মঙ্গলবার, জুলাই ৩১, ২০১৮

ঘাটাইলে সাংবাদিক রেজাউল করিম খান রাজু’র চাচার ইন্তেকাল


ঢাকাটাইমস ও দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম খান রাজু”র বড়ো চাচা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামসুর রহমান খান রফিক আর নেই।

আজ মঙ্গলবার সকাল ৯টার সময় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি....রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শামসুর রহমান খান রফিক ঘাটাইল উপজেলার কালিয়া গ্রামের মৃত গোলাম হোসেন খানের বড় ছেলে।তিনি এক ছেলে,তিন মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আসর নিজগ্রামে কালিয়াগ্রাম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে জানাজা শেষে তার দাফন হবে।

ঘাটাইল প্রেসক্লাব পরিবার মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন।

ঘাটাইলের চানতারায় মাদক নির্মূল কমিটির হাতে আটক ২



টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা এলাকায় মাদক নির্মূল কমিটির হাতে দুই জন আটক হয়েছে। ৩০ জুলাই (সোমবার) রাতে তাঁদেরকে কমিটির সদস্যরা আটক করে পরে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

মাদক নির্মূল কমিটির আহবায়ক রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমিটির সদস্যরা জানতে পারে যে মাদক ব্যবসায়ী সনেট চানতারা গোরস্থানের পাশে মাদক বিক্রি করছে। এ সময় কমিটির সদস্যরা মাদক ব্যবসায়ী সনেটকে তিন পিস ইয়াবা সহ হাতেনাতে পাকড়াও করে। সে সময় সনেটের সাথে থাকা আলম নামে একজন মাদকসেবীকেও পাকড়াও করা হয়। পরে ঘাটাইল থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত মাদক ব্যবসায়ী সনেট উপজেলার চানতারা এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে। এবং মাদকসেবী আলম একই এলাকার মোঃ হেলাল উদ্দিনের ছেলে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।