ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে। 
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঘাটাইল সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে চান মিয়া। 

সোমবার, নভেম্বর ২১, ২০১৬

ঘাটাইলে বিলুপ্তির পথে বাবুই পাখি


আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল ) |

বাবুই পাখিকে বলা হয় কারিগরি ও শৈল্পিক পাখি। নিখুঁত কারিগরের মত শৈল্পিক ও দৃষ্টিনন্দন বাসা বানানোর জন্য খ্যাতি আছে এই পাখির। বাবুই পাখির বাসার ভিতর আধুনিক যুগের মত লাইটের ব্যবস্থা আছে। বাসার ভেতর একটু গোবর রাখা হয়, তার ভেতর জোনাকি পোকার মাথাটি ঢুকিয়ে দেয়। ফলে জোনাকির আলোতে বাসা আলোকিত হয়ে উঠে। আজ কালের বির্বতনে ঘাটাইলে বিলুপ্তির পথে এই কারিগরি বাবুই পাখি।
বাবুই পাখিরে ডাকি, বলিছে চুড়ই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোধ, বৃষ্টির, ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়। পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাঁচা। রজনীকান্ত সেনের কবিতার সেই বাবুই পাখি আজ গ্রাম বাংলায় তেমন একটা চোঁখে পড়ে না। এক শ্রেনীর লোক শিকার করছে বাবুই পাখি। অন্যদিকে খাঁচায় বন্দি করে বেচা কেনাও হচ্ছে।
হারিয়ে যাচ্ছে গ্রাম গঞ্জের ঐতিহ্যবাহী বাবুই পাখির বাসা। বাবুই পাখিরা সাধারণত তাল গাছের চুড়ায় বাসা বাধে। বাবুই পাখির বাসা গ্রাম গঞ্জের একটি ঐতিহ্যবাহী দৃশ্য। বাবুই পাখি নিয়ে কবি সাহ্যিতীকরা অনেক গল্প ও কবিতা লিখেছেন। তাল গাছের পাতার নিচের অংশে বাবুই পাখি বাসা তৈরী করে। বাবুই পাখিদের বাসা বানানোর নির্মাণ শৈলী, কারিগরী দক্ষতা দেখে আধুনিক যুগের প্রকৌশলীদের ভাবিয়ে তোলে। তাল পাতার ছেড়া তন্তু দিয়ে তারা বাসা বাঁধে। সুখ্য ভাবে ঠোঁট দিয়ে পাতা ছিড়ে এনে তা গাঁথুনী করে বাসা তৈরী করে তাই এর নাম শিল্পী বাবুই পাখি। বাঁতাসে দুললেও বাসা ভেঙ্গে পড়ে না। তাল পাতার বাসায় কোন ভাবেই জল ঢোকে না। বাসায় প্রবেশ ও বাহির হওয়ার জন্য রয়েছে একাধিক দরজা। এ এক অদ্ভুত দৃশ্য। অন্ধকার ঘরকে কিভাবে আলোকিত করতে হয় তা বাবুই পাখিরা ভালো ভাবেই জানে।
বাবুই পাখি দেখতে অনেকটা চুড়ই পাখির মত। তবে আকারে একটু বড়। এরা ঝাঁক বেধে তাল গাছের চুড়ায় বসবাস করে, এরা খুব পরিশ্রমি পাখি। ঘাটাইল উপজেলার পল্লিতে বেড়াতে গেলে একটি তাল গাছে এই বাবুই পাখির দেখা মেলে। এই দৃশ্য সাধারণ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রতিটি পল্লিগ্রামে দেখা যায়।

ঘাটাইলে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
ঘাটাইলের ত্রিশ কিলোমিটার পূর্বে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রে গতকাল রোববার বিকেলে জঙ্গিবাদ,নাশকতা,সন্ত্রাস,ইভটিজিং ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার সৌকত শাহীন, সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মাসুদুর রহমান মনির, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন প্রমুখ। মতবিনিময়ে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, নাশকতা ও মাদকের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

রবিবার, নভেম্বর ২০, ২০১৬

পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে চান মিয়া

 ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে চান মিয়া।সে টাঙ্গাইলের ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র। এবার সে  প্রাথমিক সমাপনী  (পিএসসি) পরিক্ষায় উপজেলা সদরের ঘাটাইল সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে।
হাত বিকলাঙ্গ নিয়ে জন্ম নেওয়া শারিরীক প্রতিবন্ধী অধম্য মেধাবী চান মিয়ার জন্ম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারট্র গ্রামে। তার পিতা  ফজলুল হক প্রবাসী । তার প্রথম সন্তান কন্যা তার পরই জন্ম চান মিয়ার। প্রতিবন্ধী হয়ে জন্ম নিলেও সন্তানের প্রতি যতেœর কোন কমতি নেই মা রতœার। পিতা প্রবাসী হওয়ায় ছেলেকে শিক্ষিত ও মানুষ করার জন্য চান মিয়াকে ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করান তার মা। প্রতিদিন ১২ কি.মি.দূর থেকে মায়ের সহযোগীতায় তাকে ক্লাস করতে হয়েছে। (আমাদের ঘাটাইল)
চান মিয়ার মা রতœা বেগম জানান,আমার ছেলের জন্য এই পৃথিবীতে কিছু একটা করে যেতে চাই। আমি আমার ছেলেকে কোন দিন প্রতিবন্ধী হিসেবে দেখিনি, অন্য আর দশটা ছেলের মতই ভাবি।তিনি আরো জানান ছেলেকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমার চেয়ে তার বাবার উৎসাহ অনেক বেশী।বিদেশ থেকে প্রতিনিয়ত ফোন করে ছেলের খোজ নেয়।
ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের চেয়ারম্যান দৃষ্টি প্রতিবন্ধী রফিকুল বারী খান বলেন,আমার শ্রম প্রতিবন্ধীদের নিয়ে করা সংগ্রাম  আজ স্বার্থক।এ বছরই প্রথম দুইজন শ্রবণ,একজন করে শারিরীক ও বুিদ্ধ প্রতিবন্ধী শিক্ষার্থী পিএসসি পরিক্ষায় অংশ গ্রহন করছে।অন্য তিন জনের চেয়ে চান মিয়া নিয়মিত স্কুলে আসত এবং সে অনেক মেধাবী।
এ বিষয়ে পরীক্ষা পরিদর্শন করতে গিয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, চান মিয়ার পরীক্ষা নিবিঘœ করতে পৃথক কক্ষের ব্যাবস্থা করা হয়েছে। আলাদা একজন ¯েœহময়ী কক্ষ পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে।

ঘাটাইল আর্দশ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুবি খান বলেন, আমরা জানতাম না সে প্রতিবন্ধী,আজ সে বেঞ্চ জোড়া করে পরিক্ষা দিয়েছে। আগামীকাল তার জন্য মেঝেতে মাদুরের ব্যবস্থা করা হবে এবং প্রতবিন্ধী হিসেবে বিশ মিনিট সময় বেশী পাবে।

মো. খায়রুল ইসলাম
ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইল।
তাং ২০-১১-১৬

শনিবার, নভেম্বর ১৯, ২০১৬

ঘাটাইল প্রেসক্লাবের সভাপতির মোটরসাইকেল চুরি।

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলামের  মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল শনিবার সকালে ১০ মিনিটের ব্যাবধানে ঘাটাইল কলেজ মোড় সংলগ্ন হামদর্দ এর শো-রুমের সামনে এ ঘটনা ঘটে। 
দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম গতকাল শনিবার সকাল  ৯ টা ২০ মিনিটের দিকে  ঘাটাইল কলেজ মোড় সংলগ্ন হামদর্দ এর শো-রুমের সামনে তার ব্যাবহৃত উঅণটঘ-১৩৫ ঈঈ মোটরসাইকেলটি রেখে গলিতে পেসক্লাবে যায় । সেখানে ১০ মিনিট অবস্থান করে মোটরসাইকেলের রক্ষিত স্থানে গিয়ে দেখে তার মোটর সাইকেলটি নেই।  মোটরসাইকেলটির চেচিস নং-৯ঈ৪০৫৩১০৭  ইজ্ঞিন নং-৩ঈ১৭০৯৮৯৬   মডেল- উঊঠওঝঊজ।   এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।





শুক্রবার, নভেম্বর ১৮, ২০১৬

ডেইলি আমাদের ঘাটাইল সম্পাদক কে হত্যার হুমকি

ভিন্ন ধর্মী খবরের সাথে সব সময় পজিটিভ খবরের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল থেকে প্রকাশিত সর্বপ্রথম ও একমাত্র অনলাইন দৈনিক আমাদের ঘাটাইল ডটকম এর প্রধান সম্পাদক ও টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী (সাবেক পিপি) এস আকবর খানকে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
হুমকির অভিযোগে আকবর খান গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)।
জিডিতে আকবর খান অভিযোগ করেন, গত মঙ্গলবার সকাল ও বুধবার দুপুরে দুটি নম্বর থেকে তাঁর মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে গালাগাল দেওয়া হয়। একটি ব্যাংক হিসাব নম্বরে ১০ কোটি টাকা পাঠাতে বলা হয়। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আকবর খান বলেন, তিনি জিডি করা ছাড়াও ঘটনাটি পুলিশ সুপারকে (এসপি) অবহিত করেছেন।

মুকুল একাডেমি ৫ম শ্রেণি শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকাল ১১টায় ঘাটাইল উপজেলা মুকুল একাডেমী কেজি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুকুল একাডেমী কেজি স্কুল আয়োজিত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে  স্কুল প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ইউএনও আবুল কাশে মোহাম্মদ শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মতিউর রহমান, প্রফেসর খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা এমদাদ খান হুমায়ুন, মোঃ দেলোয়ার হোসেন, সাবিনয়া ইয়াসমিন প্রমুখ।

বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০১৬

ডেইলি আমাদের ঘাটাইল দ্বিতীয় বর্ষে পদার্পন “সম্মাদকীয়”


আনোয়ার হোসেন বকুল

একটি বছর পার করলো অনলাইন পোর্টাল ‘ডেইলি আমাদের ঘাটাইল’। তার স্কোর বোর্ডে যুক্ত হলো একটি বৎসরে অর্জন। বিগত বছরটিতে আমাদের ঘাটাইলের অনুকুলে কতটুকু সু-বাতাস বয়ে গেছে, কিংবা কতটা বৈরী বাতাস মোকাবেলা করে উজানে দাঁড় টেনে কতটুকু মানেগুনে অগ্রসর হতে পেরেছে তার মূল্যায়নের দ্বায়িত্ব পাঠক সমাজের। ডেইলি আমাদের ঘাটাইল অনলাইন গনমাধ্যমের জগতে একটি পরিচিত নাম। ঘাটাইলে গন্যমাধ্যমকর্মী সৃষ্টির ও শিল্প সংস্কৃতি বিকাশে অন্যতম্য একটি মাধ্যম। যা নিয়মিত আপডেট করা হয়। তরুণ সাংবাদিক মোঃ খায়রুল ইসলামের অক্রান্ত পরিশ্রম করে অনেক বাঁধার পাহাড় পেরিয়ে ডেইলি আমাদের ঘাটাইল একটি বছর পার করে ফেলেছে। এ নভেম্বর মাসের ১৫ তারিখে আমাদের ঘাটাইল এক বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে। এটি ঘাটাইল বাসীর জন্য একটি আনন্দের সংবাদ। 
প্রতিষ্ঠার প্রথম বছরই প্রত্রিকাটির রয়েছে অনেক স্মৃতি। ডেইলি আমাদের ঘাটাইলের প্রধান সম্পাদক বিশিষ্ট আইনজীবি এস আকবর খান। যিনি ঘাটাইল সহ টাঙ্গাইলের শিল্প সাংস্কৃতির অন্যতম্য পৃষ্ঠপোষক। চলমান রাজনীতি, অর্থনীতি, শিল্প সাহিত্য- সাংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য সহ ঘাটাইলের আনাচে কানাচে ঘটে যাওয়া ঘটনা গুলো গুরুত্ব সহকারে আপডেট করার ব্যাপারে সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার তাগিদ দিয়ে থাকেন তিনি। এ কারণে ডেইলি আমাদের ঘাটাইল অল্প সময়েই পাঠক প্রিয়তা পেয়েছে। ঘাটাইলের সাংবাদ পত্র ও সাংবাদিকতার সাথে জরিত প্রায় সকলেই নিয়মিত পড়েন ডেইলি আমাদের ঘাটাইল। 
ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘পত্রিকাটির পাঠক সংখ্যা ক্রমশই বাড়ছে। তিনি বলেন প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখার জন্য সবার মূখে প্রশংসা শোনা গেছে। তাদের বক্তব্যে উঠে এসেছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসীদের সাহসী কন্ঠস্বর একটি আদর্শ অনলাইন পত্রিকা আমাদের ঘাটাইল’। 
বর্তমানে জাতীয় ছাড়াও জেলা উপজেলা থেকে অনেক অনলাইন পত্রিকা প্রকাশ হচ্ছে। ঐতিহ্যবাহি ঘাটাইলের এক সময় শিল্প সাহিত্য চর্চার সুনাম ছিল। সাংবাদিকতার নিয়োজিত ও সাহিত্য চর্চার সাথে জড়িতরা নিয়মিত পত্র পত্রিকা প্রকাশ করত। এ কারণে সে সময় আমজাদ করিম চৌধুরী, আরেফিন বাদল ও প্রয়াত নৃপেন বিশ্বাসের মত প্রখ্যাত সাংবাদিক জন্ম হয়েছিল। সৃষ্টি হয়েছিল সংবাদ কর্মী ও সাহিত্য সংস্কৃতি প্রেমীর। বর্তমান কালে টাঙ্গাইলের ঘাটাইলে সাহিত্য- সংস্কৃতি চর্চা অনেকটা ঝিমিয়ে পড়েছে। বর্তমানে মোঃ খাইরুল ইসলামের তারুণ্যতা  ও সাহস এবং মোঃ নজরুল ইসলাম চাঁনের প্রচেষ্ঠায় প্রকাশিত অনলাইন পোর্টাল ‘ডেইলি আমাদের ঘাটাইল’ ঘাটাইলের শিল্প সংস্কৃতির পালে কিছুটা হলেও হাওয়া দিতে শুরু করেছে। 

ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন ‘প্রত্যাশা করি ডেইলি আমাদের ঘাটাইল এর মাধ্যমে মেধাবী তরুণরা সাংবাদিকতায় উৎসাহিত হবে। যাতের সৃষ্টিশিলতা ঘাটাইলের সাংবাদিকতার অংঙ্গন সমৃদ্ব হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশের পথ সুগম হবে’। 
ঘাটাইল প্রেসক্লাবের সহ সভাপতি সাজ্জাদ রহমান বলেন ‘এ অনলাই পত্রিকাটি কেন্দ্রকরে আবার ঘাটাইলে সাহিত্য সাংবাদিকতার নতুন জোয়ার সৃষ্টি হবে। তাই পত্রিকাটির মাধ্যমে ঘাটাইলের সাংবাদিকতা ও সাহিত্য সংস্কৃতি প্রসারে কর্তৃপক্ষকে উদ্যোগি হতে হবে’।
সাংবাদিকতা কে পেশা হিসাবে বেছে নেওয়ার মত ঘাটাইলে এখনোও কাউকে খুজে পাওয়া যায়না। ঘাটাইলে অবস্থান করে যারা সাংবাদিকতা করেন তারা সবাই অন্য পেশার পাশা পাশি সেবার মানসিকতা নিয়ে এ কাজ করেন। প্রকৃত পক্ষে সামাজিক মর্যদাকে তারা বেশী প্রধান্য দিয়ে থাকেন। এর পরেও দেশের অন্য উপজেলার তুলনায় ঘাটাইলের সাংবাদিকতা অংঙ্গন উজ্জল। সাংবাদিক পরিচয়ে দু’একজনের অনৈতিক কর্মকান্ডের কারণে কিছুটা হলেও ঘাটাইলের সাংবাদিকতা অংঙ্গন কুলশিত করেছে। এছাড়া প্রায় সবাই নানা প্রতিকুলতার মাঝেও সম্মান নিয়ে টিকে আছেন। ঘাটাইলের সাংবাদিকতা প্রসারে তারা মরিয়া ।চালিয়ে যাচ্ছে সাংবাদিকতার মাধ্যমে ঘাটাইলের সার্বিক উন্নয়নের নিরন্তর প্রচেষ্টা। যা ঘাটাইল বাসীর জন্য আশার আলো। 
ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুজ্জামান মিয়া বলেন ‘সমাজ সেবি রাজনীতি বিদদের অপৃষ্ঠপোশকতা আর অসহযোগীতার ফলে সৎ ও যোগ্য তরুন সংবাদকর্মী সৃষ্টি হচ্ছে না। তারা সহযোগীতা করলে ঘাটাইলের সাংবাদিকতা আরো সমৃদ্ধ হতো’। 
ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ বলেন, ‘সাংবাদিকতার জগতে সাহসের পাশা পাশি ভালোবাসা দরকার। শিল্প সাহিত্যকে ভালো না বাসলে এই অংঙ্গনকে নতুন কিছু দেওয়ার থাকেনা। আমাদের বিশ্বাস ‘ডেইলি আমাদের ঘাটাইল’ কর্তৃপক্ষের সেই ভালোবাসা ও নিষ্ঠা আছে। আমাদের ঘাটাইলের নির্বাহী সম্পাদক মোঃ নজরুল ইসলাম চাঁনকে মনে রাখতে হবে ভালো কোন উদ্যেগ সহজে মানতে চায়না কেউ। চিরকাল সমাজে এরকম হয়ে আসছে। ভালো উদ্যেগ সফল করা কত কঠিন তা ব্যখ্যা করে বুঝানোর দরকার পরেনা। আসলে এটা দুরুহ কাজ। তবু ভালো কাজ থেমে থাকে না। ভালো মন্দ নিয়েই এই পৃথিবী। সমাজে কিছু লোক আছে ভালো কাজের প্রতিবন্ধকতা করাই তাদের জীবন দর্শন। শুভ বুদ্ধির বিকাশ ঘটলে সৎ কাজের মূল্য মিলে। তাই সমাজে ভালো কাজের স্বীকৃতি কদাচিৎ জোটে। আর শুভ বুদ্ধির বিকাশের জন্য প্রয়োজন সুষ্ঠ সাহিত্য সাংস্কৃতি চর্চা।
ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘নেতিবাচক খবরগুলো প্রতি নিয়তই কেড়ে নিচ্ছে আমাদের সস্তি। হত্যা, দূর্নিতী আর দূর্ঘটনার খবরগুলো রাজত্ব করে বেড়াচ্ছে। এই মন খারাপ করা খবর থেকে মন কখনো কখনো মুক্তি চায়। তাই ডেইলি আমাদের ঘাটাইল কর্তৃপক্ষের উদ্যেশ্যে পরামর্শ হলো তারা যেন ইতিবাচক সংবাদের প্রতি বেশি গুরুত্ব দেন’। 

ঘাটাইল প্রেস ক্লাবের আরেক সাবেক সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব বলেন ‘নামে কিংবা যায় আসে এই কথাটা আমরা মুখে মুখে যতবারই উচ্চারন করিনা কেন নামের একটা আলাদা গ্রহন য্যেগ্যতা এবং বিশেষত্ব সব সমই থাকে। তেমনি অনলাইন পত্রিকার নাম যখন ‘ডেইলি আমাদের ঘাটাইল’ তখন প্রতিটি ঘাটাইল বাসীর অন্তরে তা সহযেই স্থান পাবে এটাই স্বাভাবিক।  নির্লোভ, বস্তুনিষ্ঠ ও দেশ প্রেম সাংবাদিকতার জন্য অপরিহায্য। 
এ চেতনাকে প্রধান্য দিয়ে আমাদের ঘাটাইল যাত্রা শুরু করেছে বলে জানান, পত্রিকাটির সম্পাদক উত্তম কুমার আয্য। তিনি বলেন, শিক্ষা, সাহিত্য সাংস্কৃতি ক্রীড়া বিষয়ক খবরকেও গুরুত্ব দেয় তারা। 
ঘাটাইল প্রেস ক্লাবের কোষ্যাদক্ষ্য রবিউল আলম বাদল বলেন ‘আমাদের ঘাটাইল’ যে সাহস আর ধর্য নিয়ে এগিয়ে চলছে তা অব্যহত থাকলে অনেক দূর এগিয়ে যাবে তারা। 
ঘাটাইল প্রেসক্লাবের প্রচার সম্পাদক বিষ্ণু প্রিয় দীপ বলেন, তরুণদের চরিত্র গঠন এবং মননশীলতা বিকাশে বিশেষ বিভাগ খোলার পরিকল্পনা থাকা প্রয়োজন। 
ঘাটাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মাসুম মিয়া বলেন, ‘আমাদের ঘাটাইল যে ভাবে সাহস নিয়ে টিকে আছে আশা করি ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবেনা। তরুনদের সাংবাদিকতার পেশায় আনার জন্য যদি আমাদের ঘাটাইল কাজ করে তা হলে আমরা সন্ধান পেতে পারি প্রতিভাবান সাংবাদিকদের। 
স্থানীয় ভাবে পত্রিকা প্রকাশ একটি চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের ঘাটাইল প্রকাশনা অব্যাহত রাখতে হবে। যা ঘাটাইলের সাংবাদিক ও সংবাদপত্রের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। তাদের এ প্রকাশনা আরো সুন্দর ও স্বচ্ছ হোক। অনলাইন পোর্টাল আমাদের ঘাটাইল দ্বিতীয় বর্ষ পর্দ্বাপনে এটাই আমাদের প্রত্যাশা।#

লেখক; সাধারন সম্পাদক, ঘাটাইল প্রেসক্লাব। 

ঘাটাইলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর সদরের ঝড়কায় অবস্থিত স্যান্ডার্ড কিন্ডারগার্টেন এর পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায় অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আঃ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেব উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, ১নং ওয়ার্ড কমিশনার মোঃ বিশা মিয়া, সাবেক কমিশনার মোঃ হালিম মিয়া, মোয়াজ্জেম মাষ্টার, মোস্তাফিজুর রহমান ছানা প্রমুখ। 

বুধবার, নভেম্বর ১৬, ২০১৬

ঘাটাইলে মাঠ দিবস অনুষ্ঠিত



মো, খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নে বুধবার বিকেলে চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ ব্রি-ধান৪৯ ধানের কর্তন উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত দেউলাবাড়ী দক্ষিণ পাড়া সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহর বাড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডিএই) কৃষিবিদ আবুল হাশিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (এডিডি) শস্য কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকী, কৃষিবিদ বনি আমিন, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুর মতিন বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল কাদির, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ।

ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন


মো. মাসুম মিয়া, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ১৪ নভেম্বর ঘাটাইলের একমাত্র স্থানীয় দৈনিক আমাদের ঘাটাইল অনলাইন পত্রিকায় “শিক্ষকের কার্যকলাপ নিয়ে আলোচনা সভায় উদ্বেগ” শিরোনামে প্রকাশিত সংবাদকে প্রাধান্য দিয়ে ও ভিন্ন শিরোনামে কয়েকটি অনলাইন ও স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজ বুধবার বিকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র মোঃ হাসান আলী ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কিছুদিন পূর্বে বিদ্যালয়ের অভ্যন্তরীন বিষয়ে প্রধান শিক্ষকে গিরে গুঞ্জন শোনা যায়। আমি বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ম্যানেজিং কমিটি ও শিক্ষক সমন্বয়ে কমিটি গঠন করে তদন্ত করি। তদন্তে গুঞ্জনের কোন সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আমি বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করি। কিন্তু গত ১৪ নভেম্বর ২০১৬ ইং তারিখে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অপ্রত্যাশিত ভাবে ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রধান শিক্ষককে নিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি বক্তব্য উপস্থাপন করেন। আমরা ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে নবান্ন উৎসব উদযাপিত

ঘাটাইল (টাঙ্গাইল ) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে গত ১৫ নভেম্বর (মঙ্গলবার) উপজেলা প্রশাসনের উদ্যেগে উদযাপিত হয়েছে নবান্ন উৎসব। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য পহেলা অগ্রহায়ন কৃষকের ধানকাটার মৌসুম নবান্ন উৎসব শুরু হয়। নবান্ন উৎসবের  আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) প্রভাংশু সোম মহান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর খান , ডিপুটি কমান্ডার শাহ নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০১৬

দৈনিক আমাদের ঘাটাইল এর প্রথম বর্ষপূর্তি পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ভিন্ন ধর্মী খবরের সাথে সব সময় পজিটিভ খবরের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল থেকে প্রকাশিত সর্বপ্রথম ও একমাত্র অনলাইন দৈনিক আমাদের ঘাটাইল ডটকম এর প্রথম বর্ষপূতি মঙ্গলবার জাকজমকভাবে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। দৈনিক আমাদের ঘাটাইল ডটকম এর  শুভ কামনা জানিয়ে র‌্যালিতে অংশ নেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন। র‌্যালী শেষে ঘাটাইল প্রেস ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক,সাবেক পিপি এবং দৈনিক আমাদের ঘাটাইল ডটকম এর প্রধান সম্পাদক এস. আকবর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ঘাটাইল জি.বি.জি কলেজের সহকারী অধ্যাপক জুলফিকার ই হায়দার এর সভাপতিত্বে এবং  নির্বাহী সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলাম এর  সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম  । যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান, আতা খন্দকার, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাজ্জাদ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সকালের খবরের ঘাটাইল সংবাদদাতা মো. মাসুম মিয়া, ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, দৈনিক আমাদের ঘাটাইল এর ব্যবস্থাপনা সম্পাদক মো. খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৪ নভেম্বর বিভিন্ন অনলাইন পত্রিকাসহ কয়েকটি দৈনিক পত্রিকায় ঘাটাইল উপজেলা পরিষদের আইন শৃঙ্গলা কমিটির সভায় ঘাটাইল পৌরসভার মেয়র জনাব শহিদুজ্জামান খান এর বরাত দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে বক্তব্য ছাপা হয়েছে তা সম্পূর্ন ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। আমরা ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য সকলের দায়িত্বশীল ভূমিকা আশা করছি। ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাবস্থাপনা পরিষদের সদস্য ও শিক্ষক কর্মচারীবৃন্দ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 


ব্যাবস্থাপনা পরিষদ ও শিক্ষক কর্মচারীবৃন্দের পক্ষে
প্রধান শিক্ষক
ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
ঘাটাইল, টাঙ্গাইল

ঘাটাইলের প্রথম অনলাইন পত্রিকা দৈনিক আমাদের ঘাটাইল এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ



মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টঙ্গাইল) প্রতিনিধি ঃ
সংবাদ উপস্থাপনায় ও পাঠক প্রিয়তার মেলবন্ধনের যে যাত্রাপথ শুরু হয়েছিল ২০১৫ সালের ১৫ নভেম্বর, তা আজ ২য় বছরে পদার্পন করেছে দৈনিক আমাদের ঘাটাইল। সকলের আস্থার পাটফর্ম স্থানীয় সাংবাদিকতা ভিত্তিক ঘাটাইলের প্রথম অনলাইন পত্রিকা দৈনিক আমাদের ঘাটাইল এর ১য় প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দৈনিক আমাদের ঘাটাইল, ঘাটাইল উপজেলা সহ উত্তর টাঙ্গাইলের অন্যতম জনপ্রিয় অনলাইন পত্রিকা হিসেবে ঘাটাইল বাসীর জন্য শুভেচ্ছার বার্তা নিয়ে এসেছিল। দীর্ঘ এই সময়ে পাঠক সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বেড়েছে এই পত্রিকার গ্রহণযোগ্যতা।

সোমবার, নভেম্বর ১৪, ২০১৬

অবশেষে বন্ধ হয়নি মেধাবী ছাত্রী শারমিনের লেখা পড়া

সোহেল পারভেজ, ভ‚ঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া দাখিল মাদরাসার ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থী শারমিন সুলতানার থেমে যাওয়া লেখা পড়া মাদরাসার সভাপতি লায়ন ইমদাদুল হকের সহযোগিতায় আবার বিপুল উৎসাহ উদ্দীপনায় চালু হয়েছে। সিংগুরিয়া গ্রামের ভূমিহীন দীনমজুর সাইফুল ইসলামের ৪ সন্তানের সংসারে অভাব যেন নিত্য সঙ্গী । তার উপর ছেলে-মেয়েদের লেখা পড়া করানো তার পক্ষে কষ্টসাধ্য হলেও কোন রকমে চালিয়ে আসছিল তাদের লেখা পড়া । মেধাবী কন্যা শারমিন ক্লাশে দ্বিতীয় এবং টেস্ট পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে। সামনে তার দাখিল পরীক্ষা মোটা অঙ্কের টাকার প্রয়োজন ফরম ফিলাপের জন্য। দিশেহারা হয়ে পড়েন পিতা সাইফুল ইসলাম। চিন্তা ভাবনা করে দেখে তার পক্ষে ফরম ফিলাপের টাকা জোগাড় করা কোন অবস্থাতেই সম্ভব নয়। তারপর গত ১০ অক্টোবর ফরম ফিলাপের শেষ দিনে মাদরাসার শিক্ষানুরাগী সভাপতি লায়ন ইমদাদুল হক ঢাকায় অবস্থান করলেও জানতে পারেন বিষয়টা। সাথে সাথে তিনি লোক পাঠিয়ে দেন সাইফুলের বাড়িতে। তাকে ডাকিয়ে এনে মেয়ের ফরম ফিলাপের দায়িত্ব নেন সভাপতি নিজে। মেয়ের আবার লেখাপড়া চালু হচ্ছে ভেবে খুশিতে কেঁদে ফেলেন দীনমজুর পিতা সাইফুল। সিংগুরিয়া দাখিল মাদরাসা ও সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন ইমদাদুল হক গত বছর প্রায় অর্ধশতাধিক দরিদ্র ছাত্র-ছাত্রীদের এবং সিংগুরিয়া দাখিল মাদরাসার সকল ছাত্র-ছাত্রীদের নিজস্ব অর্থায়নে এস এস সি ও দাখিল পরীক্ষার ফরম ফিলাপ করিয়ে দিয়ে ও মাদরাসার কিছু সংস্কার কাজ করে এলাকায় শিক্ষা বিস্তারে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। সিংগুরিয়া মাদরাসার সুপার মওলানা আবু বকর সিদ্দীক বলেন ইমদাদ স্যার এলাকার শিক্ষা বিস্তারে যে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন তা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে এলাকাবাসীর জন্য। এব্যাপারে লায়ন ইমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে প্রচার বিমুখ এই শিক্ষানুরাগী টি নিউজকে বলেন, আমি যা করেছি বা করছি তা নিজের দায়িত্ববোধের জায়গা থেকে সীমিত সাধ্যের মধ্যে করে যাচ্ছি। এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে আমি আমার এলাকায় শিক্ষা বিস্তারে সামান্য ভূমিকা রাখতে চাই আর আমি এলাকার শিক্ষা সংশ্লিষ্ট কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

শিক্ষকের কার্যকলাপ নিয়ে আলোচনা সভায় উদ্বেগ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । ঘাটাইলের সার্বিক আইনশৃঙ্খলাকে স্বাভাবিক রাখা  এবং মাদকমুক্ত করা সহ   পৌরসভাকে  যানজট মুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয় । এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং বন্ধ করা ও ঘাটাইল মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপিড়ন সহ নানান অনৈতিক কর্মকন্ডের কথা তুলে ধরা হয় এ সভায়। পৌর মেয়র শহিদুজ্জামান খান ইভটিজিং এর পাশাপাশি এ ধরনের লম্পট শিক্ষক দের কর্মকান্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীনের  সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি ) প্রভাংশু সোম মহান , ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন , বিআরডিবি চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু , পৌর মেয়র শহিদুজ্জামান খান , সাবেক মেয়র হাসান আলী , বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি সাংবাদিক প্রমুখ।
উল্লেখ্য, গেল দু সপ্তাহ ধরে প্রধান শিক্ষক আজহারুল ইসলামের বিরুদ্ধে  অভিবাবক সহ ঘাটাইলে সর্বস্তরের মানুষের মধ্যে  নানা গুনজনের ঝড় বইছে ।  বিষয়টি মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়।

রবিবার, নভেম্বর ১৩, ২০১৬

ঘাটাইলে ৫ বছর পর হারানো সন্তানকে ফিরে পেল বাবা মা


খাদেমুল মামুন, ঘাটাইল (সাগরদিঘী) প্রতিনিধি ঃ 
দীর্ঘ ৫ বছর পর হারানো বাক প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল তার বাবা-মা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ছলিং এলাকার আঃ গফুর ফকিরের ছেলে হালিম (৩০)। সে একজন বাক প্রতিবন্ধী। ২০১১ সালের ডিসেম্বর মাসে বাক প্রতিবন্ধী হালিম হঠাৎ বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। অনেক খোজাখুজি করেও দীর্ঘ পাঁচ বছরে তার সন্ধান পায়নি পরিবারে লোকজন। এক সময় হালিমকে খুজে পাওয়ার আশা ছেড়ে দেয় তার পরিবার। সম্প্রতি আঃ গফুর ফকিরের প্রতিবেশি মুন্নান মিয়া কাজের উদ্দেশ্যে ঢাকা যায়। সেখানে কর্মরত অবস্থায় প্রতিবন্ধী হালিমের সাথে দেখা হয় মুন্নানের। পরে সে তাকে বাড়ি নিয়ে আসে। দীর্ঘদিন পর কাকতালিয় ভাবে প্রিয় সন্তানকে ফিরে পেয়ে আনন্দে দিশেহারা হালিমের বাবা-মা।

শনিবার, নভেম্বর ১২, ২০১৬

ঘাটাইলে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত  বনের ভিতর থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কামালপুর কয়েদীপাড়া নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কামালপুর কয়েদীপাড়া নামক স্থানে গজারি বনের ভিতরে অজ্ঞাত এক মহিলার লাশ  দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় জনগন পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহিলাটির আনুমানিক বয়স ২৫/৩০ বছর। তার গলায় ওড়না পেচানো ছিল। পড়নে ছিল গোলাপী রং এর সেলোয়ার কামিজ। লাশটি ময়না তদন্তের জন্য গতকাল শনিবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুবৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নির্জন জঙ্গল ফেলে গেছে। 

শুক্রবার, নভেম্বর ১১, ২০১৬

টাঙ্গাইলে পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় এক গৃহবধূ গৃহবন্দি!


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে তুচ্ছ কারণে মা ও শিশুপুত্রকে ৪ দিন আটকে রেখে নির্যাতনের প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় জাহানারা বেগম নামে এক গৃহবধূকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

অভিযোগে প্রকাশ, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকেশ্বর গ্রামের বাকী শেখের স্ত্রী গৃহবধূ জাহানারা বেগম(৩২) ও তার ছেলে জাহিদকে(১৪) গোপালপুরের হাবিবুল্লাহ পীরের দরগাহ থেকে ডেকে এনে বেদম মারপিট করে আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহানের কাছে হস্তান্তর করা হয়। পরে ইউপি চেয়ারম্যান তাদেরকে গত ২৯ অক্টোবর একটি ইজিবাইক চুরির কথা শিকার করতে বলেন এবং শিকার না করলে পরিস্থিতি অন্য রকম হবে বলে শাসায়। বাধ্য হয়ে গৃহবধূ জাহানারা বেগম ও তার ছেলে জাহিদ ইজিবাইক চুরির কথা শিকার করে। তখনই ইউপি চেয়ারম্যান সালিশ বসিয়ে এক তরফাভাবে অভিযুক্ত করে ইজিবাইকের মূল্য হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ধার্য় করেন এবং উল্লেখিত টাকা পরিশেঅধ না করা পর্যন্ত ইউপি ভবনের একটি কক্ষে ৪ দিন আটকে রাখেন। গৃহবধূ জাহানারা বেগমের ১০ শতাংশ ভূমি ১ লাখ ৮৫ হাজার টাকা দাম সাব্যস্ত করে ১ লাখ ৬৫ হাজার টাকা ইউপি চেয়ারম্যান নিজের কাছে রাখেন এবং কয়েকটি কাগজে নাম-স্বাক্ষর রেখে মা-ছেলেকে ছেড়ে দেন। ওই ঘটনার প্রতিকার চেয়ে জাহানারা বেগম গত ৬ নভেম্বর টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহান ব্যাপক ক্ষুব্ধ হন।
গৃহবধূ জাহানারা বেগমের ভাগ্নে আফজাল হোসেন জনান, পুলিশ সুপারের কাছে অভিযোগের খবর জানতে পেরে ইউপি চেয়ারম্যান থালুকদার শাজাহান তার পেটোয়া বাহিনী দিয়ে জাহানারা বেগম ও তার ছেলেকে গত তিনদিন ধরে (বুধবার-৯ নভেম্বর থেকে অদ্যাবদি শুক্রবার-১১ নভেম্বর পর্যন্ত) গৃহবন্দি করে রেখেছেন। বাড়িতে থেকে ঘর-সংসার করলে কেউ কিছু বলছেনা, কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে দেয়া হচ্ছেনা। বাড়ি থেকে বের হলেই চেয়ারম্যানের পেটোয়া বাহিনী বাধা দিচ্ছে। এতে, গৃহবন্দি হয়ে পড়েছে পরিবারটি। তাছাড়া যার ইজিবাইক তার ভাবী(ভাইয়ের স্ত্রী) ইজিবাইক চুরির নাটকীয় ঘটনা স্বীকার করার পরও চেয়ারম্যানের জেদের কারণে এসব হচ্ছে।
আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহান জানান, গ্রাম্য সালিশে ওই মহিলা ও তার ছেলে ইজিবাইক চুরির কথা শিকার করেছে। পরিষদে নিয়ে আসার আগে ছেলেটাকে সামান্য মারপিট করা হয়েছিল, তিনি নিজ উদ্যোগে ছেলেটির চিকিৎসা করিয়েছেন। সালিশের টাকা তার কাছে জমা রয়েছে, ১০ শতাংশ ভূমি ক্রেতাকে দলিল করে না দেওয়া পর্যন্ত তার কাছেই জমা থাকবে। বিষয়টি মিমাংসা হয়েছিল। মহিলাটি পুলিশ সুপারের কাছে অভিযোগ পরিস্থিতি ঘোলাটে করেছে। তাকে গৃহবন্দি করে রাখার কথা অস্বীকার করে ইউপি চেয়ারম্যান।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. চান মিয়া জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। উল্লেখিত ইজিবাইক চুরির বিষয়ে কোন সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে তার জানা নেই। তবে পুলিশ সুপারের কাছে দেয়া অভিযোগের কোন নির্দেশনা পেলে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন।

বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০১৬

ঘাটাইল কলেজের ভিপি রুবেলকে কুপিয়ে আহত ॥ প্রতিবাদে সড়ক অবরোধ



মো. খায়রুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
 টাঙ্গাইলের ঘাটাইলে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল(২৮)।বুধবার রাত সাড়ে বারটার দিকে ঘাটাইল কলেজ মাঠের  ইসলামী মাহফিল শুনে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্বক আহত করে।বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্প্রতিবার দুপুরে এক ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু হয়ে রাত বারটা পর্যন্ত চলে এ ইসলামী জলসা। জলসা শেষে রাত সাড়ে বারটার দিকে  ভিপি রুবেল মোটর সাইকেল যোগে তার নিজ  বাড়ি চান্দশী ফিরছিলেন।এ সময় একদল সন্ত্রাসী তার পথরোধ করে অর্তকিত তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে  শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার  প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগ কলেজ মোড়ে এক ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এবং প্রতিবাদ সমাবেশ করে। রবিউল ইসলাম তমালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ শহীদুল ইসলাম লেবু, পৌর মেয়র মোঃ শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) ও কলেজের এজিএস রজ্ঞু আহম্মেদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।কি কারনে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

ঘাটাইলে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা রুবেল আহত

মো. খায়রুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইল ঘাটাইল উপজেলার ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল । গতকাল বুধবার রাত সাড়ে বারটার দিকে ঘাটাইল কলেজ মাঠের  ইসলামী মাহফিল শুনে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। রুবেল টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয়  কলেজ ছাত্র সংসদের ভিপি। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, বুধবার ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে চান্দশি যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় এক ইসলামী সমাবেশের। বিকাল থেকে শুরু হয়ে রাত বারটা পর্যন্ত চলে এ সমাবেশ। সমাবেশ শেষে রাত সাড়ে বারটার দিকে ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় সামনে একদল সন্ত্রাসী তার গতিরোধ ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 

মালিকানা নিয়ে দ্বন্দ্ব হাইকোটের রায়কে অবমাননা

রবিউল আলম বাদল, নিজস্ব প্রতিবেদক ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুলিয়া গ্রামের পুকুরের মালিকানা নিয়ে গ্রামবাসীর সাথে ঘাটাইল ভূমি অফিসের চলছে লুকোচুরির খেলা। এ্যাসিলেন্ট উপজেলার বিচারক হয়েও তিনি নিজেই আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কোন আদেশ ছাড়াই মালিকের পুকুরে অনুপ্রবেশের নিষিদ্ধ নোটিশ টাঙিয়ে দিয়েছেন। হাইকোটের রায় জর্জ কোট দখল বুঝিয়ে দিলেও এ্যাসিলেন্ট সে আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মালিকের পুকুরের মাছ বাজারজাত প্রক্রিয়া থেকে জব্দ করে নিলামে বিক্রি করে দিয়েছেন। ফলে এলাকায় দিন দিন বাড়ছে ক্ষোভ। ন্যায় কাজে বাড়ছে ভোগান্তি। এ অবস্থা চলতে থাকলে আইনের প্রতি আস্থা হারাবে অনেকেই।

মামলার বিবরন ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বিতর্কিত পুকুরটি বৃটিশ আমলে রাজশাহী জেলার পুখুরিয়ার জমিদার রানী হেমন্ত কুমারির নামে লিপিবদ্ধ ছিল। পরে জমিদার প্রথা উচ্ছেদ হলে পুকুরটি পাকিস্তান সরকারের ১নং খাস খতিয়ানে অন্তভূক্ত হয়। ঐ সময় পাকিস্তান সরকার পত্তনের ঘোষনা দিলে প্রার্থী পক্ষ আব্দুল মান্নান ১৯৬৭ সালে ২১ এপ্রিল ১১৫(ঢওও) নং মোকদ্দমামূলে পত্তনপ্রাপ্ত হইয়া ভোগদখল করিতে থাকে। এতে গ্রামের কিছু সংখ্যক লোক পত্তনের বিপরীতে বাদী হয়ে ১৯৭৩ সালের ১৪ আগষ্ট ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলা দায়ের করলে প্রার্থীপক্ষ আঃ মান্নান দোতরফা সূত্রে ডিগ্রী প্রাপ্ত হয়। সেই সাথে ২৭-৯-১(১) নং মেমোমুলে মান্নান ফাইনাল ডিগ্রী লাভ করে সরেজমিনে কমিশন যোগে দখল প্রাপ্ত হয়। ঘাটাইল ভূমি অফিসে ৯১ সাল পর্যন্ত খাজনা খারিজ পরিশোধ করা থাকলেও পরবর্তীতে নালিশী ভূমি জলাশয় শ্রেণী দাবী করে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, তৎপক্ষে উপজলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ইজারা প্রদান সাপেক্ষে দখল করিতে থাকে। সেই সাথে বর্তমান হাল জরিপে সরকারের ১নং খাস খতিয়ানে রেকর্ড হাসিল করে বলে জানা যায়। এখান থেকেই সরকার বনাম মালিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে।

জানা যায় ১৯৯৬ সালে প্রার্থী পক্ষ বাদী হয়ে ৫৭ নং অন্য প্রকার মামলা দায়ের করলে নি¤œ আদালত মামলাটি ডিসমিস করে দেয়। পূনরায় ১৯৯৯ সালে ৭৩ নং মামলা দায়ের করলে পূর্বের ন্যয় একই ফলাফল হওয়ায় ২০০১ সালে হাইকোর্টে ৩৫২০ নং সিভিল রিভিশন মোকদ্দমা দায়ের করেন। এতে প্রার্থীপক্ষ প্রাথমিক ডিগ্রী প্রাপ্ত হন। পরে ২০১৬ সালে ১নং ডিগ্রীজারী মোকদ্দমায় ফাইনাল ডিগ্রী লাভ করলে জজকোট চলতি বছরের ৩১মে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঢাকঢোল বাজিয়ে উপজেলা এ্যাসিলেন্টের উপস্থিতিতে মালিক মান্নানকে দখল বুঝিয়ে দেয়।

বিরাহিমপুর গ্রামের আজাদ মিয়া বলেন, এতো কিছুর পরেও মান্নানের ডিগ্রীর বিপরীতে বাধ সাধে গ্রামে কিছু সংখ্যাক লোকের। তাদের মধ্য মোবিন খান বাদী হয়ে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট ৩৫২০ নং  লিভটু আপিল দায়ের করলেও ঐ মামলার শুনানীর পূর্বেই বাদী তার নিজ ইচ্ছায় মামলাটি প্রত্যাহার করে নেয়।  এতে মালিক পক্ষের সকল কার্যক্রম পরিচালনা করতে আইনের কোন বাধা না থাকায় মালিক পক্ষ পুকুরে প্রায় ৮/১০ লাখ টাকার মাছ চাষ শুরু করেন। তিনি আরও বলেন পুকুরে মাছ চাষ শুরুর পর হতেই ঘাটাইল ভূমি অফিসে চলে আইনের নামে বে-আইনীর খেলা।
এ বিষয়ে আন্দিপুর গ্রামের হাছান আলী  ও কুলিয়া গ্রামের আঃ হালিম জানান, সরকারের সকল নির্দেশনা থাকলেও স্থানীয় চেয়ারম্যান হায়দর আলী ও উপজেলা এ্যাসিলেন্ড প্রভাংশু সোম মহান হাইকোর্টের ৩৫২০/২০০১ নং মামলার ডিগ্রী এবং ১/২০১৬ নং মামলার ফাইনাল ডিগ্রী সেই সাথে চলতি বছরের ২৩ আগষ্ট স্থগিত আদেশ প্রত্যাহারের নির্দেশনা থাকলেও মালীক পক্ষকে দখল পজিশন হতে বিতারিত করার অপচেষ্টায় কানামাছি খেলার নামান্তর। তিনি দুঃখ করে বলেন, এ্যাসিল্যান্ড আইনের লোক হয়ে বেআইনীভাবে পুকুরের মাছ বাজারজাত প্রক্রিয়া থেকে পুলিশ মারফত জব্দ করে থানা নির্বাহী অফিসারের আদেশ ঘোষনা দিয়ে উপজেলার ভিতরেই মাছ নিলামে বিক্রি করেন কিভাবে।

মালিকের পুকুরে নোটিশ টাঙ্গানোর বৈধতার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহান এর নিকট জানতে চাইলে তিনি কোন সদোত্তর না দিয়ে বলেন এটা ডিসি স্যারের বিষয় । আমি শুধু তার আদেশ পালন করেছি।  

বুধবার, নভেম্বর ০৯, ২০১৬

হারের পর যা বললেন শাহরিয়ার নাফীস

গত আসরের রানারআপ বরিশাল বুলস। এবারের শুরুটা ভালো হয়নি বরিশালের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮ উইকেটের হারে বুলস এবার যাত্রা শুরু করেছে।

মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে ৩ উইকেট হারায় বরিশাল। চতুর্থ উইকেটে পাল্টে যায় দৃশ্যপট। ৮২ রানের জুটি গড়েন শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। দু’জনই ছিলেন অসাধারণ। দু’জনই তুলে নেন হাফসেঞ্চুরি। শাহরিয়ার নাফীস ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে সাজঘরে ফিরলেও মুশফিকুর রহিম ৫০ করে অপরাজিত থাকেন। কিন্তু বোলাররা প্রতিরোধ গড়তে না পারায় বড় ব্যবধানে হারতে হয় বরিশালকে।
তবে দলের সিনিয়র ক্রিকেটার শাহরিয়ার নাফিসের মতে বরিশাল বুলস দ্রুতই ফিরে আসবে। সংবাদ সম্মেলনে নাফিস বলেন,‘যদি আরেকটু ভালো বোলিং করতাম, এত একপেশে ম্যাচ হতো না। আজকে হয়তো ততটা ভালো করতে পারিনি। তবে আমি মনে করি, এই টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং সাইড আমাদের। আশা করি, এখান থেকে আমরা দ্রুত ফিরতে পারব।

ঘাটাইলে নববধূর হত্যাকারী স্বামীর ফাসীর দাবিতে মানববন্ধন

রেজাউল করিম রাজু, হামিদপুর (ঘাটাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে নববধূ পারভীনের হত্যাকারী স্বামী নাঈমের বিচারের দাবিতে মঙ্গলবার হামিদপুর মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় হামিদপুর বেতডোবা সড়কে ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পারভীন উপজেলার হামিদপুরের আলু পাকুটিয়া গ্রামের আজাহার আলী আকন্দের মেয়ে।
নিহত পারভীনের বাবা আজাহার আলী আকন্দ জানান, গত ৭ মাস আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গত ২৭ শে অক্টোবর  সকালে আমার মেয়েকে স্বামী ন্্্্াঈম তার নিজ বাড়ীতে  হত্যা করেছে। হত্যা করার পর তাকে ঘরের ধন্যায় ফাঁসিতে জুলিয়ে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। বেলা ১২ টার সময় আমাদের ফোন করে জানান আপনার মেয়ে ফাসি দিয়ে মারা গেছে।আমরা বিকেল ২ টার সময় এসে দেখি তাকে ফাস থেকে নামিয়ে বিছানায় শুয়ে রাখছে। আমরা এসে পারভীন কে যে নির্যাতন করে মারা হয়েছে তার ক্ষত চিহ্ন  দেখছি। কিন্তু ফাস দিয়ে মারার কোন চিহ্ন পাইনি।পরে টাঙ্গাইর মডেল থানাকে অবগত করলে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।
আামি সরকারের কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই্ ্ও আমার মেয়ের স্বামীর ফাসি চাই। তিনি আরও বলেন,ছেলের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে একটি কুচক্র মহল ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য তালবাহনা শুরু করছে।এ ব্যাপারে টাংগাইল মডেল থানায় একটি অপমৃত্যু নামে মামলা দায়ের করা হয়েছে।

ঘাটাইলে ১০ টাকা কেজির এক ট্রাক চাউল কালোবাজারে বিক্রির সময় ২ জন আটক

মো. মাসুম মিয়া, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ 
টাঙ্গাইলের ঘাটাইলে ১০ টাকা কেজি টাকা দরের সরকারি চাউল কালোবাজারে বিক্রির সময় পৃথক দুটি  স্থান থেকে ১৬ বস্তা চাউলসহ ২ জন আটক করেছে পুলিশ। গত ৮ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার শেখ শিমুল ও বিলজলঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ১০ টাকা কেজির সরকারি চাউল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য একটি চক্র উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল বাজার থেকে ২ ভ্যান ভর্তি চাউল হামিদপুর বাজারে নিয়ে যাওয়ার সময় দত্তগ্রামের ছবর আলীর ছেলে আব্দুল হালিম (৫৫) কে চালসহ আটক করে পুলিশ। একই দিনে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বিলজলঙ্গী থেকে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৪-৯০৮৭) ভর্তি ১০ বস্তা  চাউল সহ পুলিশ আটক করে। এ সময় ধলাপাড়া গ্রামের আঃ হালিম (৩৫) নামে আরেক কালোবাজারি কে আটক করে। এ সময় অপর দুই কালোবাজারি পালিয়ে যায়। আটককৃতরা জানান, তারা ১০ কেজি দরের সরকারী চাউলগুলো সংশ্লিষ্ট এলাকার ডিলারদের কাছ থেকে কালোবাজারে ক্রয় করে। পরে চালগুলো সরকারী বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভর্তি করে কালোবাজারে  বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। 
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন  বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

রবিবার, নভেম্বর ০৬, ২০১৬

ঘাটাইলে ১০ টাকা কেজি চাল কালোবাজারে বিক্রি কালে ট্রাক সহ আটক ১

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে গত শনিবার রাতে কালোবাজারে মাধ্যমে চাল বিক্রির সময় ট্রাক ভর্তি চাল সহ এক কালোবাজারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে  দেওপাড়া ইউনিয়নের দেওনা পাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে খোরশেদ (৩৫) । ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন সাংবাদিকদের জানান,  গোপন সংবাদের ভিওিতে রাত ৮ টার দিকে স্থানীয় দেলোটিয়া গ্রামের ডিলার আব্দুল আজিজ এ চাল কালোবাজারে বিক্রি করলে প্রায় ২ হাজার কেজি চালসহ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় ৫২ বস্তা চাল উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এ ঘটনায়  স্থানীয় খাদ্য কর্মকর্তা ও গোদাম কর্মকর্তার যোগ সাজস রয়েছে। ডিলার আজিজ পলাতক রয়েছে।

১৪ বছর পর ধলাপাড়া ইউনিয়ন আ’লীগের কাউন্সিলর অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
বিগত ১৪ বছর পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার অনুষ্ঠিত কাউন্সিলের উৎসবের আমেজ লক্ষ করা গেছে । ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ফজলুর রহমান  ( ফজলু মাষ্টার ) সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীগের  সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম ( ভিপি জোয়াহের )।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , জেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন , জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি  এড. এস আকবর খান , উপজেলা  আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু , যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ ,আব্দুর রহিম মিয়া  , পৌর মেয়র শহিদুজ্জামান খান  , আওয়ামীলীগ নেতা এড .  শাহান শাহ সিদ্দিক মিন্টু ,এড. মোস্তাফিজুর রহমান , আব্দুল বাছেদ প্রমুখ। 
পরে কাউন্সিলর ও ডেলিগেটরদের প্রত্যক্ষ  ভোটে   ধলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের তিন বছর মেয়াদে ফজলুর রহমান ( ফজলু মাষ্টার ) সভাপতি ও আব্দুল বাছেদ সাধারন সম্পাদক নির্বাচিত হন।  
 

শনিবার, নভেম্বর ০৫, ২০১৬

ঘাটাইল থেকে প্রকাশিত পাঠক প্রিয় অনলাইল পত্রিকা দৈনিক আমাদের ঘাটাইল প্রতিষ্ঠাবার্ষিকী ১৫ নভেম্বর



দৈনিক আমাদের ঘাটাইল অনলাইন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দৈনিক আমাদের ঘাটাইলে”র পক্ষ থেকে সবাই কে জানাই শুভেচ্ছা । সঠিক সময়ে সঠিক সিন্ধান্তে এ শ্লোগান কে ধারন করে সফলতার সঙ্গে একটি বছর পার করতে যাচ্ছে দৈনিক আমাদের ঘাটাইল অনলাইন পত্রিকা । এর ভিতর দিয়ে পত্রিকাটি সংবাদ ইতিহাসেও বিশেষ জায়গায় দখল করে নিল। এত অল্প সময়ে বিপুল পাঠক প্রিয়তার চুড়ায় এদেশের আর কোনো অনলাইন পত্রিকা আরোহণ করতে পারেনি

হাটি হাটি পা পা করে আজ দৈনিক আমাদের ঘাটাইল আপনাদের ভালবাসায় ও সহযোগীতায় এক বছর অতিক্রম করতে যাচ্ছে । এই এক বছরে অনেক বাধা বিপওি অতিক্রম করে আজ আমরা আপনাদের ভালবাসায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য বস্তুু নিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন । সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ””মনের সুখে ভাসাইলাম তরী কুল কিনারা ছাড়া ও ভাই তোরা দে ইশারা পাড়ে আছিস কারা”” এই কথাটির সাথে ছিল আমাদের শুরুর অনেকটি মিল । আসলে আমরা শুরুর সময় ভাবিনি আমাদের তরী কোথায় গিয়ে ভিড়বে তবে আমরা এখন ও জানিনা কোথায় আমাদের তরী তবু বুক ভরা সাহস ও বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বিশ্বাস আপনাদের ভালবাসা আর সহযোগীতা সব সময় আমাদের সাথে থাকবে । আমাদের রয়েছে এক ঝাঁক তরুণ সাংবাদিক যারা দিনরাতের কাছে হার না মেনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেন । আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা দৈনিক আমাদের ঘাটাইল দিনটি উপলক্ষ্যে আয়োজন করবে কেক কাটা, বর্নাঢ্য শোভাযাত্রা , ও আলোচনা সভা ইত্যাদি। কেক কাটা এবং অতিথীদের আপ্যায়নের মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের ইতি টানা হবে । উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা একান্ত কামনা করছি ।
উদ্যেক্তা
খায়রুল ইসলাম / আব্দুল লতিফ