সোমবার, জুলাই ২২, ২০১৯

ঘাটাইলে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ও জামুরিয়া ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন আলহাজ্ব আতাউর রহমান খান, মাননীয় জাতীয় সংসদ সদস্য ১৩২, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ও জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু, চেয়ারম্যান উপজেলা পরিষদ ঘাটাইল এবং জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ঘাটাইল।

এসময় উপস্থিত ছিলেন জনাব শাহিনা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ঘাটাইল, জনাব ইখলাক হোসেন খান শামীম, চেয়ারম্যান, জামুরিয়া ইউনিয়ন পরিষদ, জনাব তালুকদার মোঃ শাহজাহান, চেয়ারম্যান, আনেহলা ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ শরীফ হোসেন, চেয়ারম্যান, লোকেরপাড়া ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা ‍কৃষি অফিসার, ঘাটাইল, জনাব এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ঘাটইল, জনাব মোঃ সাদ্দাম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), ঘাটাইল।

বস্ত্র অধিদফতরে এইচএসসি পাসে চাকরি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদফতরে ২টি পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বস্ত্র অধিদফতর

পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২১ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আরও পড়ুন > ১২৮ জনকে চাকরি দেবে মহিলা বিষয়ক অধিদফতর

পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স/গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহীরা dotr.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০১৯

ঘাটাইলে লিভার ক্যান্সারে আক্রান্ত বকুল বাঁচতে চায়

বকুল হোসেন। ১৯ বছরের এক প্রাণবন্ত যুবক। উচ্চতা ৬ ফুট। কেউ বলতে পারবে না জীবনে কারো সাথে খারাপ ব্যবহার করেছে বা কারো সাথে উচ্চ স্বরে কথা বলেছে। খুব নম্র ও ভদ্র একটি ছেলে। অধূমপায়ী ও স্বল্পভাষী। অসুস্থ অবস্থাতেও সে এই বছর এইচ.এস.সি পরীক্ষায় পাশ করেছে। এরই মধ্যে তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যধী লিভার ক্যান্সার।

চিকিৎসকরা জানিয়েছে, দ্রুত লিভার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে তাকে। নয় তো পৃথিবীর আলো ক্রমান্বয়ে নিভে যাবে বকুলের জীবন থেকে। তবে বকুল যে বাঁচতে চায়, একমাত্র মায়ের জন্য পৃথিবীর আলোয় আবারও উদ্ভাসিত হতে চায় এই ভুবনে।