টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া দেউজানা সড়কের পাশে ইট ভাটার কাছ থেকে দুই মাদক পাচারকারীকে ইয়াবা বিক্রির সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে আটক করেছে পুলিশ। তারা হলো- ফুলহারা গ্রামের আজিজুল হকের ছেলে মেহেদি হাসান (২২), খিলগাতী গ্রামের ফজলুল হকের ছেলে সিরাজুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সিরাজুল ইসলাম ও আজিজুল হক দির্ঘদিন যাবৎ মাদক বিক্রি ও পাঁচার করে আসছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দেউজানা সড়কে মাদক বিক্রি করছে এমন গোপন খবর পেয়ে পুলিশ আগে থেকে উৎ পেতে থাকা ওই দুই মাদক পাঁচারকারিকে বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী হোসেন টিনিউজকে জানান, তাদেরকে মাদকসহ হাতেনাতে ধরা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

