বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০১৭

এমপি রানার জামিনে ঘাটাইলে মিষ্টি বিতরন


রেজাউল করিম খান রাজু,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় ৫মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন সাংসদ আমানুর রহমান খান রানা ৷আজ ১৩ই এপ্রিল (বৃহস্পতিবার) হাইকোর্ট তাকে জামিনে মুক্তি দেন ৷ এদিকে  ঘাটাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিনের খবর মুহুর্তেই ঘাটাইল সহ সারা টাঙ্গাইলে ছরিয়ে পড়ে ৷ বিভিন্ন যায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয় ৷ জামিনের খবর শোনার পরেই ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ
হোসেনের নেত্রিত্বে ধলাপাড়া মিষ্টি বিতরন করা হয় এবং দিগড় ও দিঘলকান্দি আওয়ামীলিগের উদ্দোগে হামিদপুরে আনন্দ মিছিল বের হয় ৷ দীর্ঘদিন পর এমপির জামিন পাওয়ায় স্বস্তিতে ঘাটাইলের সাধারন জনগন ৷ সাধারন জনগনের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, দীর্ঘদিন এমপি না থাকায় ঘাটাইলের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়েছে ৷তাই এখন এমপিকে নির্বাচনী এলাকায় পেয়ে জনমনে আশার প্রদীপ জ্বলতে শুরু করেছে বলে মনে করেন।

এছাড়া দেউলাবাড়ীর পাকুটিয়া, দেউলাবাড়ী ও পোড়াবাড়ি তে মিষ্টি বিতরণ ‍ও আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ।

মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ঃ এমপি রানা’র জামিন

আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানের জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল­াহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আমানুর রহমানের করা জামিন আবেদনের শুনানি নিয়ে অন্তর্র্বতীকালীন সময়ের জন্য জামিন মঞ্জুর করেন। এ সময় কেন আমানুর রহমান খানকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আদালতে আমানুর রহমান খানের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী রুশো মোস্তফা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
এর আগে গত ৩০ মার্চ আমানুরের জামিন প্রশ্নে দেওয়া রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিলেন উচ্চ আদালত। আমানুরের করা জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৮ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেন। রুলে কেন তাঁকে (আমানুর) জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এ রুলের ওপর গত ২৭ মার্চ শুনানি শেষ হয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। তিন দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন আমানুর। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে। নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।

প্রস্তুত "আজিজ কোম্পানীর বৃক্ষমেলা"

এম.এস.এস.সৌরভ ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
 ঘাটাইল শহর থেকে মাত্র ২০কিমি পুর্বে রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয় ৷ মেলার প্রধান আকর্ষন, বিনামুল্যে খাবার বিতরন, বিনামুল্যে চারাগাছ বিতরন(ফুল.ফল.ঔষুধী) এছারাও রয়েছে আদিবাসী শিল্পীগোষ্টি কতৃক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাথে অারও থাকবে রশিটান ও লাঠিখেলাসহ বিভিন্ন গ্রাম্য খেলা ৷ প্রাতিবছরের ন্যায় এই ঐতিহ্যবাহী বৃক্ষমেলাটি অনুষ্ঠিত হয় কৃষিতে পদকপ্রাপ্ত ঘাটাইলের চাষা আব্দুল আজিজের সৌজন্যে ৷ তারজন্য মেলাটির নামকরন করা হয়েছে "আজিজ কোম্পানীর বৃক্ষমেলা" ৷ এই বৃক্ষমেলার সম্পুর্ন ব্যায় ভার বহন করেন তিনি নিজেই ৷ সকাল ৬টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বৃক্ষমেলাটি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে ৷ হাজার হাজার মানুষের শ্রেষ্ট ও উৎসবের মেলা আজিজ কোম্পানীর বৃক্ষমেলা ৷ প্রতিবছর হাজার হাজার মানুষ এ মেলায় ভীর জমান ৷ যারা এখনো "আজিজ কোম্পানীর বৃক্ষমেলায়" এখনো আসেননি তারা এবার পহেলা বৈশাখে অবশ্যই আসবেন ৷

ঘাটাইালের কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও মিলাদ মাহফিল

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ-
ঘাটাইলের কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয় । বৃহস্প্রতিবার সকালে ব্যবসায়ী সমিতির নিজ কার্যালয়ে আহ্বায়ক কমিটির সদস্য আতা খন্দকারের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । কদমতলী বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭ নং দিগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মামুন নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । মিলাদ মাহফিল পরিচালনা করেন কদমতলী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনুছ আহম্মেদ আল তশোরী ।