টাঙ্গাইলের বহুল আলোচিত ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নয়া কার্যকরী কমিটি জেলা বিএনপির কাছে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক ছানা ও পৌর বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত নব-নির্বাচিত দুটি কমিটি অনুমোদনের জন্য গত ২০ ফেব্রুয়ারি জেলা বিএনপির কাছে আবেদন করা হয়।জেলা বিএনপির কাছে উপস্থাপন করা উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি হিসেবে মো. সিরাজুল হক ছানা ও সাধারণ সম্পাদক আলহাজ মো. ফিরোজুর রহমান সহ ১০১ সদস্যের নির্বাহী কমিটি এবং পৌর বিএনপির কমিটিতে সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধঅরণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক সহ ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। এছাড়া উভয় কমিটির ১১ সদস্যের উপদেষ্টা কমিটিও উপস্থাপন করা হয়েছে।আবেদন সূত্রে প্রকাশ, ঘাটাইল উপজেলা সদরে গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে সকল ডেলিগেটদের উপস্থিতিতে ওই কমিটি দুটি গঠন করা হয়।
রবিবার সারাদেশের ন্যায় টাংগাইলের ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সচিবরা তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে ঘাটাইল ১১টি ইউনিয়ন পরিষদের সচিবরা দুই দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।সচিব সমিতি (বাপসা) ডাকে ইউপি সচিবরা এ কর্মসূচি পালন করে।ইউপি সচিবদের দশম গ্রেডে বেতন প্রদান,সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ও পারিবারিক পেনশন সুবিধা প্রদানের দাবীতে তারা এ আন্দোলন করছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচি সমিতি (বাপসা) ঘাটাইল শাখার সভাপতি মহি উদ্দিন জানান, কর্মসূচির অংশ হিসাবে তারা সোমবার জেলা প্রশাসক কার্য্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করবে। উপজেলার ১১টি ইউনিয়নের সচিবরা তাদের সকল প্রকার দাপ্তরিক কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ গ্রহন করে।সমিতির সাধারন সম্পাদক আঃ হালিম জানান, তাদের ন্যায্য দাবী মেনে না নিলে ৮ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে ইউপি সচিরা।
প্রশ্নপত্র না থাকায় ১ ঘণ্টা পর পরীক্ষায় অংশ নিল ঘাটাইলের একটি কেন্দ্রের উচ্চতর গনিত বিষয়ের এসএসসি পরীক্ষার্থীরা। উপজেলার সাগরদিঘী এসএসসি পরীক্ষা কেন্দ্রে গতকাল রোববার এ ঘটনা ঘটে। আজ রবিবার সকালে উচ্চতর গনিত সহ বিভিন্ন বিষয়ে এসএসসি পরীক্ষা ছিল। সাগরদিঘী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৬০ জন। উচ্চতর গনিত বিষয়ে পরীক্ষার্থী ছিল ১০৩ জন। নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে উপস্থিত হন। নিয়ম অনুযায়ী এ বছর নৈবিত্তিক বিষয়ে আগে পরীক্ষা হওয়ার কথা। কিন্তু পরীক্ষা শুরু করতে গিয়েই বিপত্তি দেখা দেয়। অন্যান বিভাগের পরীক্ষার্থীদের নৈবিত্তিক বিষয়ের প্রশ্ন থাকলেও উচ্চতর গনিত বিষয়ে শিক্ষার্থীদের নৈবিত্তিক বিষয়ের প্রশ্ন না থাকায় এ বিপত্তি দেখা দেয়। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় উচ্চতর গনিত বিষয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা। এখানেই শেষ নয় রচনামূলক বিষয়ে পরীক্ষা সময় হয়ে যাওয়ায় উচ্চতর গনিত বিষয়ে শিক্ষার্থীদের নৈবিত্তিক বিষয়ের পরীক্ষা না নিয়ে রচনামূলক বিষয়ে তাদের পরীক্ষা শুরু করানো হয়। এ রকম হ-য-ব-র-ল অবস্থায় শেষ হয় ঘাটাইলের সাগরদিঘী কেন্দ্রের এসএসসি পরীক্ষা।উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা আরা বেগম জানান, বিষয়টি আমি ১০টা ৫ মিনিটে অবগত হই। পরে আমি তাৎক্ষণিক বিশেষ ব্যাবস্থায় নৈবিত্তিক বিষয়ের প্রশ্নপত্র সংগ্রহ করে ১০টা ৫০ মিনিটে কেন্দ্রে উপস্থিত হই। তখন রচনামূলক বিষয়ের পরীক্ষার সময় হওয়ায় জেলা প্রশাসক ও বোর্ডের উধ্বর্তন কতৃপক্ষের সাথে কথা বলে রচনামূলক অংশের পরীক্ষা শুরু করা হয়। পরে নৈবিত্তিক বিষয়ের পরীক্ষা নেয়া হয়। তিনি আরো জানান, এ বিষয়ে ইতিমধ্যে কেন্দ্র সচিব সাগরদিঘী উচ্চ বিদ্যালয়েরর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমত উল্লাহকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং কেন্দ্রের তদারকি কর্মকতা উপ সহকারী প্রকৌশলী (শিক্ষা) শহিদুল ইসলামকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য সহকাররি কমিশনার (ভূমি) প্রভাংশু সোম মহানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল: ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতির আজীবন সদস্য, সাবেক ফুটবলার ও আ্যাথলেট নাজিম উদ্দিনের বাবা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ শুকুর মাহমুদ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…..রাজিউন)। রোববার(২৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের গকুল নগর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।রোববার(২৮ ফেব্রুয়ারি) বাদ আছর গকুলনগর গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযা নামাজে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজনসহ সহ¯্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।