সোমবার, এপ্রিল ২৯, ২০১৯

ঘাটাইলে উপজেলা চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু, ভাইস-চেয়ারম্যান কাজী আরজু ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পীকে বরণ এবং সাবেক চেয়ারম্যান মো. আলহাজ্ব নজরুল ইসলাম খান সামু, ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাণিজ ফাতেমাকে বিদায় সংববর্ধনা দেয়া হয়েছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোসা. নুরনাহার বেগম, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম প্রমূখ।

এ সময় নবাগত ও সাবেক উপজেলা চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, রসুলপুর ইউপি এমদাদ সরকার, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: টাঙ্গাইল জেলার ঘাটাইলের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, মহিলা-ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহন গত শনিবার ২৭ এপ্রিল সকাল ১০ টায় সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৩১ মার্চ রোববার ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে তিন পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, ভোটাদের উপস্থিত ছিল ৩২ দশমিক ৬৪ শতাংশ। ঘাটাইলের ১১৭ কেন্দ্রের সব কয়টিতে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে সর্বোচ্চ ৬৪ হাজার ১০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। ৩৪ হাজার ৭৪ ভোট পেয়ে উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কাজী আরজু এবং ৩৬ হাজার ৭৩১ ভোট পেয়ে নারী ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) নির্বাচিত হন শাহিনা সুলতানা (শিল্পী)।

রবিবার, এপ্রিল ২৮, ২০১৯

নিপ্রশ্র ইউনিয়ন ঘাটাইল শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন ঘাটাইল উপজেলা শাখার নব নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ইউনিয়নের ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক মো. আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সবুর খান বীরবিক্রম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল ইউনিয়নের সদস্য মো. বিপ্লব হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও দাতা সদস্য মো. মাহমুদুল হাসান, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব দোলোয়ার হোসেন, ফেডারেশন সভাপতি আব্দুস সাত্তার, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. নয়ন উদ্দিন নয়ন, ঘাটাইল পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. খলিলুর রহমান প্রমুখ।

এর আগে শপথ বাক্য পাঠ করান অত্র শাখার প্রধান উপদেষ্ঠা, ভূমি দাতা ও প্রধান নির্বাচন কমিশিনার অধ্যাপক অধীর চন্দ্র সাহা।

অনুষ্ঠান পরিচালনা করেন নির্মাণ প্রকৌল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রী করুনা রায়।

২০১৯, ২০২০ ও ২০২১ সনের কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোঃ খলিলুর রহমান খোকা, কার্যকরী সভাপতি আবদুল রাজ্জাক খোকা, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ছেন্টু প্রমুখ।

শুক্রবার, এপ্রিল ২৬, ২০১৯

সখীপুরে তরুণীকে চারদিন আটকে রেখে গণধর্ষণ

টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে (২১) অপহরণের পর চারদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে মোকলেছ উদ্দিনসহ (৩৫) চারজনের নামে মামলাটি করেন। ধর্ষিতাকে উদ্ধার করে বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষিতার পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল গ্রামের তালাকপ্রাপ্ত ওই তরুণী নিখোঁজ হন। তিনদিন আত্মীয় স্বজনের বাড়িতে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। হঠাৎ বুধবার বিকেলে মোবাইল ফোনে একই গ্রামের আবদুল খালেকের ছেলে ও দুই সন্তানের জনক মোকলেছ উদ্দিন (৩৫) নিখোঁজ ওই তরুণী তার কাছে রয়েছে বলে জানায়।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ওই নারীর বাবা অপহরণকারী মোকলেছ উদ্দিন (৩৫), তার বাবা আবদুল খালেক, মা মিলা বেগম ও বোন মেহেরুনকে আসামি করে সখীপুর থানায় অপহরণ মামলা করেন। মামলার সংবাদ পেয়ে ওইদিন রাতেই মোকলেছ উদ্দিন তরুণীকে তার বন্ধু মৃদুলের মামা মোবারকের বাড়িতে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিজ বাড়ি নিয়ে আসে পরিবার।

উদ্ধারকৃত তরুণী জানান, বখাটে মোকলেছ উদ্দিন তাকে জোরপূর্বক তুলে নেয় ও চারদিন আটকে রেখে বন্ধুদের নিয়ে গণধর্ষণ করে। বৃহস্পতিবার বিকেলে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্বরচিত এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শস্তির দাবি করেছেন মামলার বাদী।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. লুৎফুল কবির জানান, থানায় মামলা করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘাটাইলে মুরগির বর্জ্য বংশাই নদীতে মরে ভেসে উঠছে মাছ

নদীর নাম বংশাই। ব্রহ্মপুত্র নদের শাখা নদী এটি। এ নদীর ঘাটাইল উপজেলার পাহাড়ি অঞ্চল ধলাপাড়া দিয়ে বয়ে যাওয়া অংশে দুই ধারে গড়ে উঠেছে শতাধিক লেয়ার মুরগির খামার। এসব খামারের বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদীতে। ফলে অতি মাত্রায় পানি দূষিত হওয়ায় মরে ভেসে উঠছে মাছ। পানির সংস্পর্শে মানুষের শরীরে দেখা দিচ্ছে নানা ধরনের চর্মরোগ।

সরেজমিন দেখা যায়, নদীর দুই ধারে গড়ে ওঠা লেয়ারের বর্জ্য কোনো স্থানে ড্রেন আবার কোনো স্থানে পাইপ দ্বারা সরাসরি নদীর পানিতে সংযোগ দেওয়া হয়েছে। পানিতে ভাসছে মুরগির পালক। নদীতে নেই তেমন স্রোত। পানির রঙ এতটাই কালো রূপ ধারণ করেছে যে, মানুষ তো দূরে থাক, গবাদি পশুও নাকি গোসল করানো হয় না। সারাবছরই কম-বেশি মাছ পাওয়া যেত এ নদীতে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার মাছের বেশ কদর ছিল। এ মাছ ধরে জীবিকা নির্বাহ করত ধলাপাড়া বড় মেধার গ্রামের প্রায় ২০-২৫ জেলে পরিবার। নদীর দূষিত পানি দিয়ে বোরো ধানের সেচ কাজ চালাচ্ছেন কৃষক। এলাকাবাসীর অভিযোগ, নদীর পানির সঙ্গে বর্জ্য মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাসাবাড়িতে থাকা কষ্ট হচ্ছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ক্ষতিসহ তাদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। বড় মেধার গ্রামের জেলে চেতন চন্দ্র দাস বলেন, আগে নদীতে বড় বড় মাছ ছিল, এখন আর নেই। বড় মাছ তো নেই-ই, একটা ইচা (চিংড়ি) মাছও পাওয়া যায় না। জেলে সাধন দাস জানান, লেয়ার মুরগির বর্জ্য এত বেশি পরিমাণে ফেলা হচ্ছে, যা দু'একটা মাছ আছে তাও মরে ভেসে উঠছে। কলেজছাত্র বিদ্যুৎ বলেন, আগে নদীতে নেমে গোসল করতাম আর এখন গোসল করলে চুলকানি হয়।

ধলাপাড়া গ্রামের খামারি গিয়াস উদ্দিন বলেন, বর্জ্য নদীতে ফেলছি। আমার গ্যাস প্লান্ট আছে আর ফেলব না।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, সরাসরি লেয়ারের বর্জ্য পানিতে ফেললে সেই দূষিত পানি দ্বারা সেচ কাজ চালালে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আব্দুল কুদ্দুছ বলেন, শুধু মাছ নয়, লেয়ারের বর্জ্য নদীতে ফেলার কারণে জীববৈচিত্র্যের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। মাছ প্রজনন ক্ষমতা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন প্রাকৃতিক মাছ হারিয়ে যাবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান বলেন, খামারগুলোর আইনগতভাবে কোনো বৈধতা নেই। তাদের প্রাণিসম্পদ অফিসে কোনো রেজিস্ট্রেশন নেই।

এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি খামার স্থাপনের কারণে পরিবেশের কোনো ক্ষতি হয়, তবে তদন্ত করে খামার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘাটাইলে ব্রিজ ধসে দুর্ভোগে ৭ গ্রামের মানুষ

ঘাটাইল উপজেলার ধলাপাড়া হয়ে রত্নাআটা ও সরাবাড়ি যাওয়ার একমাত্র রাস্তার খালের ওপর নির্মিত ব্রিজটির মাঝের অংশ কিছুদিন আগে ধসে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন সাত গ্রামের প্রায় ৩০ হাজার লোকের যাতায়াত। ব্রিজটি ধসে পড়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

রত্নাআটা থেকে ৩ কি.মি. রাস্তার খালের ওপর ব্রিজটি ১৯৭৪-৭৫ সালে নির্মাণ করা হয়। ইতিমধ্যে ব্রিজটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। জানা যায়, রাস্তাটি দিয়ে রত্নাআটা, সরাবাড়ি, কাঁঠালিয়াটা, নোয়াবাড়ি, বাসাবাইদ, কাজলা ও ধলাপাড়ার বড় মেধার গ্রামের প্রায় ৩০ হাজার লোকের যাতায়াত। এ ছাড়া ধলাপাড়া কলেজ, ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয় ও চন্দন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি।

ধলাপাড়া গ্রামের রানা জানান, ব্রিজটিতে যে গর্ত হয়েছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধলাপাড়া চন্দন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তাসলিমা জানায়, আমরা অনেক দূর থেকে স্কুলে আসি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ভ্যান-রিকশা চলাচল করতে না পাড়ায় স্কুলে আসতে আমাদের অনেক সমস্যা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ বলেন, ব্রিজটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন একটি ব্রিজের প্রস্তাব ওপরে পাঠানো হবে। এলাকাবাসীর চলাচলে সাময়িকের জন্য একটি স্লাব বসানোর ব্যবস্থা করা হবে।

ইংল্যান্ড বিশ্বকাপে সুযোগ হয়নি যেসব তারকার

অভিজ্ঞতা, ফিটনেস, টিম ব্যালেন্স, সাম্প্রতিক পারফরম্যান্স ও কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করেছে অংশ গ্রহণকারী ১০টি দেশ।


তবে এসব গুণেগুনান্বিত হওয়া স্বত্ত্বেও বিশ্বকাপের মতো বড় আসরে সুযোগ হয়নি বেশ কিছু ক্রিকেটারের। আর সেই তালিকায় আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তাসিকন আহমেদ ও ইমরুল কায়েস।

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা পেসার হওয়া সত্ত্বেও বিশ্বকাপে সুযোগ হয়নি পাকিস্তানের মোহাম্মদ আমিরের। যদিও বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজের দলে তাকে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে ইংল্যান্ড সিরিজে ভালো করলে বিশ্বকাপে সুযোগ পেতে পারেন আমির।

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন রিশব প্যান্ট। দিল্লি ক্যাপিটালসের হয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন তিনি। অথচ এই তরুণ ব্যাটসম্যানকে বাদ দিয়ে অফ ফর্মে থাকা দিনেশ কার্তিককে বিশ্বকাপে নিয়েছে ভারত। অবশ্য অনেক সমালোচনার পর স্ট্যান্ডবাই হিসেবে নেয়া হয়েছে রিশব প্যান্টকে।

শ্রীলংকা ক্রিকেট দলের নিয়মিত পারফর্মার দীনেশ চান্দিমাল। ফর্মে থাকা সত্ত্বেও জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে রাখা হয়নি বিশ্বকাপ দলে।

চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করছেন কায়রান পোলার্ড, সুনীল নারিন ও জোফরা আর্চার। অভিজ্ঞ পোলার্ড-নারিনের পাশপাশি তরুণ পেসার জোফরাকে ছাড়াই দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

একই অবস্থা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া শিবিরে। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকান পেস বোলার ক্রিস মরিসের।

অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দলে সুযোগ করে নিয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাদের কারণে দল থেকে বাদ পড়ে গেলেন ফর্মে থাকা পিটার হ্যান্ডসকম্ব।

আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকে এসব তারকা ক্রিকেটারের বাদ পড়া নিয়ে কম সমালোচনা হয়নি। যদিও স্ব স্ব ক্রিকেট বোর্ডের নির্বাচকরা বলছেন ফিটনেস এবং সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে থাকায় তাদেরকে রাখা সম্ভব হয়নি।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ছে না

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতীয় সংসদ।

আজ বৃহস্পতিবার স্বতন্ত্র সাংসদ রেজাউল করিম ওই সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছিলেন। কণ্ঠভোটে তাঁর প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়।

রেজাউল করিমের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংসদে বলেন, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের যে বয়সসীমা, সবদিক বিবেচনায় সেটাকে সরকার যৌক্তিক বলে মনে করছে। স্বাধীনতার পর প্রেক্ষাপট বিবেচনায় চাকরিতে প্রবেশে বয়সসীমা ২৫ থেকে ২৭ ও পরবর্তীতে ৩০ করা হয়। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নেই। ২৩ বছর বয়সে শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি পাচ্ছেন। ছয়-সাত বছর চাকরির প্রস্তুতির জন্য সময় পাচ্ছেন। তা ছাড়া চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হলে পেনশন সংক্রান্ত জটিলতা তৈরি হবে।

এসব বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী স্বতন্ত্র সাংসদ রেজাউল করিমকে তাঁর প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি প্রস্তাবটি প্রত্যাহার করবেন না বলে সংসদকে জানান। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে দেওয়া হয়। কণ্ঠভোটে তাঁর প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়।

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব এনে রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের ১৯২টি দেশের মধ্যে ১৫৫টি দেশে চাকরিতে প্রবেশের বয়স ৫৫ বছর কোথাও কোথাও ৫৯ বছর পর্যন্ত। দেশে এখন শিক্ষিত বেকার ২৮ লাখের বেশি। শিক্ষিত বেকার পরিবারের জন্য বোঝা। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল। তাঁদের সে সময় রাজাকার, শিবির, জঙ্গি বানানোর চেষ্টা হয়েছিল। এখন চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য আন্দোলন করছে। চাকরি না পেয়ে অনেক যুবক মাদক, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা উচিত হবে।

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০১৯

ঘাটাইলে কৃষকদের বিনামুল্যে বীজ ও সার বিতরণ

খরিপ মৌসুমে উফশী ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের প্রণোদনা কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে দুইশত কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভ’মি মোসা.নুরনাহার বেগম,কৃষি অফিসার মো.আব্দুল মতিন বিশ্বাস,কৃষি সম্প্রসারণ অফিসার মোসা.মুহাম্মদ সাইফুল আবেদিন,শামীমা আক্তার,সমবায় অফিসার সওকত হোসেন প্রমুখ।

এসময় প্রত্যেক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১৫কেজি ডিএপি ও ১০ কেজি এমওপিসার বিতরণ করা হয়।

ঘাটাইলে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এমপিওভুক্ত বেসরকারী শিক্ষক-কর্মচারীরা নানা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।

উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী এ মানববন্ধনে অংশ নেন।

শিক্ষক নেতারা শিক্ষক-কর্মচারীদের মূল বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। এ ছাড়া বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির সুদৃষ্টি কামনা করেন।

বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজজত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ। পরে স্থানীয় ইউএনও এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

ঘাটাইল এস.ই. পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

ছাত্র অবস্থায় নীতিনৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঘাটাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ঘাটাইল এস.ই.পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা সততা স্টোরের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি সভাপতি আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ মতিয়ুর রহমান খানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোসা. নুর নাহার বেগম, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক, এসই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহবান করেন বক্তারা।

আলোচনা সভা শেষে অতিথীরা ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন।

বুধবার, এপ্রিল ২৪, ২০১৯

ঘাটাইলে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃত তারা মিয়া ঘাটাইল উপজেলার ফুলমালিরচালা এলাকার তোতা মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের পাগারিয়া মোড়স্থ মফিজ উদ্দিনের চায়ের দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে ২৪ হাজার টাকা মূল্যমানের ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী তারা মিয়াকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ী তারা মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘাটাইলে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের ঘাটাইলে সালেহা বেগম (৫৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

সে উপজেলার উত্তর খিলগাতী গ্রামের হাসমত আলীর স্ত্রী।

এবিষয়ে ঘাটাইল থানার এসআই মুঞ্জিয়া বেগম জানান, আত্মহত্যাকারী সালেহা বেগম মানসিক রোগী ছিলেন। সকালে তিনি নিজবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০১৯

তথ্য অধিদপ্তর নেবে ৪৮ জন

তথ্য অধিদপ্তরের ৮ পদে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি জনবল নিয়োগে তাদের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

যেসব পদে নিয়োগ
পদের নাম: ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। পদ: ১০টি। বেতন ১২ হাজার ৫০০-৩০ হাজার ২৩০ টাকা।

পদের নাম: ফটোগ্রাফার। পদ: ৪টি বেতন: ১২ হাজার ৫০০-৩০ হাজার ২৩০ টাকা।

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর। পদ ২টি। বেতন: ১১ হাজার -২৬ হাজার ৫৯০ টাকা।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর। পদ: ৩টি। বেতন: ১০ হাজার ২০০-২৪ হাজার ৬৮০ টাকা।

পদের নাম: স্টোর অ্যাসিস্ট্যান্ট। পদ: ১টি। বেতন: ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ: ১০টি। বেতন: ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক। পদ: ১৭টি। বেতন: ৮ হাজার ২৫০-২০ হাজার ১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী। পদ: ১টি। বেতন: ৮ হাজার ২৫০-২০ হাজার ১০ টাকা।

বয়স: আগ্রহী প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০১৯ এ ১৮ থেকে ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স ৩২ পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীদের pid.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনপত্র জমা: আবেদনপত্র অনলাইনে আগামী ১২ মে থেকে শুরু হবে। আবেদনের শেষ তারিখ ২৬ মে বিকেল ৫টা পর্যন্ত।

স্থগিতই থাকছে সাবেক এমপি রানার জামিন

যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিনের ওপর স্থগিতাদেশ চলমান রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ 
করে এ আদেশ দেন।


আদালতে আজ (মঙ্গলবার) আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। এছাড়া রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, মনসরুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ রাজা।

সাঈদ আহমেদ রাজা জানান, হাইকোর্ট জামিন দিয়েছিলেন। পরে চেম্বার আদালত তা স্থগিত করেছিল। আজ আপিল বিভাগ সে স্থগিতাদেশ কন্টিনিউ করেছেন।

গত ৬ মার্চ যুবলীগের ২ নেতা হত্যা মামলায় হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন দিয়েছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান ১৪ মার্চ রানার জামিন স্থগিত করেন।

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই তাদের বাড়ি থেকে মোটরসাইকেলে টাঙ্গাইল শহরে গিয়ে নিখোঁজ হন। ঘটনার পর দিন শামীমের মা আছিয়া খাতুন এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক বছর পর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত করে পুলিশ ওই বছর ২১ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত করে।

এ মামলায় গ্রেফতার হওয়া শহরের বিশ্বাস বেতকা এলাকার খন্দকার জাহিদ গত বছর ১১ মার্চ, শাহাদত হোসেন ১৬ মার্চ এবং হিরন মিয়া ২৭ এপ্রিল আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা উল্লেখ করেন, এমপি আমানুর রহমান খান রানার দিক নির্দেশনায় যুবলীগ নেতা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়।

এছাড়া আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন এমপি রানা ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত। বর্তমানে মামলাটি সাক্ষগ্রহণ পর্যায়ে রয়েছে। এ মামলায় গত ১ এপ্রিল আপিল বিভাগ তার জামিন বহাল রেখেছেন। তবে মঙ্গলবার দুই নেতা হত্যা মামলায় জামিন না পাওয়ায় তার কারা মুক্তি মিলছে না।

ঘাটাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ আটক ২

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে ঘাটাইল উপজেলার কালিদাস পাড়া গ্রামে আকাশমনি বাগানের ভেতর সোমবার (২২ এপ্রিল) দিনগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বরিশাল জেলার কোতওয়ালী থানার দক্ষিণ আলেকান্দা গ্রামের মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. রানা হাওলাদার (৪৫) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খরাবর গ্রামের মৃত আজহার আলীর ছেলে মো. আকবর আলী(৩৫)।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে ঘাটাইলের কালিদাস পাড়া গ্রামের মৃত মহি মাস্টারের বাড়ি সংলগ্ন আকাশমনি বাগানের ভেতর অভিযান চালিয়ে উল্লেখিত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছোরা, একটি রামদা ও একটি চাপাতি জব্দ করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা উল্লেখিত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। উপস্থিত সাক্ষীদের সামনে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।

ঘাটাইলে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঘাটাইল এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় ঘাটাইল মেইন রোডস্থ হোসাইন টাওয়ার (পুরাতন কনক সিনেমা হল) ২য় তলায় ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঘাটাইল এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান।

বিল্লাল এন্টারপ্রাইজের আয়োজনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (ময়মনসিংহ যোনাল অফিস) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম, এফএভিপি ও মধুপুর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আলতাফ উদ্দিন খান, ঘাটাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসনী মোবারক বাবুল, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, ঘাটাইল ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক ও ঘাটাইল পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মধুপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ আসাদুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উল্লেখ্য, এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সকল প্রকার কার্যক্রম পরিচালিত হবে। এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মিঞাকে পরিচয় করিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা।

সোমবার, এপ্রিল ২২, ২০১৯

ঘাটাইলে নুসরাত ও মনিকা হত্যা কান্ডের বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত

ধর্ষনমুক্ত নিরাপদ দেশ চাই, মা বোনদের নিরাপত্তা চাই, এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় সোমবার সকাল ১১টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নুসরাত ও মনিকা হত্যা কান্ডের সকল হত্যা কান্ডের বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত উপজেলা মুল ফটকের সামনে মানব বন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদেও ঘাটাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক অধীর চন্দ্র সাহা,যুগ্ম সাধারন সম্পাদক কার্ত্তি চন্দ্র দত্ত , বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদেও ঘাটাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকত অমুল্য চন্দ্র আর্য্য,পৌর কমিটির সভাপতি মুকুল চন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক জিতেন্দ্র আর্য্যসহ অন্যান্য হিন্দু নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

রবিবার, এপ্রিল ২১, ২০১৯

ঘাটাইলে এক সপ্তাহে সড়কে প্রাণ গেলো চারজনের

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া ও পূর্ব অঞ্চলে বিস্তীর্ণ পাহাড়িয়া এলাকায় গত এক সপ্তাহে চারটি সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ১৪ এপ্রিল থেকে আজ ২১ এপ্রিল পর্যন্ত সময়ে ঘাটাইলে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। এ এলাকায় লাগাতার সড়ক দুর্ঘটনার জন্য চালকদের বেপরোয়া গাড়ি চালনা, সচেতনতার অভাব এবং চলাচলের অনুপযোগী ভাঙ্গাচোরা রাস্তাকে দায়ী করছেন এলাকাবাসী।

রোববার (১৪ এপ্রিল) রাতে টাংগাইল-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপায় পৃষ্ট হয়ে এক পাগলির (৪৫) মৃত্যু হয়। ঘাটাইলের পাকুটিয়া বাসষ্টেশনের কাছে ফুলহারা (খনিরচড়া) নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পহেলা বৈশাখের দিনে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শরাবাড়ী বাজারস্থ ‘পাঞ্জাগানা’ নামক মোড়ে পিকআপের সাথে মোটরসাইকেলের সামনাসামনি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হন। উক্ত দুর্ঘটনায় আহত রায়হান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার (১৭ এপ্রিল) মৃত্যুবরণ করেন।

১৯ এপ্রিল (শুক্রবার) ঘাটাইলের সাগরদিঘী-গারোবাজার সড়কের মুরাইদ এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে নাইম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহত যুবক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বরুহা গ্রামের কালাম মিয়ার ছেলে।

এদিকে আজ রোববার (২১ এপ্রিল) ঘাটাইলের সাগরদিঘী-সখীপুর সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাদশা মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত বাদশা মিয়া ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মৃত জবান আলীর ছেলে।

এসন ঘটনায় ঘাটাইলবাসী সড়কে চলাচলে অনেকটা আতংকিত হয়ে পড়েছেন। বিশেষ করে উপজেলার পাহাড়িয়া অঞ্চলের বেশ কিছু সড়ক একেবারেই ভাঙ্গাচোরা  ও চলাচলের অনুপযোগী থাকার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী। তারা এই সড়কগুলো দ্রুত সংস্কার করে সাধারণের চলাচলের উপযোগী করার জন্য জোড় দাবী জানান।

শবেবরাতের নামাজ কিভাবে আদায় করতে হবে?

প্রশ্ন: শবেবরাত উপলক্ষে বিশেষ পদ্ধতির কোনো নামাজ আছে কি না-এ প্রশ্ন অনেকে করে থাকেন। একধরনের চটি বই পুস্তিকায় বিভিন্ন নিয়মের কথা লেখাও থাকে। বিশেষ বিশেষ সূরা দিয়ে নামাজ পড়া বা নির্ধারিত রাকাত নামাজ বিশেষ সূরা দ্বারা আদায় করা ইত্যাদি।

প্রশ্ন: এই যে, হাদিস শরিফে এ রাতে বিশেষ পদ্ধতির কোনো নামাজ আছে কি? থাকলে তা জানতে চাই। তদ্রুপ কেউ কেউ এ রাতে জামাতের সঙ্গে নফল নামাজ পড়তে চায়। এ ব্যাপারে শরয়ী বিধান কী?

উত্তর: শবেবরাতে বিশেষ পদ্ধতির কোনো নামাজ নেই। সব সময় যেভাবে নামাজ পড়া হয় সেভাবেই পড়বে অর্থাৎ দুই রাকাত করে যত রাকাত সম্ভব হয় আদায় করবে এবং যে সূরা দিয়ে সম্ভব হয় পড়বে। তদ্রুপ অন্যান্য আমলেরও বিশেষ কোনো পন্থা নেই। কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দোয়া-ইস্তেগফার ইত্যাদি নেক আমল যে পরিমাণ সম্ভব হয় আদায় করবে।

তবে নফল নামাজ দীর্ঘ করা এবং সিজদায় দীর্ঘ সময় অতিবাহিত করা উচিত, যা হাদিস শরিফ থেকে জানা যায়। বিভিন্ন বই-পুস্তকে নামাজের যে নির্দিষ্ট নিয়মকানুন লেখা আছে অর্থাৎ এত রাকাত হতে হবে, প্রতি রাকাতে এই এই সূরা এতবার পড়তে হবে-এগুলো ঠিক নয়।

হাদিস শরিফে এ ধরনের কোনো নিয়ম নেই, এগুলো মানুষের মনগড়া পন্থা।

বলাবাহুল্য যে, যে কোনো বই-পুস্তিকায় কোনো কিছু লিখিত থাকলেই তা বিশ্বাস করা উচিত নয়। বিজ্ঞ আলিমদের কাছ থেকে জেনে আমল করা উচিত। শবেবরাতের নফল আমলসমূহ, বিশুদ্ধ মতানুসারে একাকী করণীয়। ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে।

এরপর যা কিছু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বে। এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার প্রমাণ হাদিস শরিফেও নেই আর সাহাবায়ে কেরামের যুগেও এর রেওয়াজ ছিল না। ইকতিযাউস সিরাতিল মুসতাকীম ২/৬৩১-৬৪১; মারাকিল ফালাহ পৃ. ২১৯

তবে কোনো আহ্বান ও ঘোষণা ছাড়া এমনিই কিছু লোক যদি মসজিদে এসে যায় তাহলে প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবে, একে অন্যের আমলে ব্যাঘাত সৃষ্টির কারণ হবে না।

উত্তর প্রদানে: ফতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া,পল্লবী,মিরপুর,ঢাকা

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. বাদশা মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (২১এপ্রিল) সকাল ৭ টায় সাগরদিঘী-সখীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মৃত জবান আলীর ছেলে মো. বাদশা মিয়া।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাদশা মিয়া ভ্যান দিয়ে কলা নিয়ে সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে যাওয়ার পথে সাগরদিঘী পল্টনপাড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাদশা মিয়া মারা যায়।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকালে সাগরদিঘী পল্টনপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

শনিবার, এপ্রিল ২০, ২০১৯

ঘাটাইলে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার মামলা না করতে ওসির পরামর্শ!

টাঙ্গাইলের ঘাটাইলে এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ আমলে না নিয়ে মামলা- মোকদ্দমা না করার পরামর্শ দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুল আলম। শনিবার (২০ এপ্রিল) টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘাটাইল উপজেলার বেরুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জান মনি বলেন, শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পাশের একাশি বাজার থেকে ফেরার পথে মাদারিপাড়া নামকস্থানে কামালপুর গ্রামের মৃত ইবাদত আলীর ছেলে মো. হাতেম আলী তার গতিরোধ করে অশালীন ও স্বাধীনতা বিরোধী কথা বলে গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করায় একপর্যায়ে হাতেম আলী তাকে মারপিট করে এবং নগদ ১২হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে ঘটনা জানালে তিনি ঘাটাইল থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

পরে ঘাটাইল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. তোফাজ্জল হোসেনসহ মুক্তিযোদ্ধারা ঘাটাইল থানার ওসি মো. মাকসুদুল আলমের কাছে একাধিকবার যোগাযোগ করলেও এ বিষয়ে কোন আইনগত পদক্ষেপ না নিয়ে ওসি নানা টালবাহানা শুরু করে। এক পর্যায়ে ওসি মো. মাকসুদুল আলম স্থানীয় এমপি’র সাথে যোগাযোগ করতে বলেন।

ওসি এ ঘটনার জন্য অভিযুক্ত হাতেম আলীকে ক্ষমা করে দিতে মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানান এবং একই সাথে এ ঘটনায় কোন প্রকার মামলা- মোকদ্দমা না করার পরামর্শ দেন।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হীরা, হামিদুল হক, মঞ্জুর হোসেন খান, আব্দুর রাজ্জাক, দীঘলকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি ইকবাল হোসেন খান সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

মাসুম মিয়া, ঘাটাইল: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া ও এস ফাযিল মাদরাসার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১ টায় মাদরাসার সামনে ভুঞাপুর-ঘাটাইল রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব খান হিটলার, অধ্যক্ষ মো. বখতিয়ার খান, পরিচালনা কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মাদরাসার প্রভাষক মো. সুলতান মিয়া, লোকের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.ইমরান হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা নুসরাত হত্যার সাথে জরিত সকলকে অনতিবিলম্বে গ্রেফতার ও ফাঁসির জোর দাবী জানান।

এতে লোকের পাড়া ও এস ফাযিল মাদরাসা ও লোকেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক লোক অংশ গ্রহন করেন।

৪৩০ জন নিয়োগ দেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসুচি (সিভিডিপি)-৩য় পর্যায়” শীর্ষক প্রকল্পে লোকবল নিয়োগ দেয়া হবে। এই প্রকল্পে ৪টি পদে মোট ৪৩০ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। 

১) পদের নাম: মাঠ সংগঠক
পদ সংখ্যা: ২৫৮টি
মূল বেতন: ১০,২০০/ টাকা

২) পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১টি
মূল বেতন: ১০,২০০/ টাকা

৩) পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ৪টি
মূল বেতন: ৯,৩০০/ টাকা

৪) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৬৭টি
মূল বেতন: ৯,৩০০/ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://cvdp3.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

আবেদন শুরুর তারিখ: ২৩ এপ্রিল ২০১৯ইং তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ মে ২০১৯ইং বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

ঘাটাইল পৌরসভায় সাত কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ১৪টি উন্নয়ন প্রকল্প

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায় সাত কোটি ৫৩ লক্ষ টাকায় বাস্তবায়িত হচ্ছে ১৪টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে পাঁচ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে ঘাটাইল পৌরসভায় ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। এসকল প্রকল্প এখন টেণ্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যাচ্ছে আগামি দুই মাসের মধ্যে এগুলো বাস্তবায়িত হবে। এদিকে একই প্রকল্পের আওতায় প্রথম কিস্তির এক কোটি ৮৪ লক্ষ টাকার ৫টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। এগুলো ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’এর আওতায় বাস্তবায়িত হবে। এসকল প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে পৌর এলাকায় যোগাযোগ, ভৌত অবকাঠামো, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন হওয়ার মাধ্যমে পৌর নাগরিকগণের জীবনমানের উন্নতি ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে ঘাটাইল পৌরসভা এবং সারা উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পাঁচ কোটি ৬৯ লক্ষ ৫৯ হাজার ৪২৮ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এবং এক কোটি ৮৪ লক্ষ টাকার ৫টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এখন প্রায় শেষ পর্যায়ে, যেগুলো অল্প সময়ের মধ্যে জনগণের ব্যবহারের জন্য অবমুক্ত করা হবে। এগুলো ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’এর আওতায় বাস্তবায়িত হবে।

পাঁচ কোটি ৬৯ লক্ষ ৫৯ হাজার ৪২৮ টাকা ব্যয়ে অনুমোদিত ঘাটাইল পৌরসভায় ৯টি উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে:

১) ৫৬ লক্ষ টাকা ব্যয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ রাস্তার পুরাতন বিদ্যুৎ অফিস হতে কর্না বক্স কালভার্ট পর্যন্ত ৭৯০ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন।

২) ৮৩ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে হালুয়াপাড়া ফেরদৌসের বাড়ী হতে হালুয়াপাড়া মাদরাসা হয়ে স’মিল রোড পর্যন্ত ১০৪৫ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন।

৩) ৬৪ লক্ষ ৪৯ হাজার টাকা ব্যয়ে ঝরকা বাজার হতে ভানিকাত্রা ইদ্রিস ভেণ্ডারের বাড়ী পর্যন্ত ১২১৫ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন।

৪) ৫৯ লক্ষ ৩১ হাজার টাকা ব্যয়ে ফতেরপাড়া ব্রিজ হতে ফতেরপাড়া কালভার্ট পর্যন্ত ৮৭০ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন।

৫) ৪৭ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যয়ে ঘাটাইল পশ্চিমপাড়া বালা মাস্টারের বাসা হতে কুলাইতলা কালভার্ট পর্যন্ত ৭৬৫ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন

৬) ক. ঘাটাইল-সাগরদীঘি রাস্তার চান্দশি বয়েলমিল হতে চান্দশি লতিফের বাসা পর্যন্ত ৬৭৫ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন; খ. চান্দশি সাহেদের বাসা হতে চান্দশি দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে পর্যন্ত ১৩১ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ লক্ষ ৮২ হাজার টাকা।

৭) ক. চান্দশি ইসমাইলের বাড়ী হতে রফিকের বাসা পর্যন্ত ৬৫৩ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন; খ. চান্দশি জোয়াদ আলীর বাসা হতে চান্দশি ছেকান্দরের বাসা পর্যন্ত ২১০ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন; গ. চান্দশি ছেকান্দরের বাসা হতে ছালামের বাসা পর্যন্ত ১৪৮ মিটার রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ লক্ষ ১৭ হাজার টাকা।

৮। ক. রতনপুর বক্স কালভার্ট হতে আফতাব উদ্দিনের বাড়ী পর্যন্ত ১৭২ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন; খ. রতনপুর আফতাব উদ্দিনের বাড়ী হতে খিলপাড়া ব্রিজ পর্যন্ত ৪৫৩ মিটার রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন; গ. ঘাটাইল-জামুরিয়া রাস্তার নন্দনগাতি মোড় হতে শিমলা ব্রিজ পর্যন্ত ৩৫২ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন। এতে ব্যয় ধরা হয়েছে ৭৯ লক্ষ ৯৪ হাজার টাকা।

৯। ক. ধারিয়াল মাজহারুলের বাড়ী হতে মিজানুরের বাড়ী পর্যন্ত ৪১৫ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন; খ. ঘাটাইল-জামুরিয়া রাস্তার আলাউদ্দিনের বাড়ী হতে ধারিয়াল মসজিদ পর্যন্ত ২৬৪ মিটার রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন। এতে ব্যয় ধরা হয়েছে ৫৭ লক্ষ ৩৯ হাজার টাকা।

এছাড়া আরও যে ৫টি প্রকল্পের বাস্তবায়ন শেষের দিকে সেগুলো হচ্ছে-

১। ক. টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড হতে বাজার মসজিদ পর্যন্ত রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন; খ. বাজার মসজিদ হতে বাজার কালিঘর পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন।

২। থানামোড় হতে চন্দবাড়ী হয়ে ঘাটাইল-সাগরদীঘি রাস্তা পর্যন্ত বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন।

৩। ঘাটাইল বাজারের মুরগী হাট হতে ফতেরপাড়া ব্রিজ পর্যন্ত বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন।

৪। ঘাটাইল-সাগরদীঘি রাস্তা হতে খরাবর ব্রিজ পর্যন্ত রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন।

৫। ঘাটাইল-সাগরদীঘি রাস্তা হতে চান্দশি বয়েলমিল হয়ে উত্তরে দুলালের বাসা পর্যন্ত রাস্তা বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন।

এ ৫টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮৪ লক্ষ টাকা।

ঘাটাইল পৌরসভার রতনপুর এলাকার এস এম সাহেদ আহমেদ জানান, বর্তমান সরকারের আমলে পৌরমেয়র শহিদুজ্জামান খান শহিদ ভাইয়ের নেতৃত্বে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে ঘাটাইল পৌরসভাটি অচিরেই একটি আধুনিক, উন্নত নাগরিক সুবিধা সমৃদ্ধ নিরাপদ বাসযোগ্য পৌরসভায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঘাটাইল পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় প্রথম কিস্তির ৫টি প্রকল্প বাস্তবায়ন শেষ পর্যায়ে। আগামি এক মাসের মধ্যে এই রাস্তাগুলোর কাজ পুরোপুরি সম্পন্ন হবে। এছাড়া একই প্রকল্পের আওতায় আরও ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়ে টেণ্ডার প্রক্রিয়াধীন রয়েছে, যা খুব দ্রুতই বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলো সরাসরি পৌরসভার তত্ত্বাবধানে পরিচালিত ও বাস্তবায়িত হচ্ছে। সম্পূর্ণ গুণগত মান অক্ষুণ্ন রেখে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান।

ঘাটাইল পৌরসভা মেয়র শহিদুজ্জামান খান শহিদ বলেন, ঘাটাইল পৌরবাসী অনেক স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষা নিয়ে জননেত্রি শেখ হাসিনার নেতৃত্ব ও উন্নয়নে অবিচল আস্থা রেখে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমি তারই মর্যাদা দিতে নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। পৌর নাগরিকদের সমস্যা ও সুযোগ-সুবিধাসমুহের অগ্রাধিকার বিবেচনা করে এসব উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে।

পৌর মেয়র পৌরসভার সার্বিক উন্নয়নে পৌর নাগরিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে পৌর নাগরিকদের জীবনমান উন্নয়নে ব্যপক ভূমিকা রাখবে বলে তরুণ মেয়র আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি উন্নয়ন বিষয়ে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ঘাটাইল সেনানিবাসে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে তিন দিনব্যাপী ৬ষ্ঠ পপুলার লাইফ কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনা নিবাসের গলফ ক্লাব মাঠে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

অনুষ্ঠানে পপুলার লাইফের ব্যাবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপী টুর্নামেন্টে ঢাকা, ঘাটাইল, সাভার, ময়মনসিংহ ও দেশের অন্যন্য গলফ ক্লাব থেকে জুনিয়র, লেডি এবং রেগুলার এই তিনক্যাটগরিতে শতাধিক গল্ফাররা অংশ নেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুকে ঘাটাইল প্রেসক্লাবের সংবর্ধনা

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বিকালে ঘাটাইল প্রেসক্লাব এ সংবর্ধনা প্রদান করে।

প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু তার বক্তব্যে প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য স্থায়ী জায়গার ব্যাবস্থা করার আশ্বাস প্রদান করেন এবং সরকারের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন।

ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার মেয়র মোঃ শহীদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সহ সভাপতি খান ফজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বকুল প্রমূখ।

পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রেসক্লাবে চল্লিশ হাজার টাকা প্রদানের ঘোষনা দেন। এ সময় ঘাটাইল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,অর্থ সম্পাদক মাসুম মিয়া,ক্রীয়া সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, সদস্য খাদেমুল ইসলাম, রেজাউল করিম রাজুসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, এপ্রিল ১৯, ২০১৯

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে নাইম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদিঘী-গারোবাজার সড়কের মুরাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বরুহা গ্রামের কালাম মিয়ার ছেলে। সে মহিষমারা নামক স্থান থেকে বৈশাখী মেলায় শামুক ঝিনুকের মালা বিক্রি করে বাড়ি ফিরছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঘাটাইলের সাগরদিঘী-গারোবাজার সড়কের মুরাইদ গ্রামের স’মিল পাড় নামক স্থানে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইকের এক যাত্রী মারা যান।

এ দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আহত হয় দুই জন। আহতরা হচ্ছে- ইজিবাইক চালক ঘাটাইল উপজেলার রসুলপুর গর্জনাপাড়া গ্রামের শামসুল হক (৪৫) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্বকান্দা গ্রামের রোকন মিয়া (৪৫)।

টাঙ্গাইলে ১৭ দিনে পাকিস্তানিসহ ধর্ষণের শিকার ৫

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে ১৭ তারিখ পর্যন্ত টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় পাকিস্তানি মেয়েসহ ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে পাঁচ জন। এছাড়া শিক্ষক কর্তৃক ধর্ষণ চেষ্টার শিকারসহ ৬ জন ছাত্রী-কিশোরী, তরুণী ও গৃহবধু শ্লীলতাহানির স্বীকার হয়েছে।



জেলার ৫ টি উপজেলায় ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার এ ঘটনাগুলো ঘটে।

গোপালপুর

টাঙ্গাইলের গোপালপুরে নানার বাড়ি বেড়াতে আসা চাচাতো ভাই কর্তৃক এক পাকিস্তানি মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণ মামলায় ধর্ষকের মাকে গ্রেফতার ও অপহৃত পাকিস্তানি কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) রাতে ধর্ষিতার মা বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোপালপুর থানায় মামলা দায়ের করে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার প্রধান আসামির মা আনোয়ারা বেগমকে (৪৭) গ্রেফতার করে।

পরে ধর্ষকের মায়ের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহিষাকান্দি মোড়ের এক বাসা থেকে বন্দি অবস্থায় ধর্ষিতা হুমেরাকে উদ্ধার করা হয়।

জানা যায়, ভিসা নিয়ে মায়ের সাথে বাংলাদেশে বেড়াতে এসে প্রথমে অপহরণ ও পরে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। সে পাকিস্তানের নিউ করাচির সুপার হাইওয়েজ রোডের নাগরিক ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা হুমায়ুন কবীর আনুমানিক পঁচিশ বছর আগে পাকিস্তানের নিউ করাচীতে গিয়ে নিহত হন।

তবে এর আগে সেখানে নিলুফার বেগম নামে এক পাকিস্তানি নাগরিক বিয়ে করে গার্মেন্টস ব্যবসা শুরু করেন তিনি। পাঁচ মাস আগে পাকিস্তানি নাগরিক নিলুফার বেগম ছয় মাসের ভিসা ও কন্যাকে সাথে নিয়ে স্বামীর বাড়িতে বেড়াতে আসেন। উঠেন উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা ভাসুর আব্দুল ওয়াদুদের বাড়িতে। সেখানে উঠার পর থেকেই আরেক ভাসুর আবুল হোসেনের বখাটে ছেলে আল আমিন ওই কিশোরীকে উত্ত্যক্ত করতে থাকে।

এছাড়া গোপালপুরে সিনেমায় নায়িকা বানানোর প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীকে (১৯) আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আকাশ ওরফে ফারুক শিকদারকে আটক করেছে পুলিশ। ধর্ষক আকাশ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটকুমরা গ্রামের কাইয়ুম শিকদারের ছেলে।

এ ঘটনায় রোববার (১৪ এপ্রিল) রাতে গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামবাসী ছাত্রীকে উদ্ধার করে অভিযুক্ত ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। পরে রাতে মেয়ের বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আকাশকে প্রধান আসামি করে তার সহযোগী অজ্ঞাত আরো দু’জনের বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে অভিযুক্ত আসামি আকাশকে টাঙ্গাইল আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভূঞাপুর

সোমবার (১ এপ্রিল) দুপুরে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী কুপ্রস্তাব ও শরীরে আপত্তিকর স্থানে হাত দেয়ার অভিযোগ উঠে।

এ ঘটনায় রোববার (০৭ এপ্রিল) দুপুরে ভুক্তোভোগি শিক্ষার্থী প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার এবং শিক্ষার্থীর পরিবার ভূঞাপুর থানা মামলা দায়ের করেন।

সখীপুর

সখীপুরে প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রেমিকাকে ধর্ষণের প্রধান আসামি মো. সাদ্দাম (২৭) কে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যরা।

শুক্রবার (০৫ এপ্রিল) ভোরে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকার রাঙ্গামাটি কর্টেস থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো: শফিকুর রহমান।

টাঙ্গাইল

শুক্রবার (১২ এপ্রিল) টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড এলাকার ডিসি লেকসহ বিভিন্ন স্থানে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পৌর শহরের ডিসি লেকে এ ঘটনা ঘটে।

রাতেই ধর্ষিতা স্বামী এ বিষয়টি টাঙ্গাইল মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ভোর রাতে ৬ জন ধর্ষককে আটক করে। পলাতক ২ জন।

নাগরপুর

নাগরপুরে রোববার (১৪ এপ্রিল) প্রেমিকাকে বৈশাখী মেলায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে বন্ধুর বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে (১৬) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষণকারী ও ধর্ষণে সহযোগিতাকারীকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

ধর্ষণকারী হলেন- উপজেলার বেকড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মোবারক হোসেন (২০) ও তার সহযোগি একই উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে রাজিব মিয়া কালু (২২) আটক। উপজেলার চৌবাড়িয়া বন্ধু রাজিবের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।

পরে সোমবার রাতে ধর্ষিতার বাবা ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ এ ধর্ষণের কথা নিশ্চিত করেছেন।

উৎস : পূর্বপশ্চিমবিডি।

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০১৯

ঘাটাইলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি সম্প্রসারণ বিভাগের ব্যবস্থাপনায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুরাইদ গ্রামে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সৌর শক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাইলট প্রকল্পের আওতায় স্থাপিত এফ এফএসও ড্রিপ সেচ প্রদর্শণীর মাঠ দিবস উপজেলার মুরাইদ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথী ছিলেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আ: রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মো. রওশন আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইফুল ইসলাম, শামীমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার মো. মোস্তফা কামাল।

ঘাটাইলে শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের অডিও ফাঁস

মাসুম মিয়া, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গালা গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অডিও রেকর্ড এবং লিখিত অভিযোগ থেকে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার আগেই প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তাদের পছন্দের প্রার্থীর কাছ থেকে সাত লাখ টাকা চুক্তি করে প্রার্থীর পছন্দের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। চুক্তি অনুযায়ী ওই প্রার্থী ১ লাখ টাকা প্রধান শিক্ষকের কাছে জমা দেন। পরে শিক্ষক চেয়ে দু’টি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রধান শিক্ষক। পত্রিকা দু’টির উপজেলায় সার্কুলেশন আছে মাত্র পাঁচ কপি। যা ওই দিনের সব পত্রিকা প্রধান শিক্ষক নিজেই কিনে নেন।

নিয়োগের আগেই টাকা লেনদেন, বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

নিয়োগ প্রক্রিয়ায় চারজন প্রার্থীর আবেদন বৈধ হলেও তরিঘড়ি করে প্রধান শিক্ষক নিয়োগ স্থগিত করে দেন। এরপর গত বছরের নভেম্বর মাসে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

নিয়োগ না পেয়ে পরবর্তীতে ঘুষ প্রদানকারী ওই ব্যক্তি বিদ্যালয় সংলগ্ন বাজারে প্রধান শিক্ষকের সাথে দেখা টাকা ফেরত চান।

অভিযোগ থেকে আরও জানা যায়, প্রধান শিক্ষক ও সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটির কোন সদস্যদের না জানিয়ে প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানোর পায়তারা করছে। বিষয়টি এলাকার ছাত্র, অভিভাবক ও বিদ্যালয়ের হিতৈষী ব্যক্তিগণের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. আনছার আলী বলেন, অর্থ লেনদেনের বিষয়ে আমি কিছুই জানিনা। বিজ্ঞাপন হয়েছে প্রার্থীদের আবেদন পেয়েছি। যাচাই বাছাই চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজারের কোটিপতি এখন পথের ভিখারী!

ভিক্ষুক থেকে কোটিপতি হওয়ার গল্প অনেক রয়েছে। আবার উল্টোটাও দেখা গেছে। কোটিপতি থেকে পথের ভিখারী হয়েছেন কেউ কেউ।

এজন্যই বলা হয়ে থাকে বিধাতা চাইলে সকালে যিনি রাজা সন্ধ্যায় তিনি ভিক্ষুকে পরিণত হন।

তারই এক জ্বলন্ত প্রমাণ কক্সবাজারে রামুর অধিবাসী মহাম্মদ আজিম। স্থানীয়রা তাকে পাগল আজিম বলেই জানে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এই ব্যক্তি।

কিন্তু কয়েক বছর আগেই তিনি ছিলেন রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার অন্যতম ধনী ও কোটিপতি। আর এখন উদ্দেশ্যহীন দ্বারে দ্বারে, পথে প্রান্তরে ঘুরে বেড়ান তিনি।

ভিক্ষা করে ১০ টাকা পেলেই মহা খুশীতে নাচতে থাকেন। অথচ এই ব্যক্তি কয়েক বছর আগে দুই হাতে টাকা ওড়াতেন। বিলাসবহুল জীবনে ছিলেন অভ্যস্ত। টাকা খরচ করতেন পানির মতো। তার বাড়িটিও ছিল দেখার মতো। চড়তেন বিদেশি গাড়িতে। হাতের মোবাইল ফোনটি সে সময়ের সেরাটি ব্যবহার করতেন।

গহনায় মুড়িয়ে রেখেছিলেন স্ত্রীকে। স্ত্রীকেও কিনে দিয়েছিলেন দামী মোবাইল। আর পাঁচটা ধনীর মতোই চাকচিক্যে ভরা ছিল তার জীবন।

পড়াশোনা ছেড়ে ১৭ বছর বয়সে ব্যবসায় নেমে পড়েন আজিম। কক্সবাজার থেকে পান, শুঁটকি ও কাঠ পাঠাতেন ঢাকায়। তরতর করে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। তিন বছরেই হয়ে যান কোটিপতি। এরপর ব্যবসার প্রসারিত হতে থাকে তার।

তার সঙ্গে আরও কয়েকজন ভালো আয় করতে শুরু করেন। কিন্তু আজিম যেভাবে তরতর করে উঠেছিলেন সেভাবেই নেমে গেলেন। চোখের পলকে রাজা, ভিখারীতে পরিণত হলো।

বিশেষ একটি ঘটনায় ব্যবসায় লোকসান গুনতে হলো অনেক। এরপর আর দাঁড়াতে পারেননি।

একে একে গাড়ি, বাড়ি, স্মার্টফোন, কম্পিউটার সব কিছু বিক্রি করে আজ নিঃস্ব। তবুও যদি কর্ম করে খাওয়ার যোগ্যতা থাকে। মানসিক ভারসাম্য হারিয়ে সে ক্ষমতাও হারিয়েছেন।

এখন রামু-কক্সবাজারের মহাসড়কের পাগল ও ভিখারী আজিমের দিন খুব ভালো হলে রোজগার হয় ২০ থেকে ৪০ টাকা। সেটা নিয়েই চলে যায় তার জীবন।

গত একবছর ধরে এভাবেই চলছে তার দিনকাল। পরিবারটি আর আগের মতন নেই তার। তারাও থাকছেন না আজিমের সঙ্গে। ভাগ্যের নির্মম পরিহাসে রামু তেচ্ছিপুলের একসময়ের কোটিপতি মহাম্মদ আজিম এখন ফুটপাতের পাগল। সূত্র: যুগান্তর।

বুধবার, এপ্রিল ১৭, ২০১৯

মারা গেলেন ভিপি আবু সাইদ রুবেলের বাবা

টাঙ্গাইলের ঘাটাইল সরকারি জি. বি. জি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেলের বাবা মোঃ আতাব আলী (৭১) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০.৩০ মিনিটের সময় তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মোঃ আতাব আলী ঘাটাইল পৌরসভার চান্দশি এলাকার স্থায়ী অধিবাসী ছিলেন।

তার প্রথম নামাজে জানাজা চান্দশি বয়েলপাড় এলাকায় আজ বুধবার সকাল এগারটায় অনুষ্ঠিত হয়। ঝড়কা গোরস্থান ময়দানে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে উক্ত গোরস্থানেই তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০১৯

ঘাটাইলে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন হোটেলে জরিমানা

সোমবার দুপুরে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বিভিন্ন হোটেলে পচা বাসি খাবার পরিবেশন করা ও দোকানে রাখার দায়ে জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ।

ভোক্তা অধিকার সংরক্ষন এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানায়, ঘাটাইল উপজেলার পৌর এলাকার হোটেলে দির্ঘদিন যাবৎ বাসি খাবার পরিবেশন ও রাখার দায়ে ১ মেইন রোড অবস্থিত হোটেল তৃপ্তিকে দশ হাজার টাকা.(১০০০০) সুগন্ধা হোটেল কে ৫হাজার টাকা জরিমানা করা হয় ।
বিভিন্ন হোটেলে জরিমানা করার বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানায় আমাদের অভিযান অব্যাহত ভাবে চলতে থাকবে যে পর্যন্ত দোকান মালিকরা সচেতন না হবে।

সোমবার, এপ্রিল ১৫, ২০১৯

গ্রেফতার শম্পাই সেই পপি

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর আগুনে পুড়ে হত্যার ঘটনায় গ্রেফতার উম্মে সুলতানা পপিই হলো আলোচিত সেই শম্পা ওরফে চম্পা।

সোমবার এ তথ্য জানিয়েছেন ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।
এর আগে গত ৯ এপ্রিল শম্পা সন্দেহে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে উম্মে সুলতানা পপিকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, শম্পা সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। সে মাদরাসারছাত্রী রাফির শ্লীলতাহানির ঘটনায় আটক অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলার শ্যালিকার মেয়ে। শম্পা একই মাদরাসা থেকে এবার আলিম পরীক্ষার্থী। ১১ এপ্রিল (বৃহস্পতিবার) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাফ উদ্দিন আহম্মেদ তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার দিন অগ্নিদগ্ধের সময় নুসরাত জাহান রাফি কেউ একজন শম্পা চল বলেছেন এমন শব্দ রাফি শুনেছেন বলে চিকিৎসকদের কাছে তথ্য দিয়েছেন। সেই সূত্রে পুলিশ তাকে আটক করে। উম্মে সুলতানা পপি কি শম্পা এ নিয়ে ধোঁয়াশা ছিল?

আলোচিত এ মামলা এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই। এদের মধে ওই অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকছুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলা উদ্দিন, শাহিদুল ইসলাম, অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি, জাবেদ হোসেন, যোবায়ের হোসেন, নুর উদ্দিন, শাহাদাত হোসেন ও মো. শামীম। এদের মধ্যে মামলার এজহারভুক্ত আটজনের মধ্যে ৭ আসামিকে গ্রেফতার করা হয়। হাফেজ আবদুল কাদের নামে এজহারভুক্ত আরও এক আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।


এদিকে রোববার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে নুসরাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামিম। জবানবন্দিতে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার নির্দেশে তারা নুসরাতের গায়ে আগুন দিয়েছে বলে স্বীকার করেছেন।


গত ১০ এপ্রিল (বুধবার) রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি। পরদিন সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়ার পর বিকেলে সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ওসির বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের মামলা!

সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে ফেসবুকে লাইভ করে আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি (প্রত্যাহার হওয়া) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন। নুসরাতের পরিবারকে সহযোগিতা না করার অভিযোগে ইতোমধ্যে তাকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সাইবার আদালতে এ আবেদন করেছেন তিনি। বেলা ২টায় এ আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আদালতের পেশকার শামীম আল মামুন।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর পর মোয়াজ্জেমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। ২৭ মার্চ ওই ছাত্রীকে অধ্যক্ষ শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। ওসি নিয়ম ভেঙে জেরা করতে নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ নেয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না। ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগীদের সঙ্গে ওসির সখ্যতার বিষয়টি স্পষ্ট হয়।

ভিডিওতে দেখা যায়, থানার ওসির সামনে অঝোরে কাঁদছিলেন নুসরাত। আর সেই কান্নার ভিডিও করছিলেন সোনাগাজী থানার ওসি। নুসরাত তার মুখ দু’হাতে ঢেকে রেখেছিলেন। তাতেও ওসির আপত্তি। বারবারই ‘মুখ থেকে হাত সরাও, কান্না থামাও’ বলার পাশাপাশি তিনি এও বলেন, ‘এমন কিছু হয়নি যে এখনও তোমাকে কাঁদতে হবে।’

গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

গেল ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সখীপুরে বৈশাখী মেলায় কুরুচিপূর্ণ স্টল

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলা চলছে। এ মেলায় দর্শক সমাগম উল্লেখযোগ্য। নিঃসন্দেহে এটি বর্ষবরণের প্রয়াস। কিন্তু বেশ কিছু স্টলের নাম এতটাই অশালীন ও কুরুচিপূর্ণ যা দেখে বিভিন্ন বয়সী নারীদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। 

মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, মেলায় অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে বেশ কয়েকটি স্টল করা হয়েছে। ওই স্টলগুলোতে উঠতি বয়সের যুবকেরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে। ব্যানারে খুব বড় করে ওই অশালীন ভাষাগুলো লেখা হয়েছে। ওই লেখাগুলো দর্শনার্থীদের খুব সহজেই নজরে আসছে। এতে করে মেলায় ঘুরতে আসা নারীরা বেশি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন। তারা দ্রুত ওই স্টলগুলোর ব্যানার সরিয়ে ফেলার দাবি জানান।  

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজা বলেন, ‘বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। লেখাগুলো খুবই অলাশীন ও কুরুচিপূর্ণ। ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্যই বৈশাখী মেলার আয়োজন। আর সেটা যদি বিকৃত হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা কি শিখবে। প্রশাসনের আয়োজনে মেলায় এ লেখাগুলো কোনোভাবেই কাম্য নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই ব্যানারগুলো দ্রুত সরিয়ে ফেলা প্রয়োজন।

এ ব্যাপারে সখীপুরের ইউএনও আমিনুর রহমান বলেন, বিষয়টি আমার চোখে পড়েনি। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঘাটাইলের সড়কে এক পাগলীর মৃত্যু

আতিক সরকার, ঘাটাইল: টাংগাইল-ময়মনসিংহ মহাসড়কে গতকাল রোববার (১৪ এপ্রিল) রাতে কোন এক সময় গাড়ির চাপায় পৃষ্ট হয়ে এক পাগলির (৪৫) মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘাটাইলের পাকুটিয়া বাসষ্টেশনের কাছে ফুলহারা (খনিরচড়া) নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে স্থানীয় লোকজন ঘাটাইল থানায় বার বার যোগাযোগ করলেও কোন সাড়া না পেয়ে পুলিশ হেডকোয়াটার এর ৯৯৯ নাম্বারে যোগাযোগ করা হলে তার মৃত্যুর পরের দিন আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল নয়টায় থানা থেকে পুলিশ এসে রাস্তা থেকে পাগলির থেতলে যাওয়া মৃত দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত পাগলিটার নাম মিনুতি রানী বলে স্থানীয় একজন দোকানদার জানান। দীর্ঘদিন ধরে সে উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পরিত্যাক্ত ঘরের বাড়ান্দায় থাকত। পাগলিটা বেশ কিছু দিন ধরে পাকুটিয়া ও পোড়াবাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে ঘুরাঘুরি করতো।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক মো. শাহিন মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ায় মাথা পুরোপুরি থেঁতলে গেছে। বেওয়ারিশ হিসেবে দাফন করার জন্য লাশ আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হবে।

ঘাটাইলে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইলের ঘাটাইলে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ ক্লাবের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ রোববার (১৪ এপ্রিল) এক আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার দুপুরে উপজেলার হামিদপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিগর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন।

সংগঠনের উপদেষ্ঠা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হামিদপুর ট্রাক মালিক সমিতির সভাপতি মো. হরমুজ আলী, বঙ্গবন্দু কেন্দ্রীয় পেশাজীবি লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম খান, কৃষিবিদ প্রিন্স রহমান পাবেল, ঢাকাটাইমস ও দৈনিক মজলুমের কন্ঠের ঘাটাইল উপজেলা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম খান রাজু প্রমুখ।

সোহানুর রহমান প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আল-আমিন, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, পরিচালক আব্দুর রহমান রনি, কমিটি উপদেষ্ঠা সাদ্দাম হোসেন, বাবু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটির কার্যক্রম সর্বমহলে প্রসংশীত হয়েছে।