বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

ঘাটাইলে বিআরডিবি নির্বাচন স্থগিত

বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (বিআরডিবি) এর ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনিবার্য কারনবশত: স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক এর গতকাল ২৩ জানুয়ারি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গেছে।

এই নির্বাচন পরবর্তীতে কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

আগামী ১৯ ফেব্রুয়ারী ঘাটাইল ইউসিসিএ লিমিটেডের কার্যালয়ে এ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছিল। প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। আকস্মিক নির্বাচন বাতিলের এই সিদ্ধান্ত আসলো।

৩১ মার্চ ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের ভোট গ্রহণ হবে চতুর্থ ধাপে আগামি ৩১ মার্চ রোববার। এছাড়া এই উপজেলার নির্বাচিতদের শপথ গ্রহণ হবে ৩০ এপ্রিল এবং প্রথম সভা অনুষ্ঠিত হবে ৮ মে। নির্বাচন কমিশন (ইসি) প্রদত্ত একটি খসড়া তালিকা থেকে ভোট গ্রহণের এই সম্ভাব্য তারিখ পাওয়া গেছে।
এছাড়া টাঙ্গাইলের অন্যান্য উপজেলার ভোট গ্রহণের তারিখও উক্ত তালিকা থেকে প্রাথমিকভাবে পাওয়া গেছে।
এবারের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট ধাপে ধাপে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবার পাঁচ ধাপে হবে এই নির্বাচন। গত মঙ্গলবার কমিশনের ৪৩তম সভা শেষে এক ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।
ইসি সূত্রের খবর, প্রথম ধাপে ৮ বা ৯ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ এবং চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোট হবে। বাকি উপজেলাগুলোতে ঈদুল ফিতরের পর হবে ভোট।
জানা গেছে, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আগামী ৩ ফেব্রুয়ারি কমিশন সভায় নির্ধারণ করা হবে। এতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সদর উপজেলাগুলোর ভোট করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ১৭(১)(গ) ধারা অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। পরিষদের প্রথম বৈঠক (সভা) থেকে মেয়াদ গণনা শুরু হয়।
১৯৮৫ সালে বাংলাদেশে প্রথমবার, ১৯৯০ সালে দ্বিতীয়বার ও ২০০৯ সালে তৃতীয়বার মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছর একই দিনে ৪৭৫টি উপজেলায় এই নির্বাচন হয়। সর্বশেষ ২০১৪ সালে মোট ছয় ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়।
ইসির তালিকা অনুযায়ী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের ভোট গ্রহণ হবে আগামি ১৫ মার্চ, মধুপুরে ২৩ মার্চ, গোপালপুরে ৩১ মার্চ, ভুঞাপুরে ২৩ মার্চ, কালিহাতীতে ২৩ মার্চ, টাঙ্গাইল সদরে ৩১ মার্চ, দেলদুয়ারে ১৫ মার্চ, নাগরপুরে ২৩ মার্চ, মির্জাপুরে ৩১ মার্চ, বাসাইলে ১৯ মে এবং সখীপুরে ৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে।

ঘাটাইলের এমপি আতাউর রহমানকে সোনালী ব্যাংকের উদ্যোগে সংবর্ধনা

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম আতাউর রহমান খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সোনালী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের উদ্যোগে ব্যাংকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতোয়ার রহমান খান।

এতে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের সাবেক জেনারেল ম্যানেজার মো. সবুর উদ্দিন, গাজীপুর কার্যালয়ের ডেপুটি ম্যানেজার আব্দুল মুত্তালিব, ময়মনসিংহ অঞ্চলের সাবেক জেনারেল ম্যানেজর একেএম ফজলুল হক, সাবেক ডেপুটি ম্যানেজার মো. শহিদুর রহমান সিদ্দিকী, টাঙ্গাইল অঞ্চলের সাবেক এজিএম জীবন কৃষ্ণ ভৌমিক, টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড শাখার ম্যানেজার খন্দকার রাইসুল আমিন প্রমুখ।

ঘাটাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস.এম. শোয়েব রানা

আব্দুল লতিফ, ঘাটাইল :  জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা সমালোচনা শেষ হতে না হতেই শুরু হয়েছে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা ।

ঘাটাইলেও  এর ব্যতিক্রম নয় । চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান কে হবে তা নিয়ে চলছে নানা জল্পনা ও কল্পনা।  এস. এম. সোয়েব রানা একজন পরিচিত মুখ। তিনি  আসন্ন উপজেলা পরিষদ  নির্বাচনে   ভাইস চেয়ারম্যান পদে আলোচিত প্রার্থী। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন এলাকা, পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। একজন শিক্ষিত সাংস্কৃতি বান্ধব পরিবারের সদস্য এস এম সোয়েব রানা। স্কুল জীবন থেকেই ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। স্কুল ছাত্রলীগ,ইউনিয়ন ছাত্রলীগ,উপজেলা ও জেলা  ছাত্রলীগের নেতৃত্বের সাথে জড়িত ছিলেন দীর্ঘদিন। পরবর্তীতে যুবলীগ করে বর্তমানে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও জেলা কৃষকলীগের সদস্য । স্কুল এবং কলেজ জীবনে আবৃত্তি,উপস্থিত বক্তৃতা এবং বির্তক প্রতিযোগীতায় অসখ্য  পুরুষ্কার জিতেছেন । ঘাটাইল থেকে প্রকাশ করেছেন সাহিত্য পত্রিকা।  

পড়ালেখা মেধাবী এই সাবেক ছাত্রনেতা স্কুলজীবনে একাধিক স্কলারশীপ পেয়েছেন । রাজনীতির কারনে পড়ালেখা ক্ষতিগ্রস্থ হলেও তিনি একটি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আইনে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ৯০ পরবর্তী প্রতিটি প্রগতিশীল রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহনকারী শোয়েব রানার রাজনীতির মাঠেযেমন রয়েছে অনন্য সাধারণ মনোযোগ তেমনি ঘাটাইলের রাজনীতির মাঠ এবং তার চেনাগন্ডির মধ্যে রয়েছে তার সর্বজন গ্রহন যোগ্যতা।  রাজনীতি,সাংস্কৃতি ও একজন সমাজকর্মী হিসেবে ঘাটাইলের মানুষের কাছে সমধিক পরিচিতি এসএম শোয়েব রানা একই প্রথম কোন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হয়েছে। উত্তর টাঙ্গাইলের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষক বলেন,রানার মতো শিক্ষিত বিনয়ী গ্রহণযোগ্য লোক ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেলে এটা একটা আনন্দদায়ক বিষয় হবে আমাদের জন্য। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য প্রবীণ ব্যক্তি ওসমান গণি শোয়েব রানা প্রার্থী হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন এই রকম প্রার্থীই আমরা চাই। 

এস.এম. শোয়েব রানা বলেন, আমি ঘাটাইলকে একটি আধুনিক ঘাটাইল হিসেবে গড়ে তুলব। ঘাটাইলকে  সন্ত্রাস, দুর্নীতি ও  মাদকমুক্ত ঘাটাইল গড়ে তুলতে চাই। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর ১২ অক্টোবর বি.এন.পি সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম । সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার মুক্তির আন্দোলনের একজন কর্মী হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করি। ১৯৯৪ সালে সারের দাবিতে পুলিশের গুলিতে আতিক নিহত হলে ঘাটাইল যে,দুর্বার আন্দোলনের সূচনা হয়,সেখানে  বলিষ্ঠ ভূমিকা পালন করি এবং আওয়ামীলীগের তৎকালীন অন্যতম প্রেসিডিয়াম সদস্য,জননেতা আব্দুল মান্নান,তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক শামছুর রহমান খানের উপস্থিতিতে আতিক হত্যার প্রতিবাদয়েযে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তার সঞ্জালক ছিলাম ।