বুধবার, নভেম্বর ১৬, ২০১৬

ঘাটাইলে মাঠ দিবস অনুষ্ঠিত



মো, খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নে বুধবার বিকেলে চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ ব্রি-ধান৪৯ ধানের কর্তন উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত দেউলাবাড়ী দক্ষিণ পাড়া সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহর বাড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডিএই) কৃষিবিদ আবুল হাশিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (এডিডি) শস্য কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকী, কৃষিবিদ বনি আমিন, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুর মতিন বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল কাদির, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷