রবিবার, জানুয়ারি ১৫, ২০১৭

ঘাটাইলে বেতবন থেকে ব্যবসায়ির লাশ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে বেতের বনের ভিতর থেকে আঃ ছামাদ(৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসাসীয় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের কমলের বেত বন থেকে লাশটি উদ্ধার করা হয়। সে গতকাল শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল। পুলিশের ধারনা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
মামলার অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের শালিয়াজানি গ্রামের মৃত ফজর আলীর ছেলে আঃ ছামাদ(৫০)। সে বিবাহিত এবং তিন সন্তানের জনক। পেশায় একজন মাছ ব্যাবসায়ী। পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করত এবং সুদে টাকা লগ্নির ব্যবসা করত। গতকাল শুক্রবার ফজরের নামাজ পড়ার পর আর খোঁজে পাওয়া যাচ্ছিলনা। খোজাখোঁজির এক পর্যায়ে আজ শনিবার সকালে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের কমলের বেত বন আঃ ছামাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের ছেলে  সুমন বাদী হয়ে এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। 