সোমবার, মে ০৮, ২০১৭

ঘাটাইলে এসএসসিতে পাশের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
চলতি বছর এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সার্বিক ফলাফলে পাশের হার কমলেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে । গত বছর পাশের হার ছিল ৯৩.৩৬ আর এ বছর তা কমে  ৯০.৭২। যা গত বছরের তুলনায় ২.৬৪% কম। তবে জিপিএ -৫ এর সংখ্যা ২৯৮ থেকে বেড়ে ৩৬০ হয়েছে। এদিকে  উপজেলার তিনটি মাদ্সার ফলাফল মারাতœক বিপর্যয় ঘটেছে।১০টি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি মাদরাসাসহ মোট  তেরটি প্রতষ্ঠানে শতকরা ১০০% পাশ করেছে। এর মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পালিক স্কুল এন্ড কলেজ। প্রতি বছরের ন্যায় এবারও ফলাফলের দিক দিয়ে এ  প্রতিষ্ঠান জেলার  শ্রেষ্ঠ।  ৬৯জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪জন। বাকী ৪জন জিপিএ-৪ পেয়েছে।শতকরা ১০০% পাশ করেছে অন্য প্রতিষ্ঠাগুলো হলো ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, সিংগুরিয়া লোকের পাড়া স্যার আঃহালিম গজনবী উচ্চ বিদ্যাঃ,ভবনদত্ত উচ্চ বিদ্যালয়, আথাইল শিমুল,বাসাবাইদ,হাটকয়েরা,লোকের পাড়া ,আুল হোসেন নূরজাহান একাডেমী,দেওপাড়া বাহরুননেছা দাখিল মাদরাসা, পেচার আটা মাটিকাটা দাঃ মাঃ ও মুরাইদ সিরাজনগর দাখিল মাদরাসা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর  এসএসসি (জেনারেল) পরীক্ষায় ৩ হাজার ৫শ’৬৬জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৩ হাজার ২শ’৩৫জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৬০জন। পাশের হার ৯০.৭২%। গত বছর পাশের হার ছিল ৯৩.৩৬ যা গত বছরের  তুলনায় ২.৬৪% কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৯৮ জন , এবার বেড়ে হয়েছে ৩৬০জন। এসএসসি  ভোকেশনাল থেকে ২৯০জনের মধ্যে ২৭১ জন পাশ করেছে। পাশের হার ৯৩.৪৫%। জিপিএ-৫ পেয়েছে ৭৯জন।  দালিল মাদরাসা থেকে মোট ৮৩৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে থেকে ৬৩৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭৬.২৬%। জিপিএ -৫ পেয়েছে মাত্র ৪জন।   উপজেলার তিনটি মাদরাসা হামিদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ৪৫ জনের মধ্যে ১৩জন ,পাশের হার ২৮.৮৯%।  পাচঁটিকরী দাখিল মাদরাসার ২৩জনের মধ্যে ০৫জন পাশ করেছে। পাশের হার ২১.৭৪%  এবং  ও  বকশিয়া দাখিল মাদরাসার ১৯জন থেকে ০৭জন পাশ করেছে । পাশের হার ৩৬.৮৪%। এই তিনটি প্রতিষ্ঠানের ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। ফলাফলের বিপর্যয়ের কারণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। হামিদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আ.স.ম ফয়েজউল্লাহ বলেন, সবাই প্রায়এক বিষয় গণিতে ফেল করেছে।  পাচঁটিকরীর সুপার আঃ মান্নান জানান, ১১জন ইসলামের ইতিহাসে  এবং ০৭ জন আরবী / গণিতে ফেল করেছে। ফলাফলে তিনি হতাশ প্রকাশ করে বলেন,শিক্ষার্থীরা ভাল পরীক্ষা দিয়েছিল।  খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  এ,কে,এম শামসুল হক বলেন , উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বিক ফলাফল ভাল। তিনটি প্রতিষ্ঠানের ফলাফল কেন বিপর্যয় হলো তার কারণ খোঁেজ বের করা  হবে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আমাদের ঘাটাইল ডটকমের প্রধান সম্পাদকের পিতার ইন্তেকাল

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গইলের ঘাটাইল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন আমাদের ঘাটাইল ডটকমের প্রধান সম্পাদক ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. এস আকবর খানের পিতা বীর মুক্তিযাদ্ধা পাক হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত, সাবেক ইঁউ পি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সদস্যর আলহাজ্ব মোঃ মাতাবর আলী খান (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----------রাজেউন)। আজ সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার  ঘাটাইল উপজেলার পৌরসভাধীন উত্তরপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী আমিনা খানম, চার ছেলে, ছয় মেয়ে আত্বীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর তার জানাযা নামাজ ঘাটাইল হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে ঘাটাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন বকুল, আমাদের ঘাটাইল ডটকমের সম্পাদক উত্তম কুমার আর্য্য, নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম চাঁন, সহকারী সম্পাদক রবিউল আলম বাদল, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক আব্দুল লতিফ, আমাদের ঘাটাইল ডটকম পরিবারের সকল সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এমপি রানার জামিন আদেশ স্থগিত

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে (টাঙ্গাইল-৩ আসন) হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। আগামী ৪ মাসের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছে।
সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আনা এক আবেদনের শুনানি করে এ আদেশ দেন আদালত। এর আগে গত ১৬ এপ্রিল রানার জামিন গত ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিলো।
১৮ এপ্রিল শুনানি শেষে আজ ৮ মে পর্যন্ত জামিন আদেশ স্থগিত করেছিলো আপিল বিভাগের চেম্বার আদালত। বিষয়টির ওপর আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়। গত ১৩ এপ্রিল হাইকোর্ট এমপি রানার জামিন মঞ্জুর করে আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এমপি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করে টাঙ্গাইলের বিচারিক আদালত। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে পরিবারে ৫ সদস্যের চারজনই প্রতিবন্ধী

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পৌরসভাধীন পশ্চিম পাড়া এক দরিদ্র পরিবারে পাঁচ সদস্যের মধ্যে চার জনই প্রতিবন্ধী।
চরম তাচ্ছিল্য আর দারিদ্রের নির্মম কষাঘাতে জর্জরিত হয়ে জীবন সংগ্রাম করে জীবন-জীবিকা চালিয়ে যাচ্ছেন। জীবনযুদ্ধে টিকিয়ে রাখার অদম্য চেষ্টারত পরিবারটির খোঁজ আজোও কেউ নেয়নি। পরিবারটির ভাগ্যে জুটেনি কোন সরকারি সাহায্য সহযোগিতা। রাষ্ট্র কর্তৃক প্রতিবন্ধী ভাতার প্রচলন থাকলেও সংশ্লিষ্ট সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ হলে ৪ জন প্রতিবন্ধী থাকলেও ভাতা পায় মাত্র একজন। পরিবারের  একজন ছাড়া আর কোনো সদস্যের নাম নেই ভাতার তালিকায়। খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে প্রতিবন্ধী এ পরিবারটি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পৌরশহরের দেড় কিলো উত্তরে পশ্চিম পাড়া গ্রামের দিন মজুর জাহাঙ্গীর ও স্ত্রী বিনা বেগম দম্পতির তিন সন্তান মিলে পাঁচ সদস্যের পরিবারের চার সদস্যই প্রতিবন্ধী। বিনা বেগমের যখন ১০ বছর তখন প্রতিবন্ধী জাহাঙ্গীরের সাথে বিয়ে হয়। ২০ বছর ধরে তিনি সংসার করছেন। বিয়ের ১০ বছর পর তাদের প্রথম কন্যা সন্তান হয়। তাদের সংসসারে জন্ম নেয়া তিন সন্তানের প্রত্যেকেই প্রতিবন্ধী। বড় সন্তান জাহানারা (১৪), মেজো সন্তান বিজয় (১০) ও ছোট সন্তান তানিয়া (০৭) জন্ম থেকেই কথা বলতে পারে না। তারা তিন’জনই বাক ও শ্রবন প্রতিবন্ধী। তিন ভাই বোনের মধ্যে জাহানারা স্থানীয় ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী, ছোট ভাই বিজয় উপজেলার চাঁন্দশী প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র এবং ছোট বোন তানিয়া একই বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ে। প্রতিবন্ধী হওয়া সত্বেও থেমে নন পরিবারের প্রধান জাহাঙ্গীর, দিন মঞ্জুরের কাজ করেন। যা পায় তা দিয়ে কোন রকম চলে সংসার।

পরিবারের একমাত্র স্বাভাবিক সদস্য সন্তানদের মা বিনা বেগম (৩০) আমাদের ঘাটাইল ডটকমকে বলেন, ছেলেমেয়েদের বাবা নিজে একজন বাক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিক কাজ কর্ম পেতে অনেক বিড়ম্ভনা পোহাতে হয়। আমার তিন সন্তানের সবাই ওর বাবার মতো বাক ও শ্রবন প্রতিবন্ধী। পুরো সংসারটাইল চলে টেনে টুনে । মাঝে মাধ্যে ওই পরিবারের এক মুটো ভাত ও জুটেনা। আমার স্বামী একটি প্রতিবন্ধী কার্ড পেয়েছে। তার মধ্যে বছরে মাত্র ৩ হাজার টাকা পায়। কিন্তু এই তিন হাজার টাকা দিয়ে কি এক বছর চলে? তাই ঋনের টাকায় চলচ্ছে আমাদের সংসার । পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে খেয়ে, না খেয়ে কোনো মতে সংসার চলছে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার সানজিদা সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, ইতিমধ্যেই আমরা বিষয়টি জেনেছি। আমারা ওই পরিবারের সাথে কথা বলেছি। আশা করছি এই অর্থ বছরের মধ্যেই তাদের জন্য কোন একটি ব্যবস্থা করতে পারবো। তিনজন শিক্ষার্থী প্রতিবন্ধীর মধ্যে ১ জনকে ভাতা অথবা একজনকে প্রতিবন্ধী উপবৃত্তি দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারের পক্ষ থেকে ওই পরিবারকে যতপ্রকার সেবা দেওয়া যায় তাদেরকে দেওয়া হবে। ভবিষ্যতে তারা আর অসহায় থাকবে না। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিষয়টি গ্রামের পাড়া প্রতিবেশীরা জানলেও একই অসহায় পরিবারটি দুঃখ দুর্দশার ঘটনাটি অজানা বলে দায় এড়ানোর চেষ্ঠা করছেন বর্তমান সংশিষ্ট  জন প্রতিনিধিরা।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভয়াবহ পানি দূষনের কবলে বংশাই নদী

এম,এস,এস,সৌরভ ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সর্ববৃহৎ বংশাই নদীতে ভয়াবহ আকারে দূষিত হচ্ছে পানি ৷ এই পানি দূষনের ফলে মারাত্বক ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে পরিবেশ ৷ সরোজমিনে গিয়ে দেখাযায়, ঘাটাইল উপজেলার চাপড়ী থেকে গাঙ্গাইর পর্যন্ত রয়েছে প্রায় শতাধিক লেয়ার মুরগীর খামার ৷ প্রতিটা খামারের বিষ্টা ও ময়লা আবর্জনা পাইপ লাইনের মাধ্যমে বংশাই নদীতে ফেলা হয় ৷

যার ফলে যেমন দূষিত হচ্ছে পানি সেই সাথে দুর্গন্ধের জন্য দুষিত হচ্ছে বায়ু ৷ ভয়াবহ পানি দূষনের ফলে নদীর মাছ পর্যন্ত মরে ভেসে উঠতেছে ৷ এতে করে পরিবেশের চরম ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে ৷ এলাকাবাসীর সুত্রে জানাযায়, বংশাই নদীপারের লোকজন আদিকাল থেকে নদীতে গোসল সহ বিভিন্ন আসবাব পত্র বাসন কোসন ধোয়ার সকল কাজ নদীর পানি দিয়ে সম্পন্ন করতেন ৷ তবে বর্তমানে লেয়ারের বিষ্টা নদীতে ফেলায় নদীর পানি চরম ভাবে দূষিত হচ্ছে ৷
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

রেজাউল করিম খান রাজ,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
 ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬১৩০৪) ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে আঠারদানা এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে ট্রাকটি ধুমরে মুচরে যায়। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাটাইল থানার এস.আই সেকান্দর হোসেন ঢাকাটাইমসকে জানান, দুর্ঘটনায় চালক ও হেলপার আহত হয়েছে বলে শুনেছি, কিন্তু তারা পালিয়ে যায়।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শ্রমিক সংকটে বিপাকে ঘাটাইলের কৃষকরা

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
শ্রমিক সংকটে বিপাকে পড়েছে ঘাটাইলের কৃষকরা ৷ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রধানত কৃষি নির্ভর অঞ্চল ৷ এখানে মুলত ধান চাষ কৃষকদের প্রধান চাষযোগ্য ফসল ৷ সব থেকে বেশি ধান চাষ হয় বিভিন্ন বিল ও ঝিলে ৷ বিভিন্ন বিলের ধান সবার আগেই পেকে যায় ৷ কিন্তু বৈশাখ মাসে এসব ধান কাটার উপযোগী হলে যথাসময়ে শ্রমিক না পাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ থাকায় ধান কাটা সম্ভব হয়না ৷ এতে করে অধিকাংশ ধান অত্যাধিক পেকে ঝড়ে পড়ে যায় ৷ এতে করে ব্যাপক ক্ষতির সম্মুক্ষীন হয় স্থানীয় কৃষকরা ৷ এসব সমস্যার মধ্যে আরও বাড়তি দুশ্চিন্তার ভাজ ফেলে দিয়েছে ব্লাস্টরোগ ও বৃষ্টি ৷যার ফলে কৃষকের চারোদিক যেন অন্ধকারে ছেয়ে গেছে ৷এবার আংশিক বৃষ্টিতে সারাদেশের ন্যায় ঘাটাইলেরও বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ধান ৷ ইতিমধ্যে অনেক ফসল পচেগেছে ও ব্লাস্টরোগে আক্রান্ত হয়ে ফসলি জমির ধান নষ্ট হচ্ছে ৷কৃষকরা জানান, বিভিন্ন কারনে এবার লক্ষ্যমাত্রার থেকে কম ধান পাবেন তারা ৷ তবে যে ধান গুলো পেকে গেছে সেগুলোও শ্রমিক সংকটে কাটা সম্ভব হচ্ছে না ৷ কিছু কিছু শ্রমিক দেশের বিভিন্ন স্থান থেকে আসলেও তাদের নিয়ে হচ্ছে টানাটানি ৷ এবং শ্রমিকরাও ধর কষছেন মোটা অংকের ৷ তারাও পারিশ্রমিক নিচ্ছে দৈনিক ৫০০টাকা থেকে ৭০০টাকা পর্যন্ত ৷ এত বেশি টাকা দিয়ে ধান কাটার ফলে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের ৷ প্রতি মন ধানের মুল্যে পাচ্ছেন ১জন শ্রমিক ৷ এত টাকা শ্রমিক মুজুরী সত্বেও কৃষকরা চান তবু যেন ফসল বাড়িতে তুলতে পারেন ৷ তবু পাচ্ছেন না শ্রমিক ৷ এতে করে চরম বিপাকে ঘাটাইলের কৃষকরা ৷

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কালের কণ্ঠের সহকারি বার্তা সম্পাদকের মাতার ইন্তেকাল

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
দৈনিক কালের কণ্ঠের সহকারি বার্তা সম্পাদক মোঃ কামরুল হাসান খানের মাতা শামসুন্নাহার খানম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----------রাজেউন)। গত শনিবার রাত ১১.৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবৎ হ্নদরোগে ভোগছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার  ঘাটাইল উপজেলার সাইটশৈলা গ্রামে। মৃত্যুকালে তিনি স্বামী আবু আলম খান, দুই ছেলে তিন মেয়ে আত্বীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার ছোট ছেলে কাইয়ুম খান বীমা কর্মকর্তা, দুই মেয়ে শাহীনুর খানম লিপি ও শাহিদা খানম লিটা আমেরিকান প্রবাসী। অপর মেয়ে শারমিন খান শিখা গৃহিনী। গতকাল রোববার তার জানাযা নামাজ সাইট শৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি নুরুজ্জামান মিঞা, সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান, সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।