শুক্রবার, এপ্রিল ১৫, ২০১৬

ঘাটাইলে মেয়ের প্রতিবাদী আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃবাবা-মায়ের পারিবারিক কলহ মেটাতে না পেরে সাথী (১৬) নামে এক মেয়ে প্রতিবাদী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ঘাটাইল উপজেলার গৌরীশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মেয়েটির বাবা সেলিম আহম্মেদকে (৫০) আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর গ্রামের অধিবাসী সেলিম আহম্মেদ। সে ৭টি বিয়ে করেছে। বর্তমানে তার ঘরে আছিয়া ওসুফিয়া নামে দুই স্ত্রী রয়েছে। দুই স্ত্রী থাকায় তাদের সংসারে কলহ লেগেই থাকত। আছিয়ার ঘরে রয়েছে তিন মেয়ে ও এক ছেলে। গত বুধবার স্ত্রী আছিয়াকে সেলিম মারধর করে এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। স্ত্রী আছিয়াকে তাড়িয়ে দিতে আজ শুক্রবার সকালে সেলিম সালিশ বৈঠকের আয়োজন করে। মাকে নিয়ে এমন সালিশী বৈঠকের আয়োজনে তার মেয়ে সাথী প্রতিবাদ করে। প্রতিবাদ করার কারণে সেলিম তার স্ত্রী আছিয়া ও মেয়ে সাথীকে মারধর করতে উদ্যত হয়। এ সময় মেয়ে সাথী দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরে সেখানেই গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাথী মা আছিয়া মা জানায়, মেয়ে সাথী আমাকে নির্যাতন করার প্রতিবাদ করতে গিয়েই গলায় ফাঁস দিয়ে মরল।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সাথীর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাথীর বাবা সেলিমকে আটক করা হয়েছে। 

শোক সংবাদ: আফাজ্জল খাতুন

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ  দৈনিক ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল ইসলাম বাদলের মাতা আফাজ্জল খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি------রাজিউন)।  গত ১৪ এপ্রিল রাতে বার্ধক্যজনিত কারনে  ঘাটাইল পৌরসভাধীন নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যা  নাতি-নাতনি সহ বহু গুনগ্রাহী ও আত্বীয় স্বজন রেখে গেছেন। গতকাল শনিবার সকালে জানাযা শেষে তার লাশ গ্রামের বাড়ি উপজেলার বেতবাড়ি গ্রামে স্থানীয় কবরস্থানে  তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ঘাটাইল প্রেসকাব শোক প্রকাশ করেছে। 