বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০১৬

ঘাটাইল কলেজের ভিপি রুবেলকে কুপিয়ে আহত ॥ প্রতিবাদে সড়ক অবরোধ



মো. খায়রুল ইসলাম, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
 টাঙ্গাইলের ঘাটাইলে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল(২৮)।বুধবার রাত সাড়ে বারটার দিকে ঘাটাইল কলেজ মাঠের  ইসলামী মাহফিল শুনে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্বক আহত করে।বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্প্রতিবার দুপুরে এক ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু হয়ে রাত বারটা পর্যন্ত চলে এ ইসলামী জলসা। জলসা শেষে রাত সাড়ে বারটার দিকে  ভিপি রুবেল মোটর সাইকেল যোগে তার নিজ  বাড়ি চান্দশী ফিরছিলেন।এ সময় একদল সন্ত্রাসী তার পথরোধ করে অর্তকিত তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে  শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার  প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগ কলেজ মোড়ে এক ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে এবং প্রতিবাদ সমাবেশ করে। রবিউল ইসলাম তমালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ শহীদুল ইসলাম লেবু, পৌর মেয়র মোঃ শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) ও কলেজের এজিএস রজ্ঞু আহম্মেদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।কি কারনে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷