বৃহস্পতিবার, জুলাই ০৬, ২০১৭

ঘাটাইলে মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা’র বিরুদ্ধে ২০১৪ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনের সময় হলফনামায় মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ পাওয়া গেছে। তার নির্বাচনী প্রতিদ্বন্ধী প্রার্থী মহিলা আওয়ামীলীগের ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক নুরজাহান সিদ্দিকা এ ব্যাপারে গত ১৬ এপ্রিল ২০১৭ইং তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিভিন্ন মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করেছেন। মন্ত্রনালয় টাঙ্গাইলের জেলা প্রশাসককে তদন্ত করে প্রতিবেদন প্রদান করতে বলেছেন তিনি।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত উপজেলা পরিষদ নির্বাচনী হলফনামায় ও ভোটার তালিকায় তার নাম কানিজ ফাতেমা শিক্ষাগত যোগ্যতা স্ব-শিক্ষিত উল্লেখ আছে। অথচ তিনি ব্যাংক হিসাব সহ বিভিন্ন পেশায় কর্মরত থাকা অবস্থায় ভিন্ন ভিন্ন নাম ও শিক্ষাগত যোগ্যতা উলেলখ করেছেন। তার স্বামী মো: সাইফুর রহমান (বাদল মিয়া) বিডিআরের অবসরপ্রাপ্ত সৈনিক। স্বামীর পেনশন একাউন্টে জনতা ব্যাংক, ঘাটাইল শাখায় তার নাম লেখা হয়েছ বিউটি শিখা । জীবন বীমা কর্পোরেশনে চাকুরীরত অবস্থায় কানিজ ফাতেমা জীবন বীমা কর্পোরেশনের আবেদন ফর্মে তার নাম উল্লেখ করেছেন নাছিমা আক্তার এবং শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন এইচএসসি  পাস। জীবন বীমা কর্পোরেশনে কানিজ ফাতেমা তার বোনের মেয়ে নাছিমা আক্তার, পিতা- নাজিম উদ্দিন ঘাটাইল এর শিক্ষাগত যোগ্যতার সনদ প্রদান করে অফিসার পদে চাকুরী নেন। কর্মস্থলে কানিজ ফাতেমা’র নাম ছিলো নাছিমা আক্তার, স্বামী মো: বাদল মিয়া। সেমতে দেখা যায় স্বার্থলোভী কানিজ ফাতেমা কাগজ পত্রে নিজ স্বামীকে ভাগ্নির (নাছিমা আক্তার) স্বামী করতেও দ্বিধা করেননি।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের একজন উদ্দীপক (কর্মী) হিসেবে কাজ করেছেন তিনি। সেখানে তার নাম ছিলো মোছা: বিউটি শিখা। 
অভিযোগে থেকে আরো জানা যায়, ভিন্ন ভিন্ন নামের মাধ্যমে তথ্য গোপন করে প্রতারনা করে আসছেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে বৃহস্পতিবার সকালে  ধৈনচা পাতাকে সবুজ সার আর গোড়াকে ইউরিয়া সার হিসেবে ব্যাহারের উপর  মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চতিলা গ্রামে হাজি আনছার আলির সভাপতিত্বে পৌর এলাকার মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার বাবুর আলি তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।                                               
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন