বুধবার, এপ্রিল ২৬, ২০১৭

ঘাটাইলের রসুলপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

ঘাটাইল উপজেলার ১০ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। আজ বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জন সাধারনের উপস্থিতিতে উন্মুক্ত এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক। রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মীরুল হুদা, উপ সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম প্রমূখ। ইউনিয়ন পরিষদ সচিব মো. আ. ছাত্তার ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করেন। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লক্ষ ৬৪ হাজার ১ শত ৪০ টাকা । ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ ১৯ হাজার ৭ শত ৪০ টাকা এবং উদ্ধৃত্ত্ব ধরা হয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৪ শত টাকা। এবারের বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। সকল ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন।

ঘাটাইলে পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি

আজ বুধবার সবকালে ঘাটাইল উপজেলায় সারা দেশে সকল পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীদের  সরকারী কোষাগার থেকে বেতন ভাতা  পেনশন দেওয়ার দাবীতে একাত্ততা ঘোষনা করে ১ ঘন্টা কর্ম বিরতি পালন করেছে ঘ্টাইল পৌরসভা কর্মকর্তা কমৃচারী বৃন্দ।
ঘাটাইল পৌরসভা কর্মকর্তা কর্মচারী আয়োজিত পৌর ভবনের সামনে কর্ম বিরতিতে বক্তব্য রাখেন পৌর সচিব নুরুল ইসলাম,হিসাব রক্ষক কর্মকর্তা হেলাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান প্রশাসনিক কমৃকর্তা ইসহাক আলি, উচ্চমান সহকারী  সুশান্ত সুত্রধর প্রমুখ।