সোমবার, ডিসেম্বর ২৮, ২০১৫

ঘাটাইলে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ীর রতন বরিষ গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে আজ (২৮ ডিসেম্বর) সোমাবার বিকেলে মহিলা সমাবেশ ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ মালেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোঃ মাহবুব হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, উপজেলা ভূমি অফিসার প্রদানসু সুম মহান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব  কানিজ ফাতেমা, তথ্য কমিশনার পিএস-২ মোঃ আলমগীর হোসেন, বর্তমান ইউপি চেয়ারম্যান জনাব মোঃ সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, শিক্ষক জনাব মোঃ লুৎফর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় এবং  প্রদান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, শীতবস্ত্র সহ এই গ্রামে দরিদ্রদের মাঝে কিছু দিনের মধ্যেই দরিদ্র ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ সকল দরনের ভাতা দেওয়া হবে। এ সময় তিনি আরো জানান, রতন বরিষ গ্রাম শিক্ষা সহ যেকোন ক্ষেত্রে যতদিন পর্যন্ত উন্নত না হবে সে পর্যন্ত আমি মাসে এক বার হলে আপনাদের গ্রামে আসবো।