ঘাটাইল উপজেলার হমিদপুর বাসষ্ট্যান্ডে অগ্নিকান্ড ঘটে ৪ দোকান পুড়ে গেছে।মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি লেপ, তোষকের দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টাঙ্গাইল ও মধুপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন রড, সিমেন্ট ব্যবসায়ী জুলহাস উদ্দিন ক্ষুদ্র ব্যাবসায়ী আবু হানিফ, লেপ, তোষকের ব্যবসায়ী আব্দুল করিম, ওয়ার্কসপ ব্যবসায়ী আব্দুল ছামাদ। স্থানীয়রা জানান,অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। উপজেলা নির্বাহী অফিসার আসমা আরা বেগম ঘটনাস্থল উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ দোকানদ পরিদর্শন করে।এ সময় দিগর ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার উপস্থিত ছিলেন।

