সোমবার, নভেম্বর ১৪, ২০১৬

শিক্ষকের কার্যকলাপ নিয়ে আলোচনা সভায় উদ্বেগ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । ঘাটাইলের সার্বিক আইনশৃঙ্খলাকে স্বাভাবিক রাখা  এবং মাদকমুক্ত করা সহ   পৌরসভাকে  যানজট মুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয় । এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং বন্ধ করা ও ঘাটাইল মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপিড়ন সহ নানান অনৈতিক কর্মকন্ডের কথা তুলে ধরা হয় এ সভায়। পৌর মেয়র শহিদুজ্জামান খান ইভটিজিং এর পাশাপাশি এ ধরনের লম্পট শিক্ষক দের কর্মকান্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীনের  সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি ) প্রভাংশু সোম মহান , ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন , বিআরডিবি চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু , পৌর মেয়র শহিদুজ্জামান খান , সাবেক মেয়র হাসান আলী , বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি সাংবাদিক প্রমুখ।
উল্লেখ্য, গেল দু সপ্তাহ ধরে প্রধান শিক্ষক আজহারুল ইসলামের বিরুদ্ধে  অভিবাবক সহ ঘাটাইলে সর্বস্তরের মানুষের মধ্যে  নানা গুনজনের ঝড় বইছে ।  বিষয়টি মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷