বৃহস্পতিবার, জুন ১৫, ২০১৭

লোকেরপাড়ায় ছাত্রদলের কমিটি গঠন

টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে এক সভা বুধবার  অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রদলের আহব্বায়ক খন্দকার হাফিজুর রহমান আরিফের সভাপতিত্বে লোকেরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও আনেহলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম খান দুলাল, আনেহলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লালমিয়া, উপজেলা বিএনপির সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বকুল, বেল্লাহ হোসেন, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাজহরুল ইসলাম তালুকদার মজনু, বিএনপি নেতা অধ্যাপক জাকির হোসেন, লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, মিজানুর রহমান শাহজাহান, সাইফুল ইসলাম,  আলী আকবর শেখ সহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংঘঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে শামীম হোসেনকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও শাকিল শেখকে সাংগঠনিক সম্পাদক করে ২নং ওয়ার্ড ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে স্লুইস গেট দখল করে ধান চাষ

ঘাটাইল উপজেলার চাপড়ি স্লুইস গেট দখল করে ধান ও মাছ চাষ করা হচ্ছে। স্লুইস গেট কমিটির সভাপতি মজনু মিয়া তার চার ভাইসহ ১০ জনকে নিয়ে দখল করে আছেন। মজনু মিয়া টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ধান চাষসহ সরকারি জমিতে দু’তলা ফাউন্ডেশন করে বাসা করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৩ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কাহারে খাল থেকে বংশাই নদী মুখে চাপড়ি রেগুলেটর নামে এ স্লুইস গেটটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। চাপড়ি মৌজার ১৭২ নং দাগের প্রথমে ৪ একর এবং পরে আরো ৮০ শতাংশ জমি স্লুইস গেটের নামে একোয়ার করে সরকার। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) মো. আবু সাইদের সাথে যোগসাজশ করে মজনু (৬৫), গিয়াস (৬৩), জোয়াহের (৫০), জয়নাল (৪৫), আজিজ (৪০), সাবেক ইউপি সদস্য কান্দু মিয়া (৫৫), মতিয়ার রহমান (৫০), শমশের (৪৮), তাহের (৩৮), খোকা (৫২), মিন্টু (৫২), খসরু (৫৩), স্লুইস গেটের জমি দখল করে ধান চাষ করছেন। স্থানীয় আ. ছাত্তার বাঁধ দিয়ে মাছ চাষ করলেও পরে তিনি মাছ সরিয়ে নিয়ে বাঁধ কেটে দিয়েছেন। সাবেক ইউপি সদস্য কান্দু মিয়া জানান, স্লুইস গেট করার সময় পানি উন্নয়ন বোর্ডের লোকের সাথে আমাদের চুক্তি হয়েছে যার যা জমি একোয়ার হয়েছে সে সেই জমি দখল করে খাবেন। স্থানী আ. ছাত্তার জানান, এসও আবু সাইদ দখলকারিদের কাছ থেকে ধান বাবদ টাকা টাকা নেন। এবং গত মে মাসে তিনি স্লুইস গেটে ৬০ হাজার টাকার রং ৫ হাজার টাকায় করেছেন। স্লুইস গেট কমিটির সভাপতি মজনু মিয়া জানান, আমি স্লুইস গেটের জমিতে বাসা করিনি। এ ব্যাপারে সেকশন অফিসার (এসও) মো. আবু সাইদ মুঠোফোনে জানান, আমি নতুন এসেছি, এত কিছু জানি না। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান জানান, আমি সরজমিনে গিয়ে খোঁজ নেব।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন