শনিবার, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

ঘাটাইল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

নজরুল ইসলাম,ঘাটাইল (টাঙ্গাইল)/এ: দীর্ঘ ছয় বছর পর শনিবার ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার গারোবাজার খামার বাড়িতে এ যৌথ দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির কেন্দীয় কমিটির আন্তরর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ । সম্মেলনে প্রধান অতিথী ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ আজম খান, তিনি বলেন, হামল মামলা জুলুম নির্যাতন করে বিএনপিকে দ্বংস করা যাবে না। বিএনপি হল গণ মানুষের দল। তৃনমূলের নেতাকর্মীরাই হল এ দলের প্রানশক্তি। গন আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। তাই  তিনি ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটাতে এবং জনগনের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবন্ধভাবে আগামী আন্দোলন সংগ্রামে শরিক হওয়ার আহবান জানান।
ঘাটাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভ’ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন , টাঙ্গাইল জেলা বিএনপির সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দীয় নির্বাহী  কমিটির সদস্য এডভোকেট গৌতম চক্রবর্তী, কেন্দীয় নির্বাহী  কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সভাপতি আশরাফ পাহেলী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম পৌর বিএনপির সভাপতি ও ঘাটাইল পৌরসভার মেয়র মজ্ঞুরুল হক, সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা প্রমূখ। সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতি সিদ্ধান্তে উপজেলা বিএনপির  সভাপতি নির্বাচিত হন সাবেক প্রতিমন্ত্রী  লুৎফর রহমান খান আজাদ। সাধারন সম্পাদক নির্বাচিত হন আ.খ.ম রেজাউল করিম। এদিকে ঘাটাইল পৌরসভার সভাপতি হন ঘাটাইল পৌরসভার মেয়র মজ্ঞুরুল হক সাধারন সম্পাদক নির্বাচিত হন ফারুক হোসেন ধলা ।

ঘাটাইল সেনানিবাসে দুইদিন ব্যাপী গলফ কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে দুইদিন ব্যাপী দ্বিতীয় দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ গলফ কাপ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী শনিবার সকালে টুর্ণামেন্টের সমাপনী দিনের খেলা উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ লিমিটেডের ভাইস চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) আবু জাফর চৌধুরী।
টুর্ণামেন্টে সাব জুনিয়ার, জুনিয়ার, লেডি এবং নিয়মিত গলফারসহ সর্বমোট ৯০ জন গলফার অংশ গ্রহন করেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান।