সোমবার, আগস্ট ২১, ২০১৭

ঘাটাইলে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচার দাবীতে আলোচনা সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচার ও ফাঁসির দাবীতে দাবীতে আজ সোমবার বিকালে উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদ এডভোকেট এস আকবর খান, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ঘাটাইল পৌর সভার মেয়র শহিদুজ্জামান খান, যুগ্ম আহবায়ক সন্ধানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রহিম, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ প্রমূখ। এছাড়া উপজেলা যুবলীগ,ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সভায় বক্তারা দ্রুত ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচার ও ফাঁসির দাবী জানান।