শুক্রবার, জুলাই ২২, ২০১৬

ভূঞাপুরে সংখ্যালঘু ধর্মীয় ৬ নেতাকে হত্যার হুমকি

গত বৃহস্পতিবার রাতের কোন একসময় টাঙ্গাইলের ভূঞাপুরে সংখ্যালঘু ধর্মীয় ৬জন নেতাকে হত্যার হুমকি দিয়ে বাড়ির দেয়ালে পোষ্টার টাঙিয়ে দিয়েছে জঙ্গীরা। চাঁদতারা অঙ্কিত সবুজ রঙের কালিতে হাতের লেখা পোষ্টার ৬জনের নাম উল্লেখ করে  ৩ নেতার বাড়ির গেটে টানিয়ে দেয়া হয়।  
দেয়ালে পোস্টার লেখা ও পুলিশ জানাায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সরণ দত্ত, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর শাখা সাধারণ সম্পাদক ও ভূঞাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সন্তোষ কুমার দত্ত, ফলদা কেন্দ্রীয় কালিমন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মণ, ফলদা ইউনিয়ন পরিষদের ৫ ওয়ার্ডের সদস্য কনক চন্দ্র ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল রঞ্জন বসাক, ফলদা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধন মজুমদার ও সংখ্যালঘু নেতা ভজন চন্দ্র ঘোষের নাম উল্লেখ করে ৩ জনের বাড়িতে চাঁদতারা অঙ্কিত সবুজ রঙের কালিতে হাতের লেখা পোষ্টার গত বৃহস্পতিবার রাতের কোন একসময় টানিয়ে দিয়ে যায় জঙ্গীরা।
শুক্রবার সকালে ঘুম থেকে উঠার পর টাঙানো পোষ্টার দেখে ভূঞাপুর থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোষ্টারগুলো উদ্ধার করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এঘটনায় হিন্দু অধ্যুষিত ফলদা গ্রামের সংখ্যালঘু পরিবারের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 
জঙ্গীদের হুমকি পাওয়া সংখ্যালঘু নেতা সন্তোষ কুমার দত্ত জানান, “সম্প্রতি পার্শ্ববর্তি গোপালপুর উপজেলায় যেভাবে সংখ্যালঘুর বাড়িতে পোষ্টার টাঙিয়ে দর্জিকে হত্যা করা হয়েছে তদরূপ একইভাবে আমাদের সংখ্যালঘু ৬জন নেতাকে হত্যার হুমকি দিয়ে বাড়ির দেয়ালে পোষ্টার টানিয়ে দিয়েছে জঙ্গীরা। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” 
এদিকে সাংবাদিক নেতাকে হত্যার হুমকি প্রদানকারী জঙ্গীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানান ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল। 
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে টাঙানো পোষ্টারগুলো উদ্ধার ও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সংখ্যালঘু পরিবারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং খুব দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হবে।” 