বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০১৭

ঘাটাইলে অবৈধভাবে চলছে অর্ধ শতাধিক ইটভাটা ॥ পরিবেশ অধিদপ্তর নিরব

ভূমি উন্নয়ন কর দেয়া হয় না পুরো ভূমির। পরিবেশের ছাড়পত্রও নেই, নেই লাইসেন্সও। বিধি নিষেধ রয়েছে বন বিভাগের ৩ কি. মি. আর বসত ভিটা ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ইটভাটা স্থাপনের। সেই সাথে তিন ফসলি জমিতে ইটভাটা স্থাপন দন্ডনীয়। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয় এমন স্থানে ইটভাটা করা যাবে না। ইটভাটা আইনের এমন বিধান থাকলেও সকল বিধি নিষেধকে অমান্য করে টাঙ্গাইলের ঘাটাইলের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে কমপক্ষে ৬০ টির বেশী ইটভাটা।
আইন থাকলেও প্রয়োগ না হওয়ায় এ ভাবেই চালিয়ে যাচ্ছে অবৈধ ইট ভাটার কার্যক্রম। সেই সাথে প্রতি বছরই স্থাপন করা হচ্ছে নতুন নতুন ইটভাটা। এতে করে একদিকে ফসলি জমি কমছে। অপরদিকে ভাটার কালো ধোয়ায় এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। আর এর বিরুপ প্রভাবে বিস্তৃর্ন এলাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা প্রশাসন কার্যালয়ের তথ্যানুযায়ী ঘাটাইলে ইটভাটা রয়েছে ৬০টির মতো। এর মধ্যে বিভিন্ন অফিসের প্রতিবেদন অনুযায়ী হাতে গোনা ৩/৪ টি ইট ভাটা বাদে সবগুলোই অবৈধ। সরেজমিনে দেখা যায়, উত্তর ধলাপাড়া থেকে চাপড়ি পর্যন্ত ১০/১২ টি ভাটা স্থাপন করা হয়েছে। এ ভাটাগুলো স্থাপনে তিন ফসলি আবাদী ভূমির পুরোটাই চলে গেছে ইট ভাটায়। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ঘাটাইলে আবাদী ভূমির পরিমাণ ৩০ হাজার ১৫০ হেক্টর। ৬০টির মতো ইটভাটা স্থাপনেই চলে গেছে কমপক্ষে ৪শ’ একর আবাদী ভূমি। অথচ খোঁজ নিয়ে জানা গেছে, কোন ভাটারই পুরোপুরি ভূমি উন্নয়ন কর দেয়া হয় না। এলাকাবাসী টিনিউজকে জানায়, এক সময় এ এলাকায় বছরে তিনটি ফসল উৎপাদন হতো। এখন আর আবাদ করা যায় না। যে ভূমি ফাকা রয়েছে সেগুলোর উপরিভাগের মাটি চলে গেছে ইটভাটার গর্ভে। সন্ধানপুর ইউনিয়নের মানিকপুর এলাকায় গিয়ে দেখা যায় মেসার্স ফরিদ নামের একটি ভাটা স্থাপন করা হয়েছে এ বছর। যেখানে ভোগা ও তিন ফসলি জমির উপর রয়েছে এ ভাটা। কোন বৈধ কাগজপত্র ছাড়াই এ ভাটা স্থাপন করা হয়েছে। এভাবে ঘাটাইলের বেলদহ ও মোঘলপাড়ায় আরো দুটি নতুন ইটভাটা স্থাপন করা হচ্ছে। এ দুটি ভাটা প্রতিষ্ঠা হলে অত্র এলাকার কৃষি ভূমির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী। ইতিমধ্যে ঐ দুটি ভাটার কার্যক্রম বন্ধের দাবি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগও করা হয়েছে। অবৈধভাবে ঐ দুটি ভাটার কার্যক্রম চালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর অভিযোগে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ভাটার মালিক পক্ষের একজনকে আটক করেন। পরে সরকারের অনুমতি ব্যতিত  ইটভাটার কাজ করবেন না বলে মোচলেকা দিয়ে মুক্তি পান।
অবৈধভাবে ইট প্রস্তুত করছেন এমন ভাটাগুলো হচ্ছে- কোনাবাড়ি বিলজলঙ্গীর ‘সোনার বাংলা’ ‘ভাই ভাই’ ‘সাথী’ ‘বংশাই’। উত্তর ধলাপাড়া মেধার ‘রুপসা’ ‘জনতা, বড় বেধার ‘পদ্মা’। দিঘড়ের ‘বলাকা’ ‘আদর্শ’ ব্রাক্ষনশাসনের ‘স্বদেশ’ চানতারা ‘মৌ’-১ ও ‘মৌ’-২, পদ্মা, ‘নাঈম’ হরিপূরের ‘নবযুগ’ নন্দনগাতীর ‘এস কে’ ‘এস আর’ ও ‘এশিয়া’ খিলগাতীর ‘এম এস বি’-৩, এস আর এন, পাকুটিয়া ‘এম এস বি’-২, মিতালী, দেউলাবাড়ীর ‘এম এস বি’-১, ‘আর এস এম’, ছয়ানী বকশিয়া ‘কনক’ গানজানার এমআরটি, এসএসবি প্রভূতি। নীতিমালা অনুযায়ী একটি ভাটার আওতায় এক ফসলী ২ একরের বেশি জমি রাখা যাবে না। অথচ ঘাটাইলের কোন ভাটার দখলে ৫/৭ একরের নিচে জমি নেই। খোঁজ নিয়ে জানা গেছে, কোন ভাটারই পুরোপুরি ভূমি উন্নয়ন কর দেয়া হয় না।
ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা টিনিউজকে বলেন, ধলাপাড়ার কোনাবাড়ীর ‘স্বর্ণা ব্রিক্স’ ঘোনার দেউলির ‘আকাশ’ বন্ধকুলিয়া ‘সচল’ লাউয়াগ্রামের ‘লিটন’ দিগড়ের ‘বলাকা’ ‘নাঈম’ ‘কে এস বি’ নামে ভাটা গুলোর বৈধ কোন কাগজপত্র নেই। বৈধ কাগজপত্র ছাড়া এ ভাটাগুলো কিভাবে চলছে এমন প্রশ্নের জবাবে তিনি টিনিউজকে বলেন, অনেকেই উচ্চ আদালতে রিট করে ভাটা পরিচালনা করছে। খোঁজ নিয়ে জানা গেছে, বছরের পর বছর অবৈধভাবে এ ভাটাগুলো পরিচালিত হলেও অজ্ঞাত কারণে এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জায়গাটি ভাটা স্থাপনের উপযোগী কিনা তারজন্য প্রথমে স্থানীয় চেয়ারম্যান অনাপত্তি পত্র দেন। পরে অনাবাদী ও পতিত হিসেবে ইট ভাটা স্থাপনের অনুমতিপত্র প্রদান করে থাকে কৃষি অফিস। এগুলো হয়ে থাকে বিশেষ সুবিধার বিনিময়ে। ফলে তিন ফসলি ভূমিকে অনাবাদী হিসেবে প্রত্যয়ন করতে দ্বিধাবোধ করে না তারা। ‘বাংলা’ ভাটার মালিক হোসেন আলীর কাছে জানতে চাইলে তিনি টিনিউজকে বলেন, বিভিন্ন দপ্তরে যোগাযোগ রক্ষার জন্য প্রত্যেক ভাটার মালিক সমিতিকে টাকা দিয়ে থাকি। আবার আমরা নিজেরাও যোগাযোগ করি। তাছাড়া কোন ভাটারই সঠিক কাগজপত্র নাই বলে তিনি স্বীকার করেন। ঘাটাইলে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সভাপতি মিজানুর রহমান আকন্দ টিনিউজকে বলেন, ইট তৈরীর জন্য উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে ফসলী জমির উপরিভাগের উর্ভর মাটি কেটে আনায় ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে এবং পাড়ারী বনাঞ্চলের টিলার মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ায় বন ধ্বংস হচ্ছে সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা হুমকীর মধ্যে পড়েছে। তিনি আরও টিনিউজকে বলেন, অর্থের বিনিময়ে ইট ভাটার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্তুষ্ট করে এ কাজগুলো করা হয়। এতে করে পরিবেশ বিনষ্টসহ কোন কোন এলাকায় কৃষি উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এসব বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম খানের সাথে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত মোবাইলে বারবার রিং বাজলেও তিনি রিসিভ করেননি।

ঘাটাইলে মাদকের রমরমা বাণিজ্য ॥ এতে ভয়াবহ চুরি বৃদ্ধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাদকের রমরমা বানিজ্য চলছে। উপজেলার গুনগ্রামের স্বষিবাড়ির মদ, লাউয়াগ্রামের গাঁজা, হামিদপুর কদমতলীর হেরোইন, পাঞ্জেনার ইয়াবা কোন ভাবেই বন্ধ হচ্ছেনা। শহরের অলিগলিতে ও গ্রামগঞ্জের রাস্তাঘাট, স্কুল কলেজের পিছনের এলাকা, নদী ও খালের পারের নির্জন এলাকাগুলো সন্ধারপর থেকে গভীর রাত পর্যন্ত থাকে মাদক সেবীদের দখলে। প্রতিদিন বাংলামদ, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, হেরোইন, ফেনসিডিল ও ড্যান্ডি জাতীয় মরণ নেশা মাদক উঠতি বয়সের যুবকদের কাছে নিয়মিত বিক্রি করা হচ্ছে। ফলে ধংস্ব হচ্ছে যুব সমাজ। ভেঙ্গে যাচ্ছে অনেক কষ্টে গড়ে সংসার। বিপদগামী হচ্ছে তরুন-তরুনীরা।
অনুসন্ধানে জানা গেছে, অন্যান্য উপজেলার তুলনায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাদকের বিচরণ অনেকগুন বেশি। উপজেলারি প্রায় প্রতিটা গ্রামেই মাদক বিক্রেতা ও একাধিক সেবনকারী রয়েছে। কোন কোন এলাকায় এর সংখ্যা আরও অনেক বেশি। যার ফলে থানার আশে পাশেই বিভিন্ন স্পটে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। পুলিশ এইসব মাদক বিক্রেতা ও সেবন কারীকে আটক করেছে। পুনরায় টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে। এভাবে আটক করা ও ছেড়ে দেয়ার ফাঁকে ফাঁকে ২/১ জনকে চালান করলেও আইনের ধারা দুর্বল থাকায় অল্প দিনেই জামিনে এসে পুনরায় মাদক বিক্রি করছে এসব মাদক বিক্রেতারা। পুলিশের এমন প্রশ্নবিদ্ধ আইনের ফাঁকে মাদকের বড় বড় ডিলাররা কোন প্রকার ঝড়-ঝান্টা ছাড়াই প্রতিদিন হাজার হাজার টাকার মাদক বিক্রি করে আসছেন। ফলে মাদক বিক্রি ও সেবনকারীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায়, উঠতি বয়সের যুবকেরা অতি সহজেই মাদকদ্রব্য পেয়ে নেশার জগতে হাড়িয়ে যাচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা নেশার  টাকা যোগার করতে নিজের সংসার ধ্বংস করে অন্যত্র চুরি, ছিনতাই, ডাকাতি করতেও দ্বিধা করছেনা। স্কুলের ফ্যান, মসজিদের মাইক, টিউবয়েলের মাথা, হাতের মোবাইল, ঘরের মূল্যবান সামগ্রী সুযোগ বুঝে চুরি করে নিয়ে যাচ্ছে। এই চুরি থেকে বাদ পড়েনি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও।
মাদক সেবীরা রাস্তা ঘাটের গরু-ছাগল তুলে নিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। বীর ঘাটাইল, গ্রনগ্রাম, কর্ণা, লউয়াগ্রাম, বানিয়াপাড়া, ধোপজানি, ব্রাহ্মনশাসন থেকে দিনের বেলায় শতাধিক ছাগল চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ২ বছরে ঘাটাইল সদর থেকে শতাধিক মোটরসাইকেল চুরি হয়েছে। এই চুরি থেকে বাদ পড়েনি উপজেলা কর্মরত সাংবাদিকরাও। গত বছরের ১৫ অক্টোবর ঘাটাইল প্রেসক্লাবের সম্মুখ থেকে মানবজমিন প্রতিনিধি নজরুল ইসলামের গাড়ি চুরি হয়েছে। এ রকম চুরির ঘটনা উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন সংগঠিত হলেও কেউ প্রতিবাদ করলে মাদক সেবী বা বিক্রেতারা তাকে মারতেও উদ্বুত্ব হচ্ছে। শুধু তাই নয়- প্রতিবাদকারীকে প্রাননাশের হুমকি দিচ্ছে। যার ফলে চোখের সামনে মাদক বিক্রি ও সেবন করলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনা।
জানা যায়, উপজেলার লাউয়াগ্রাম, পাঞ্জেনা, ঘাটাইল, গারোবাজার, হাতীমারা, নাটশালা, বৈলতৈল, পাকুটিয়া, লোকেরপাড়া, সাগরদিঘী, সিংহেরচালা, দেওপাড়া, মোনতলা, ঝড়কা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছে। এইসব ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় শতাধিক পাইকার প্রতিদিন মাদক ক্রয় করে নিদিষ্ট পয়েন্টে মোবাইলের মাধ্যমে মাদক সেবীদের কাছে বিক্রি করছে। তাদের মধ্যে কেউ কেউ সরাসরি সিরাজগঞ্জ হিলিবন্দর ও ঢাকা থেকে মাদক নিয়ে আসছে। পুলিশ ২/১ জন খুচরা বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করলেও বড় বড় মাদক সম্রাটরা থাকছেন ধরাছোয়ার বাইরে।
জানা যায়, এইসব মাদক স¤্রাটরা দিনের পর দিন মাদক বিক্রি করে কেউ কেউ কোটি টাকার মালিক হয়েছেন। কেউ ছিল ভ্যান চালক আবার কেউ ছিল ছিটকে চোর, কেউ পোনা মাছের ব্যবসায়ী। কেউ ছিল বেকার খুচরা নেতা। তারা আজ মাদকের ব্যবসা করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। অনেকে বাস গাড়ী, ট্রাক, হাইট্রেলিক ও বড় বড় ট্রাকট্ররের মালিক হয়েছেন। কেউ একাধিক ক্লিনিক ও রাইসমিলসহ পাঁকা বাসা-বাড়ির মালিক হয়েছেন। একথা উপজেলার ১২ বছরের কিশোর থেকে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই জানলেও পুলিশ কেন তাদের আইনের হাতে সোপর্দ করেনা। একথা ঘাটাইলের সাড়ে চার লক্ষ লোকের কাছে পুরাটাই অজানা রয়ে গেছে।
মাদকের ভয়াবহতা নিয়ে ঘাটাইল থানার উপ-পরিদর্শক একাধিক এসআই টিনিউজকে জানান, বড় বড় লোকেরাই মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত বলে পুরোপরি প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয় না। তবে পুলিশের পক্ষ থেকে যথাযথ অভিযান পরিচালিত হয়ে আসছে। তার আইনের ফাঁক গলে বেড়িয়ে আসে।

বিলুপ্তির পথে বজ্রপাত প্রতিরোধক তালগাছ


ঘাটাইল ( টাংগাইল) সংবাদদাতা:
“তালগাছ এক পায়ে দাড়িয়ে,সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে”। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো বহুবিধ গুণে গুনান্বিত তাল গাছের কথাই বলছি। কে জানত এ প্রাচীন বৃক্ষটি এদেশের মানুষের জানমালের রক্ষাকবচ। হয়তো মহাজ্ঞানীরাই বুঝতে পেরেছিল। তাইতো তালগাছ নিয়ে কবি গুরু লিখেছিলেন,মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তালের টুপি পড়েছেন।
হাত পাখার শীতল বাতাস থেকে শুরু করে বজ্রপাত জনিত মৃত্যুর হার কমানোর প্রধান সহায়ক হল তালগাছ। থাইল্যান্ডের মতো বাংলাদেশেও ৬৪ জেলায় তাল গাছ রোপন করে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। দুই দশক আগে বাংলাদেশের গ্রাম-গঞ্জের আনাচে কানাচে শোভাপেত অসংখ্য তালগাছ। জনশ্র“তি আছে তালগাছে বজ্রপাত হয় বলে নিধন হতে হতে এখন বিলুপ্তপ্রায়।
২০১৬ সালে বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় তালগাছের উপকারিতা উপলব্ধি করেছেন বিশেষজ্ঞরা। চৈত্রের প্রচন্ড খরতাপে তালের কচিশাস,তালগাছের পাতায় ঝুলে থাকা কারিগর পাখি বাবুইয়ের বাসা,তালপাতার হাত পাকার শীতল বাতাস,ভাদ্রমাসের তালের পিঠা এখন প্রায় অতীত।
টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে তালগাছ লাগিয়ে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন প্রকৃতি বিজ্ঞানী চাষা আব্দুল আজিজ কোম্পানি। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর মাথায় তালের শাঁসের টুপি ব্যবহার দেখে উদ্ভুদ্ধ হয়ে আজিজ তালগাছ নিয়ে ভাবতে থাকেন। আজিজ বলেন,১৯৯০ সালের প্রথম দিকে আমার মাথায় এ ভাবনা আসে। আমি নিজে তালের শাঁসের টুপি পড়ে দেখলাম এ টুপি পচুর পরিমানে তাপ শোষণ কওে মাথা ঠান্ডা রাখে। শুধু তাই নয় তাল গাছের কোন কিছুই ফেলনা নয়। তালগাছ অনেক দিন বাঁচে,অন্য ফসলের কোন ক্ষতি করে না,মাটির ক্ষয়রোধ করে,তালগাছ ঘর তৈরির উত্তম কাঠ,গাছের ডালের গোড়ার অংশ সেদ্ধ করে যে আঁশ পাওয়া যায় তা অত্যন্ত উন্নতমানের তন্তু,জালানি হিসাবে এর চাহিদা অনেক,স্ত্রী ও পুরুষ জাতীয় তালগাছ একটানা ৯০ থেকে ১২০ দিন পর্যন্ত ২৪ঘন্টায় ১২ থেকে ১৫কেজি রস দেয়,যার পাঁচ কেজি রস থেকে এক কেজি উন্নতমানের গুড় তৈরি হয়। তালের রসের কাথ উচ্চমানের মাছ ও গরুর খাবার। তালের আটির উপরি অংশে সুতা খোসা মোজাইক পাথরের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়,তা ছাড়া তালের রস উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ সু-স্বাদু খাবার।
আজিজ বলেন,বসতভিটা থেকে নিরাপদ দুরত্বে প্রতি বিঘা জমিতে ৪টি করে তালগাছ রোপন করলে বজ্রপাতসহ নানা দুর্যোগ মোকাবেলা সম্ভব। বাংলাদেশের সীমান্ত অঞ্চলে কাঁটাতারের বেড়া না দিয়ে ছয় ফুট দুরত্বে আড়াআড়ি তিনসারি করে তালগাছ রোপন করলে যেমন সীমানা প্রাচীর হবে অপর দিকে যুদ্ধগাড়ি ট্যাংকসহ ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। তাছাড়া বন্যহাতির অনুপ্রবেশ ঠেকানো সম্ভব। যেহেতু তালগাছ লবনাক্ত পানিতে মরেনা,তাই সমুদ্র তীরবর্তী ভুমিতে ঘুর্ণিঝড়,জলোচ্ছাস ও মাটিক্ষয় রোধে সহায়ক ভুমিকা রাখতে পারে। আজিজ তার নিজ বসতভিটার ৮ একর জমিকে বাংলাদেশ কল্পনা করে চারিদিকে তালগাছের বেষ্ঠনি দিয়ে সাজিয়ে দেখিয়েছেন। ইতোমধ্যেই নিজ খরচে ঘাটইল,মধুপুর,ফুলবাড়িয়া,জামালপুরের কিছু অংশের রাস্তারমোড়,নদী বা বিলের পাড়,খালের ধার,বীজের দুইপাশে গত ২০বছরে এক লক্ষাধিক তালের আটি রোপন করেছেন। আজিজের গ্রাম শালিয়াবহ ছাড়াও পার্শ্ববর্তী প্রয় অর্ধশত গ্রামের রাস্তার মোড়ে,খালের পাড়ে,ব্রীজের দুই পাশে সাড়ি সাড়ি তালগাছ শোভা পাচ্ছে। আজিজের কাজে প্রেরণা পেয়ে সিলেটের সুনামগঞ্জের  জিল্লুর রহমান নিজের ২০ একর জমিতে তালগাছের বেষ্ঠনী দিয়েছেন। প্রকৃতি প্রেমী আজিজের এ কর্মের স্বীকৃতি হিসাবে ২০০৮ সালে জেলা পরিষদ কতৃক সাদা মনের মানুষ এবং ২০১০ সালে চ্যানেল আই সেরা কৃষি পদক  পুরস্কারে ভুষিত হন।
এক সমীক্ষায় দেখা গেছে, ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে বজ্রপাতে ৬৯১ জন মৃত্যুবরণ করেছে। ২০১৬ সালে ১২ মে ২৪ ঘন্টায় সারাদেশে বজ্রপাতে ৬২ জনের মৃত্যু হয়েছে। ঐ সময় সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগের অর্ন্তভূক্ত করেন। বিগত বছর বজ্রপাতে প্রায় ২০০ জন মানুস মারা গেছে। এ সময় প্রচুর গবাদিপশু ও মারা যায়।
বজ্রপাতে মানুষের মুত্যু কমানোর তাগিদে সরকার দেশব্যাপী১০লাখ তালগাছ লাগিয়ে মৃত’্র ঠেকানোর সবচেয়ে কার্যকর স্থানীয় প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নিচ্ছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আসাদুল হকের মতে, বজ্রপাত যেহেতু উচু যায়গায় আঘাত কওে, সে হিসাবে তাল গাছ মৃত্যুর সংখ্যা কমাতে সহায়ক হবে।
চাষা আব্দুল আজিজ কোম্পানি মনে করেন,সরকারি পৃষ্টপোষকতা পেলে কাজটি সহজ হবে এবং অতি তাড়াতাড়ি সফলতা আসবে।

ঘাটাইলে স্টুডেন্টস কেভিনেট নির্বাচন অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
সারা দেশের ন্যায়  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন  মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস কেভিনেট নির্বাচন-২০১৭ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। আজ সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিরতীহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘাটাইল পৌর সভাধীন ঘাটাইল গণ মডেল ,ঘাটাইল এস.ই.বালিকা  ও মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের স্বঃষ্ফূর্ত ভাবে  এ  নির্বাচনে অংশ গ্রহন করতে দেখা যায়। এমনকি বিদ্যালয়ের আঙিনায়  হাতের লেখা পোষ্টার কাগজে প্রার্থীদের প্রচারণাও শোভা পায়।   দেশের বিদ্যমান অন্যান্য নির্বাচনের ন্যায় স্টুডেন্টস কেবিনেট  নির্বাচনেও সকল প্রক্রিয়া যথাযথ ভাবে সম্পন্ন করা হয় ।প্রধান নির্বাচন ও সহকারী নির্বাচন কমিশনার ,প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার  দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করেন। শিক্ষক মন্ডলীরা শুধু তাদের কাজে সহযোগিতা করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল হক ও একাডেমিক সুপারভাইজার  মোছাঃ মাসুমা সুলতানা সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন প্রত্যক্ষ করার জন্য পরিদর্শনে যান। নির্বাচনের উৎসব মুখর হওয়াতে তারা সন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, গণতন্ত্র চর্চা , সহিঞ্চুত,া তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গঠন,বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে  তাদেরকে সম্পৃক্ততা করা এবং বিদ্যালয়ের সহশিক্ষাক্রমিক কাজে তাদের সক্রিয় ভ’মিকা পালন করাই হচ্ছে এ নির্বাচনের মূল উদ্দেশ্য।

ঘাটাইলে চোরাই গরু সহ আটক ৩

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
বৃহস্পতিবার ভোরে ঘাটাইল উপজেলায় তিন গরু চোর আটক করেছে পুলিশ। উপজেলার কাশতলা গ্রাম থেকে একটি ট্রাক তিনটি চোরাই গরু সহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবসী জানায়, বৃহস্পতিবার ভোরে মধুপুর উপজেলার ট্রাক শ্রমিকের লোকজন (ঢাকা-মেট্রো-ন-১৮-৭৩৭৭) নম্বরের একটি মিনি ট্রাকে গরু নিয়ে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় তাদের সন্দেহ করে। এ সময় তারা বাধা দিলে ট্রাকটি তাদের এক শ্রমিকে আহত করে পালিয়ে আসে। তাৎক্ষনিক শ্রমিকরা অপর একটি গাড়ি নিয়ে ট্রাকটির পিছু ধাওয়া করে এবং ঘাটাইল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ও জনতার ধাওয়া খেয়ে গরু চোরের দল গরু সহ ট্রাকটি ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামে রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় জনতা তিন চোরকে আটক করে গন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। অপর দুই চোর দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ তিনটি গরু ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, চোরাই গরু গুলি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সানারকৈড় গ্রামের ফারুক হোসেনের। ধৃত তিন গরু চোর হল, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রপসি গ্রামের রাজু আহম্মেদের ছেলে সুলতান মাহমুদ (৪৮), বাসাইল উপজেলার নাহালী গ্রামের আলম (৩২) এবং জামালপুরের চরশী গ্রামের মিন্টু মিয়ার ছেলে রিপন মিয়া(২৮)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং তাদেরকে  জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

বুধবার, মার্চ ২৯, ২০১৭

ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন কাল




আব্দুল লতিফ ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে  এখন উৎসবের  আমেজ বিরাজ করছে। স্কুলের প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এখন প্রার্থীদের হাতে লেখা পোস্টার ঝুলছে। যেখানে স্ব স্ব প্রার্থী তাদের ভোট প্রার্থনা করেছেন। আগামীকাল বৃহস্পতিবার স্টুডেন্ট কেবিনেটের এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।
ভোট গ্রহণের পর গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে ৮টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটার ৮টি ভোট প্রদান করবেন।৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর ২হাজার ২৩ জন ভোটার ভোট  প্রদান করবেন বলে জানান, প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম  । তিনি আরো  জানান, নির্বাচনে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্ররাই সকল দায়িত্ব পালন করবেন। শিক্ষকরা শুধু ছাত্রদের সহযোগিতা করবেন। কিন্তু মূল ভূমিকায় থাকবে ছাত্ররা। নির্বাচনে ছাত্রদের মধ্য থেকে ১জন প্রধান নির্বাচন কমিশনার, ২জন নির্বাচন কমিশনার, ১০জন প্রিজাইডিং অফিসার, এবং ২০জন পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ১০টি বুথে ভোট গ্রহণ করা হবে।

মঙ্গলবার, মার্চ ২৮, ২০১৭

ঘাটাইল এস.ই.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুল লতিফ ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
বর্ণাঢ্য আয়োজনে  ঐতিহ্যবাহী টাঙ্গাইলে ঘাটাইলে  এস.ই পাইলট বালিকা  উচ্চ বিদ্যালয়ের বার্ষিক  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত কাল  মঙ্গলবার (২৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এ অনুষ্ঠান হয় । বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বুলবুলি বেগম এর সভাপতিত্বে বিদ্যালয়ের দশম বিজ্ঞান শাখার শিক্ষার্থী নুসরাত হক ও লাবী রহমানের সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন অন্যান্যদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সভাপতি,বিদ্যালয়ের  ব্যবস্থাপনা পরিষদ  মোঃ শহিদুল ইসলাম লেবু ,পৌর মেয়র  শহিদুজ্জামান খান ,মাধ্যমিক শিক্ষা অফিসার একে .এম. শামসুল হক, ভিপি আবু সাইদ রুবেল  প্রমুখসহ। আরো উপস্থিত ছিলেন মনেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী , গন্যমান্য ব্যাক্তি বর্গ , শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দসহ আরো অনেকেই।
অনুষ্ঠান উপভোগ করতে বিদ্যালয় প্রাঙ্গন শিক্ষার্থীসহ এলাকার শতশত নারী পুরুষ ,আবাল বৃদ্ধ বনিতার আগমনে বিদ্যালয় প্রাঙ্গন উৎসবে মুখরিত হয়ে উঠে ।

সোমবার, মার্চ ২৭, ২০১৭

ঘাটাইলে খদ্দের সহ মা মেয়ে কে গ্রেফতার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে খদ্দের আমিরুল ইসলাম বিদ্যুৎ (৩০) সহ দেহ ব্যবসায়ী মা মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত খদ্দের উপজেলার চেংটা গ্রামের হযরত আলীর ছেলে। গত রোবার রাতে  উপজেলার শান্তি মহল নামক মহল্লার  একটি বাসা থেকে মা মেয়ে সহ একে  গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত অন্যরা হলো, মা ফাতেমা জামান শান্তি (৪২) ও মেয়ে শারমিন শৈলি রীতি (১৯)।
তদন্ত কারী ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন জানান, শান্তি মহলের নিজ  বাসায় দীর্ঘ দিন ধরে মা মেয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। গত রাতে  খদ্দের সহ ঐবাড়িটি এলাকাবাসী গেড়াও করে পুলিশ খবর দেয়। পরে  ঘটনা স্থল থেকে খদ্দের সহ এদের কে আটক করা হয় । এদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ছাড়াও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন । এদের কে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘাটাইলে পৃথক অভিযানে ইয়াবা সহ দুই জন গ্রেফতার


 ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ইয়াবা ও মদসহ  দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে এদের  গ্রেফতার করা হয় । গ্রেফতার কৃতরা হলো, উপজেলার  বাইচাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শামসুজ্জামান (৪৫) ও ব্রাক্ষ্মণ শাসন এলাকার মোকছেদ আলী ছেলে শুকুর আলী  (২০)।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, এরা বেশ কিছু দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। গ্রেফতার কালে  তাদের কাছ থেকে  ১৭ পিচ  ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার  করা হয়। এ দেরকে  টাঙ্গাইলের আদালতে প্রেরণ করা হয়েছে।


রবিবার, মার্চ ২৬, ২০১৭

ঘাটাইলে নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্ভোধন

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
রবিবার সকালে ঘাটাইল উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের কালিয়াগ্রামে প্রস্তাবিত স্কুল প্রাঙ্গনে কালিয়াগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় তৈরীর ফলক উন্মোচন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব আব্দুস ছালাম খানের সভাপতিত্বে কালিয়াগ্রাম স্কুল মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো. তানকিন হক সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এম.পি মো.সাইদুর রহমান খান মোহন, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সাংবাদিক সৈয়দ আবদুর রহমান, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ আবদুর রউফ প্রমুখ।


রাধা কৃষ্ণের বক্তে মুখরিত ঘাটাইলের সাগরদিঘী

রাধা কৃষ্ণের স্মুতি বিজড়িত গুপ্তবৃন্দাবন। কালের সাক্ষী সহস্র বয়সী কৃষ্ণচতমাল বৃক্ষকে ঘিরে প্রতি বছরই হয় অনুষ্ঠানের আয়োজন। জমায়েত হয় দেশী বিদেশী রাধাকৃষ্ণ ভক্তকুল।
যুগ যুগ ধরে চলে আসা ৮ প্রহর ব্যাপী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানি সম্পাদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। 
টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের গুপ্তবৃন্দাবন গ্রাম। এ গ্রামে রয়েছে সহ্রবয়সী একটি কৃষ্ণতমাল বৃক্ষ। কথিত আছে দ্বাপর যুগে শ্রী কৃষ্ণ অবতার হয়েছিলেন রাধাকে নিয়ে গুপ্তবৃন্দাবনের কৃষ্ণতমাল বৃক্ষ গোপনলীলায় মত্ত থাকতেন। এ কারনেই এ স্থানের নাম গুপ্তবৃন্দাবন হয়েছে বলে হিন্দুদের বিভিন্ন গ্রন্থে লিপিবব্ধ রয়েছে। রাধাকৃঞ্চের স্মৃতি বিজড়িত গুপ্তবৃন্দাবন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতি চিহ্ন আজ আর নেই। কৃষ্ণতমাল বৃক্ষের একটু উত্তরে দীঘির মত দেখতে একটি স্থানে রয়েছে আন্বিক পাথর। কবছর আগে সে পাথরটি সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।
হিন্দুধর্মালম্বীরা জানান, স্থান শেষে পাথরে দাড়িয়ে রাধাকৃষ্ণ শরীর শুকাতেন। কৃষ্ণতমাল বৃক্ষের গোড়ায় গ্রিল না থাকায় ভক্তদের দেয়া মানতের আগরবাতি ও মোমবাতির আগুনে গাছটি ক্ষতি হওয়ায় সম্ভাবনা রয়েছে। মন্দিরে রক্ষিত নিম কাঠের প্রাচীন শ্যাম, রায় ও মদন মোহন মূর্তিগুলো সংরক্ষন জরুরী হয়ে পড়েছে বলে জানান মন্দির সভাপতি মাখন চন্দ্র বর্মন।
তিনি আরও জানান, মন্দিরে চর্তুদিকে কোন বাইন্ডারী দেয়াল নেই। বাউন্ডারী দেয়াল হলে নিরাপতায় থাকতো মন্দিরটি। অপর দিকে সাগরদীঘি কবছর ধরে লীজ দেয়ায় তাতে হয় মৎস্য চাষ। দীঘির পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভরাট হয়ে গেছে দীঘি। স্লান করার নেই কোন ঘাট। ২৫ মার্চ ৮ প্রহর ব্যাপী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান শেষে ২৬ মার্চ মধুতৃঞ্চা ত্রয়োশী তিথিতে সাগরদীঘিতে বারুনী স্লানের মাধ্যমে শেষ অনুষ্ঠান।

ঘাটাইলে স্কুল ছাত্রী অপহরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঘাটাইলে সালমা খাতুন নামে এক স্কুল ছাত্রী অপহ্নত হয়েছে। সে ধলাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ২১ মার্চ স্কুলে যাওয়ার পথে সে অপহ্নত হয়।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মামলার অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার সরাবাড়ী গ্রামের শাহ আলমের মেয়ে সালমা খাতুন। সে স্থানীয় ধলাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। একই গ্রামের মজনু মিয়ার ছেলে আবু রায়হান (২২) মাঝে মধ্যেই মেয়েটিকে উত্যাক্ত করত । গত ২১ মার্চ মেয়েটি প্রতিদিনের ন্যায় স্কুলের যাওয়ার পথে সোয়েব সিদ্দিকীর বাড়ি সংলগ্ন পাকা রাস্তা থেকে আবু রায়হান তার সঙ্গীদের নিয়ে জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল রবিবার মেয়েটির বাবা বাদী হয়ে রায়হানকে প্রধান আসামি করে আরও পাঁচ জনের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। 
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, স্কুল ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শুক্রবার, মার্চ ২৪, ২০১৭

ঘাটাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত


ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতাঃ ঐক্যবন্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল বৃহস্প্রতিবার ঘাটাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বণাঢ়্য র‌্যালি বের হয় । র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপেøেক্সর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নারায়ন চন্দ্র সাহা, উপজেলা স্বাস্থ্য কমপেøেক্সর আবাসিক চিকিৎসক  ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রতিনিধি টিএলসিও মোঃ খাদেমুল ইসলাম ও আঃ বাছেদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। এ ছাড়া আলোচনা সভা ও র‌্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে জামাত শিবির সন্দেহে দু’সহোদরকে পুলিশে দিল মেয়র

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলে জামাত শিবির সন্দেহে মাওলানা রাজিবুর ইসলাম (২৫)ও ইসমাইল  হোসেন রাশেদ (২০) নামে দুসহোদর কে পুলিশে দিল ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান। বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল পৌর সভা মেয়রের কার্যলয়ে এঘটনা ঘটে। এরা জামালপুর জেলার পিংনা গ্রামের রফিকুল আহসান তালুকদারের  ছেলে। 
জানাযায়, মওলানা রাজিবুল ইসলাম ঢাকার তামিরুল মিল্লাত মাদ্রাসার তাফসীরুল কুরআনের ছাত্র। সে  দীর্ঘ দিন ধরে ঘাটাইলের শান্তি মহল নামের একটি মহল্লায় ভাড়া বাসা নিয়ে থেকে   গোপনে এলাকার বিভিন্ন শ্রেণীর তরুন ও যুবকদেরকে  জামাত শিবিরের পালে ভিরানোর জন্য নানা তৎপরতা চালিয়ে আসছে। স্থানীয় ফতের পাড়া গ্রামের আসাদুল (১৪) ও আব্দুল আলিম (১৮) জানায় , তাদেরকে  শিবিরের সদস্য বানানোর জন্য ফরম দিয়ে ছিল মওলানা রাজিবুর ইসলাম। কিন্তুু তারা সদস্য হতে রাজি হয়নি।
এদিকে  জামাত শিবিরের কর্মকান্ড নিয়ে গত পরশু মওলানা রাজিবুল ইসলামের সাথে ঘাটাইল থানা মসজিদের মোয়াজ্জিন খলিলুর রহমানের মতাদ¦ন্দ হয়। এনিয়ে তাদের মধ্যে ধস্তাধস্থির মতো ঘটনা ঘটে। বিষয়টি জামালপুর তাদের বাড়িতে জানানো হয়। ঐ ঘটনায় তার ছোট ভাই ইসমাইল হোসেন রাশেদ (২০) পৌর সভা মেয়রের কার্যালয়ে যায়।
মেয়র জানান,  ইসমাইল হোসেন নামের ছেলেটি চ্যানেল বৈশাখী নিউজ লেখা সম্ভলিত  একটি ভোম  হাতে নিয়ে পৌরসভা আমার অফিস  কক্ষে ঢোকে  নানা ভাবে আমাকে  ব্লাকমিইলিং করা চেষ্ঠা করে। এঘটনাটি স্থানীয় গন্যমান্য দেরকে জানান তিনি।
এতে বিভিন্ন জিজ্ঞাসা বাদে অভিযুক্ত দু’সহোদরকে জামাত শিবির সহ অন্যান্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে সন্দেহ হয়। ফলে মেয়র তাদেরকে ঘাটাইল থানা পুলিশে সোপর্দ করে। ইসমাইল হোসেন  দৈনিক আজকের জামালপুর ও চ্যানেল বৈশাখী নিউজ পরিচয়ে ব্লাকমেইলিং করার চেষ্টা করে। ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন তাদেরকে আটক করে  থানা হেফাজতে রাখা হয়েছে বলে  নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০১৭

ঘাটাইলে ৬ জনের এমপিও কর্তনের আবেদন


মো. মাসুম মিয়া, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৬ জন শিক্ষক কর্মচারীর এমপিও কর্তনের আবেদন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়,দুইজন শিক্ষক,দুইজন ৩য় ও দুইজন ৪র্থ শ্রেণি কর্মচারীর নাম কর্তনের জন্য জেলা শিক্ষা অফিসে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।এরা হলেন,মানিকপুর সংরামপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী সোলায়মান খান,পাঁচটিকরী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফেরদৌস আলম।তারা দু’জনেই ভাল চাকুরী পাওয়ায় অন্যত্র চলে যায়।নবরতœবাড়ি দাখিল মাদ্রাসার জাকির হোসেন,শহীদ সালাম উচ্চ বিদ্যালয়ের লতিফ সরকার,সিংগুরিয়া লোকেরপাড়া উচ্চ বিদ্যালয়ের নূরুল ইসলাম ও রবিদাস মারা যাওয়ায় এমপিও শিট থেকে নাম কর্তনের আবেদন করা এরা ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী বলে জানা যায়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক বলেন,নাম কর্তনের বিষয়টির প্রক্রিয়াধিন রয়েছে আশা করি পরবর্তী মাসের এমপিও শিটে তাদের নাম থাকবে না।

ঘাটাইলে মাস হিস্টোরিয়া রোগে এক সাথে ১৩ শিক্ষার্থী অসুস্থ্

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক সাথে ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে শ্রেনী কক্ষে হঠাৎ এই ঘটনাটি ঘটে।
উপজেলার গালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মনিরুজ্জামান টিনিউজকে জানান, দুপুরে হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে পৌছে দিতে দুইজন শিক্ষার্থী নিয়ে যায়। পরে তারা স্কুলে ফেরার পথে তারাও অসুস্থ হয়ে পরে। এক পর্যায়ে ক্রমানয়ে অসুস্থর সংখ্যা বেড়ে মোট ১৩ জন অসুস্থ হয়। পরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে কর্তব্যরত ডাক্তার স্কুলে এসে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ডাক্তার টিনিউজকে জানান, বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এটি একটি ভাইরাস জনিত রোগ, রোগের নাম মাসহিষ্টরিয়া। বর্তমানে সকলেই শংকা মুক্ত রয়েছে।

ঘাটাইলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত



বিজ্ঞান মনষ্ক প্রজন্ম গড়ে তুলার লক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়াজানী গুড নেইবারস উচ্চ বিদ্যালয়ে  গুডনেইবারস বাংলাদেশ ,ঘাটাইল সিডিপি এর উদ্যোগে বৃহস্পতিবার  দিনব্যাপী এ আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলায় বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের তৈরী নবম শ্রেনীর তৈরী বুদ্ধিমান সুইচ , টু ওয়ে সুইচ , ঘাস কাটার মেশিন , সবজি কাটার মেশিন , স্টলের নাম বিজ্ঞানের কুড়েঘর, দশম শ্রেনীর আদর্শ বাড়ি , ডিম লাইট , চোর ধরার যন্ত্র , কৃত্রিম ঝরণা , মাল্টিমিডিয়া প্রজেক্ট , পর্যায় সারণী , স্টলের নাম জীবনের আলো । ৭ম শ্রেনী ঝুলন্ত  ব্রীজ , এসি বাসের শক্তি পরীক্ষা , ডিম না ভেঙ্গে কুসুম  আলাদা করা। অষ্টম শ্রেনী টমেটো হতে বিদ্যুত উৎপন্ন , আলু হতে বিদ্যুত উৎপন্ন , একই গ্লাসে ৫ টি তরল পদার্থের আলাদা অবস্থান ,রাসায়নিক পদার্থের সাহায্যে হাতেআগুন জ¦ালানো, বায়ু গ্যাস প্লান্ট , মাল্টিমিডিয়া প্রজেক্ট । ৪র্থ শ্রেণী  পানি চক্র , খাবার স্যালাইন , বায়ুতে অক্সিজেন আছে , তরল পদার্থে বায়ু চাপের প্রবাহ স্টলের নাম বিজ্ঞানের হাতে খড়ি। ৬ষ্ঠ শ্রেণী ভাসমান বাগান খাচার ভিতর মাছ আছে। স্টলের নাম বিজ্ঞানের জয়যাত্রা । ৫ম শ্রেণী ঘাস কাটার মেশিন , চুমবুকের সাহায্যে ফেরী । বায়ু ও পানি দুষন রোধ করবে, পানি  বিশুদ্ধ করন প্রক্রিয়া / এতে আর্সেনিক মুক্ত পানি পাওয়া যাবে, জাহাজ বিদ্যুত ও যান্ত্রিক শক্তির ব্যবহার , বায়ু প্রবাহ কাছে লাগানো , সৌর জগৎ পর্যবেক্ষন ।   মোট ৭ টি স্টল ।  বিকালে পুরুষ্কার বিতরণ করা কার হয় । প্রজেক্ট লেুটাস পুলক সরকার সভাপতিত্বে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , ইউপি সদস্য হাজী মোহাম্মদ চান মিয়া , মেডিক্যাল অফিসার ডা. রুবেল রহমান, সহকারী শিক্ষক মোঃ আঃ হামিদ প্রমুখ। বিজ্ঞান মেলায় প্রাথমিক শাখায়  প্রথম হয় ৪র্থ শ্রেনী এবং মধ্যমিক শাখায় ৮ম শ্রেণী , দ্বিতীয় ১০ ম শ্রেণী , ৩য় নবম শ্রেণী । অতিথিরা বিজয়ী দের হাতে পুরুষ্কার তুলে দেয়। 

বুধবার, মার্চ ২২, ২০১৭

ঘাটাইলে বিশ্ব পানি দিবস পালিত

ঘাটাইল(টাঙ্গাইল)  সংবাদদাতা ॥
 বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার ঘাটাইলে বিশ্ব পানি দিবস পালিত হয়। এ উপলক্ষে  উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার পরিষদ চত্বওে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন, সহকারি কমিশনার(ভূমি) মোছাঃ আম্বিয়া সুলতানা, পৌর মেয়র শহিদুজ্জামান খান, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি,উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।

সোমবার, মার্চ ২০, ২০১৭

ঘাটাইলের লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী বিদ্যালেয়ের বার্ষিক ক্রীড়া

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিম সীমান্তবর্তী ঐতিহ্যবাহী সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আখতার হোসেন খান। টানা দুপুর ১২ টা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার পর প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। বিকাল ৩টায় বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ও সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালেয়ের সুযোগ্য সভাপতি লায়ন ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রথমেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আকবর কর্তৃক বিদ্যালয়ের বার্ষিক বিবরণী পাঠ করেন। আলোচনায় অংশগ্রহণ করেন শাহ আলম চৌধুরী, আবুল কাশেম তালুকদার, মনিরুজ্জামান মনির । তৃতীয় পর্বে বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।

সানি লিওন ও উর্বশী রউতেলার লড়াই

বিনোদন ডেস্ক: ভাইয়াজি সুপারহিট সিনেমার মুক্তির ক্ষেত্রে এরইমধ্যেই অনেকটা দেরি হয়েছে। শেষপর্যন্ত সানি দেওল, প্রীতি জিন্টা ও আমিশা প্যাটেল অভিনীত এই সিনেমা চলতি বছরের জুনে মুক্তি পাবে বলে জানা গেছে। আরো জানা গেছে, সিনেমায় শিল্পীদের তালিকায় নতুন সংযোজন হতে পারে।
সানি লিওন, নাহলে উর্বশী রউতেলাকে দেখা যেতে পারে সিনেমার প্রোমোশনাল গানে। তবে দুজনের মধ্যে কাকে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
সিনেমার প্রযোজক মহেন্দ্র ধারিওয়াল বলেছেন, আমরা দুজনের মধ্যে কোনো একজনকে বেছে নেব। কিন্তু কাকে নেওয়া হবে, তা এখনো স্থির হয়নি।
প্রোমোশনাল গানের শ্যুটিং মে মাসে শুরু হবে বলে জানিয়েছেন মহেন্দ্র। ২০১২-তে প্রথম ভাইয়াজি সুপারহিট সিনেমার ঘোষণা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে বিলম্ব হয়। মহেন্দ্র বলেছেন, সিনেমাটির ৯০ শতাংশ শ্যুটিংই ২০১৬-তে হয়েছে।
- See more at: http://www.bd24live.com/bangla/article/123686/index.html#sthash.GaEtqKeI.dpuf

রবিবার, মার্চ ১৯, ২০১৭

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৯৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন ৷ উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু |বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল খালেক, পৌরমেয়র শহিদুজ্জামান খান শহীদ, ঘাটাইল থানা শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান আজাদ, মজিবর রহমান, জেলা পরিষদের সদস্য শাহান শাহ সিদ্দিকী(মিন্টু), রাজিয়া সিদ্দিকী সুমি, সুলতান মাহমুদ, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম (শহীদ) সহ প্রমুখ৷

শনিবার, মার্চ ১৮, ২০১৭

ঘাটাইলে অধিকার সচেতনতা সভা অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল ) প্রতিনিধি : 
বিরোধ হলে সালিশ কর , ফল না পেলে মামলা কর ” এই শ্লোগানকে সামনে রেগে গতকাল শনিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুটিপাড়া গন উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট ) টাঙ্গাইল ইউনিট এর উদ্যোগে দিন ব্যাপী আইন বিষয়ক অধিকার সচেতন সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আম্বিয়া সুলতানা, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আইন বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল বাকী মিয়া,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়কারী ব্লাস্ট টাঙ্গাইলের এডভোকেট খন্দকার আমিনা রহমান , ডিপিও (আইআর এসওপি )এডভোকেট ফজলুর রহমান খান, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মেনেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মাহবুুবুর রহমান প্রুমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বাল্যবিবাহ নিরোধ আইন ও বহু বিবাহ , পারিবারিক সুরক্ষা আইন , পারিবারিক আইন , যৌতুক নিরোধ আইন ইত্যাদি বিষয়ের উপর সচেতনা মুলক বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন , ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের ফিন্যান্স এন্ড এডমিন অফিসার সাংবাদিক ও মানবাধিক কার্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল)

শুক্রবার, মার্চ ১৭, ২০১৭

ঘাটাইলে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

যথাযোগ্য মর্যদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঘাটাইলে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শুভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এতে উপজেলার বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক, সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি সাংবাদিক, মুক্তিযুদ্ধোসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ গ্রহন করেন। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর গুরুত্বরোপ করে ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু , জাকারিয়া মানবকল্যান ট্রাস্টের চেয়ারম্যান তুহিন আব্দুল্লাহ, সাবেক পৌর মেয়র হাসান আলী মিয়া, অধ্যক্ষ শামসুল আলম মনি, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, সহকারী কমিশনার (ভুমি) আম্বিয়া সুলতানা, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ,মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংকৃতিক অনুষ্ঠান , পুরুষ্কার বিতরণ ও উপজেলা প্রশাসন ও মানবকল্যান ট্রাস্টের চেয়ারম্যান তুহিন আব্দুল্লাহর সৌজন্যনে ১২০ পাউন্ড কেক কাটা হয় কেক কাটা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বৈলতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী সামিহা হুদা উর্বি ও মুকুল একাডেমী কেজি স্কুলের ছাত্র হাসনাত রহমান।

বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০১৭

বন মামলায় ঘাটাইলে যুগান্তর সাংবাদিকের জামিন

টাঙ্গাইলের ঘাটাইল ঝড়কা বিট কর্মকর্তার সাজানোর মামলায় যুগান্তর প্রতিনিধি খান ফজলুর রহমানের জামিন
মঞ্জুর করা হয়েছে। স্থানীয় ধলাপাড়া রেঞ্জয়ের ঝড়কা বিট কর্মকর্তা ওয়াদুদুর রহমান এ মিথ্যা মামলাটি দায়ের করেন। বুধবার বিকেলে টাঙ্গাইল বন আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট রঞ্জণ কুমার দাস এ জামিন মঞ্জুর করেন । উল্লেখ গত ৩০/১০/১৬ তারিখে যুগান্তর পত্রিকায় “পাচ কোটি টাকা ঘাটাইলের বনকর্মকর্তাদের পকেটে”- শীর্ষক একটি
বস্তুু নিষ্ঠ সংবাদ প্রকাশ হয় । এতে বিদায়ী বিট কর্মকর্তা ওয়াদুদুর রহমান সাংবাদিক কে হেয় করার জন্য আক্রোসের বশবর্তী হয়ে উদ্দেশ্য মুলক ভাবে এ মামলাটি দায়ের করেন।

বন মামলায় ঘাটাইলে যুগান্তর সাংবাদিকের জামিন

টাঙ্গাইলের ঘাটাইল ঝড়কা বিট কর্মকর্তার সাজানোর মামলায় যুগান্তর প্রতিনিধি খান ফজলুর রহমানের জামিন
মঞ্জুর করা হয়েছে। স্থানীয় ধলাপাড়া রেঞ্জয়ের ঝড়কা বিট কর্মকর্তা ওয়াদুদুর রহমান এ মিথ্যা মামলাটি দায়ের করেন। বুধবার বিকেলে টাঙ্গাইল বন আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট রঞ্জণ কুমার দাস এ জামিন মঞ্জুর করেন । উল্লেখ গত ৩০/১০/১৬ তারিখে যুগান্তর পত্রিকায় “পাচ কোটি টাকা ঘাটাইলের বনকর্মকর্তাদের পকেটে”- শীর্ষক একটি
বস্তুু নিষ্ঠ সংবাদ প্রকাশ হয় । এতে বিদায়ী বিট কর্মকর্তা ওয়াদুদুর রহমান সাংবাদিক কে হেয় করার জন্য আক্রোসের বশবর্তী হয়ে উদ্দেশ্য মুলক ভাবে এ মামলাটি দায়ের করেন।

বুধবার, মার্চ ১৫, ২০১৭

ঘাটাইলে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত


আতিকুর রহমান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
আজ বুধবার বিকেল ৫ টায় জাকজমকপূর্নভাবে টাঙ্গাইলের ঘাটাইলে ‘আমরা জনগনের পক্ষে’ এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত দেশের সর্বাধিক প্রচারিত ও কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৮ম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা, আলোচনা সভার আয়োজন করা হয়। ঘাটাইর প্রতিনিধি আতিকুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা আ’লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক আতা খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঘাটাইলে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত


আতিকুর রহমান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
আজ বুধবার বিকেল ৫ টায় জাকজমকপূর্নভাবে টাঙ্গাইলের ঘাটাইলে ‘আমরা জনগনের পক্ষে’ এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত দেশের সর্বাধিক প্রচারিত ও কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৮ম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা, আলোচনা সভার আয়োজন করা হয়। ঘাটাইর প্রতিনিধি আতিকুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা আ’লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক আতা খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুল লতিফ ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয়ে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ ২০১৭ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১ টায় কলেজ ছাত্র সংসদের উদ্দ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ শামছুল আলম মনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পরিচালনা পরিষদের সভাপতি আবুল কাশেম মুহাম্মদ শাহীন, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, আহ্বায়ক উপজেলা আওয়ামীলীগ মোঃ শহিদুল ইসলাম লেবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র হাসান আলী মিয়া, সাবেক মেয়র মোঃ আঃ রশিদ মিয়া, পৌর মেয়র শহীদুজ্জামান খান, অধ্যাপক এস এম মুজিবুর রহমান, মাসুদুর রহমান আজাদ ও এজিএস রঞ্জু আহমেদ সহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক ও সুধীজন প্রমুখ। প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ এ সময় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিবিজি বিশ্ববিদ্যাল কলেজের ভিপি আবু সাইদ রুবেল

মঙ্গলবার, মার্চ ১৪, ২০১৭

ঘাটাইলে কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ॥
গতকাল  মঙ্গলবার ঘাটাইলের কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোতিা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে   পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার  আবুল কাশেম মুহাম্মদ শাহীন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি  মোঃ ইসমাইল হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে, এম শামসুল হক ,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ , ম্যানেজিং কমিটির সদস্য এবিএম মহি উদ্দীন আলমগীর ,সিনিয়র শিক্ষক মোঃ আঃ মান্নান, মোঃ গোলাম মোস্তফা  ম্যানেজিং কমিটির সম্মাণিত সদস্যসহ স্থানীয় রাজনৈতিক দলের  নেতৃবৃন্দ। আলোচনা সভা  শেষে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় ও বাংলাদেশ টিভির নিয়মিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

ঘাটাইলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার সাগরদিঘীতে পল্টন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম  ইদ্রিস আলী। তিনি ইন্দ্রিরা বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে শিক্ষক ইদ্রিছ আলী ফজরের নামজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার সময় সাগরদিঘী-সখিপুর সড়কের পল্টন পাড় নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।

ঘাটাইলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার সাগরদিঘীতে পল্টন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম  ইদ্রিস আলী। তিনি ইন্দ্রিরা বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে শিক্ষক ইদ্রিছ আলী ফজরের নামজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার সময় সাগরদিঘী-সখিপুর সড়কের পল্টন পাড় নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।

তুচ্ছ ঘটনায় মাদ্রাসার দু’ছাত্রকে দোররা :: ভাইস প্রিন্সিপাল লাঞ্ছিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ওএস ফাজিল মাদ্রাসার দু’ছাত্রকে তুচ্ছ ঘটনায় জুতাপেটা ও সালিশে একশ’ ঘা করে দোররা মারা হয়েছে। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা ও শিক্ষকের পা ধরে নিঃশর্ত ক্ষমা চাওয়ার রায় দিয়েছে গ্রাম্য সালিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, শিক্ষার্থীদেও মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে লোকেরপাড়া ওএস ফাজিল মাদ্রাসার তছলিম উদ্দিন খান(নবম শ্রেণি) ও রাকিব তালুকদার(আলিম ১ম বর্ষ) নামে দুই শিক্ষার্থীকে গত ৫ মার্চ মাদ্রাসার অফিস কক্ষে ডেকে এনে জুতাপেটা করেন। শিক্ষার্থীদের অপর পক্ষের কাউকে না ডেকে ওই দুই শিক্ষার্থীকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনিছুর রহমান জুতাপেটার মাধ্যমে শাসন করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুই শিক্ষার্থী ওইদিনই ভাইস প্রিন্সিপাল মাওলানা আনিছুর রহমানকে রাস্তায় একা পেয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনায় গত ৮ মার্চ মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব খান হিটলারের সভাপতিত্বে এক গ্রাম্য সালিশি বৈঠত অনুষ্ঠিত হয়। সালিশি বৈঠকে ওই দুই শিক্ষার্থীকে অভিযুক্ত সাব্যস্ত করা হয়। পরে বৈঠকের সিদ্ধান্তে তছলিম উদ্দিন খানকে ১০০, রাকিব তালুকদারকে ১০০ ও শরিফ খান নামে অপর এক শিক্ষার্থীকে কাঁচা কঞ্চির ৫০টি দোররা মারা হয় এবং ভাইস প্রিন্সিপালের পা ধরে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং তছলিমের ১০ হাজার, রাকিব তালুকদারের ৫ হাজার ও শরিফ খানের ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। একই সঙ্গে জরিমানা আদায়ের পর অভিযুক্তদের মাদ্রাসা থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একটি অপরাধে পৃথক চার রকমের সাজা দেওয়ার ঘটনাটি স্থানীয় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।           ওই মাদ্রাসার শিক্ষক ও সালিশের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গ্রাম্য সালিশে নিজেদের ছেলেদের শাসন করা হয়েছে। এটা নিয়ে লেখালেখির কিছু নেই।

সোমবার, মার্চ ১৩, ২০১৭

ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুননাহারের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা আর অদক্ষতায় টাঙ্গাইলের ঘাটাইল ব্রাহ্মণশাসন মহিলা মহাবিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৯৮ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এক যুগ পর ২০১৩ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। কলেজ প্রতিষ্ঠার শুরুতে অধ্যক্ষ ছিলেন এএফএম গোলাম কিবরিয়া। তিনি অন্যত্র চলে যাওয়ার পর প্রায় ২ বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন মো. জুলফিকার আলী লিটন। তিনি থাকাকালীন স্বীকৃতি পায় কলেজটি। এরপর অধ্যক্ষ হিসেবে শেখ ফিরোজ আহম্মেদ যোগদান করেন। তিনিও অন্যত্র চলে যান। এরপর শূন্য পদে সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত হন লুৎফুননাহার। এ পদে দায়িত্ব পালনে ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকায় যোগদানের পর থেকেই নানা অনিয়ম আর দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। দীর্ঘ ৮ বছর তিনি কলেজের লেখাপড়ার প্রতি গুরুত্ব না দিয়ে ও বিধিবহির্ভূতভাবে নানা গর্হিত কাজ করে যাচ্ছেন। তার বিধিবহির্ভূত কর্মকাণ্ড ও লুটপাটের কারণে কলেজের সুষ্ঠু ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়ে। ফলে কলেজের সব স্টাফ একযোগে বিদ্রোহী হয়ে ওঠেন। তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এনে কর্তৃপক্ষের কাছে প্রতিকারের দাবি জানান সব স্টাফ। অভিযোগের মধ্যে কলেজে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে সনদ ট্রান্সক্রিপ্ট প্রদানকালে বোর্ডের নিয়মের বাইরে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ২শ’ টাকা করে নেন। কিন্তু কোনো রশিদ দেন না। কলেজের ইট বিক্রির ৪৮ হাজার টাকা ফান্ডে জমা করেননি। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর গভর্নিং বডির সভাপতি মাসুদুর রহমান আজাদ ৩ জন শিক্ষক নিয়োগ দেন। স্বচ্ছতা ও মেধা তালিকায় নিয়োগ পাওয়ায় তারা খুশি হয়ে কলেজ উন্নয়নের নামে প্রতিজন ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে। অথচ কলেজ ফান্ডে জমা না দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মো. মোখলেছুর রহমান গত বছরের ১২ ডিসেম্বর (স্মারক নং-৫৭৫) তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চেয়ারম্যানের কাছে প্রেরণ করেন। তদন্ত প্রতিবেদনে শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য এবং প্রতিষ্ঠানটিকে একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন ও বিধি বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ স্থগিতকরণসহ এ কলেজে একজন সার্বক্ষণিক অধ্যক্ষ নিয়োগ জরুরি মর্মে ও তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে সুপারিশ করা হয়।
জানতে চাইলে ঘাটাইল ব্রাহ্মণশাসন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুননাহার যুগান্তরকে বলেন, আমার কাছেও অনেক তদন্ত রিপোর্ট আছে। এর চেয়ে আর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

ঘাটাইলে দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে চাল ব্যবসায়ী উধাও


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন রাইস মিল থেকে প্রায় দুই কোটি টাকার চাল কিনে রাজিব নামে এক প্রতারক চাল ব্যবসায়ী দাম পরিশোধ না করে, পরিবার পরিজন নিয়ে উধাও হয়েছে। প্রতারক রাজিব হোসেন বাবু পার্শ্ববতী কালিহাতী উপজেলার হামিদপুর বাজার উত্তর বেতডোবা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় রাজিব হাসান, স্ত্রী তনিমা আক্তার জুলি, ম্যানেজার, রামানন্দ, ব্যবসায়ী পার্টনার সাহেব আলী ও বেল¬ালের নাম উলে¬খ পূর্বক অজ্ঞাত কয়েকজনকে আসামী করে ঘাটাইল থানায়  একটি প্রতারনা মামলা দায়ের করা করেছেন ১৬জন রাইস মিলের মালিক ।
মামলা সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার হামিদপুর এলাকার প্রতারক রাজিব হোসেন বাবু ও তার ব্যাবসায়ী পার্টনাররা ঘাটাইল উপজেলার রাইস মিলের মালিক মীর জাকির হোসেন কাকনের ২৭ লাখ ২৬ হাজার ১৭৫ টাকা, মো. কাউসারের ২৮ লাখ ৪৫ হাজার টাকা, সোহেল হোসেনের (খোকন) ১৫ লাখ ২৪ হাজার ২৬৫ টাকা, বকুলের ১০ লাখ ৭১ হাজার ২৫০ টাকা, শাহীনের ৮ লাখ ৭৬ হাজার ৪২৩ টাকা, শামছুল হকের ৫ লাখ ৫৯ হাজার ৪৩০ টাকা, সাজিবের সাড়ে ছয় লাখ টাকা, সবুজের সাড়ে ১১লাখ টাকা, ঠান্ডুর সাড়ে চার লাখ টাকা, আওয়াল মিয়ার ৭ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা, কবিরের সাড়ে ছয় লাখ টাকা ও সানোয়ারের সাড়ে তিন লাখ টাকা সহ বিভিন্ন জনের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের চাল বাকী নেয়। পরবর্তীতে গত এক সপ্তাহ ধরে রাজিবের মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে তাদের বাড়িতে গিয়েও তার পরিবারের লোকজনকে পাওয়া না যাওয়ায় ভূক্তভোগী রাইস মিল ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছে। তারা এখন পরিবার-পরিজন নিয়ে পথে বসে গেছেন। ক্ষতিগ্রস্থ মিল মালিকরা ঘাটাইল রাইস মিল মালিক সমিতি প্রতারক চক্রের মূল হোতা রাজিব হোসেন বাবুকে ধরিয়ে দেয়ার জন্য নগদ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

রবিবার, মার্চ ১২, ২০১৭

ঘাটাইলের পাহাড়ি এলাকায় কবি মিলন মেলা


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়িয়া এলাকা গারো বাজার শালিয়াবহ গ্রামে রোববার (১২মার্চ)  দিনব্যাপী কবি মিলন মেলা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ।
বক্তব্যে তিনি বলেন, বাংলা সাহিত্যের শিকর হচ্ছে আবহমান গ্রাম বাংলায়। সেই গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে আধুনিকতার সমন্বয় করা গেলেই মৃত্তিকা সংলগ্ন সাহিত্য সৃষ্টি করা যাবে। শহরের কোলাহলে বসে জীবন ঘনিষ্ঠ সাহিত্যের রচনা করা সম্ভব নয়। তাই জীবন ঘনিষ্ঠ সাহিত্য সৃষ্টির জন্য গ্রামে সবাইকে আসতে হবে।

বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, সুরকার ও করটিয়া সাদৎ কলেজের প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সরকার, কবি ও গবেষক দিদার মাহমুদ, কবি সোহরাব পাশা, কবি ড. মমতাজ বেগম, নাট্যজন আলী হাসান প্রমুখ।
এর আগে সকালে জাতীয় সংগীতের মধ্যদিয়ে উৎসবের শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল সাধারন গ্রন্থাগারের সাধারন সম্পাদক কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানের দুই পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক কবি কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে কবি মতিয়ারা মুক্তার “মাটির মা” কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়। এ বিষয়ে কবি মতিয়ারা মুক্তা বলেন, এমন আয়োজন আগে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এমন আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আগামী দিনগুলিতে আরো বৃহত্তর ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ করেন।

কবি মিলন মেলা ও কবিতা উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে এক ভিন্ন রকমের আমেজ বিরাজ করে। এ উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীন মেলার। পরে রাতে সংগীত ও নৃত্য পরিবেশেনের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি হয়।
বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী এমদাদুল হক সরকার এ অনুষ্ঠানের আয়োজন করেন

ঘাটাইলের পাহাড়ি এলাকায় কবি মিলন মেলা


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়িয়া এলাকা গারো বাজার শালিয়াবহ গ্রামে রোববার (১২মার্চ)  দিনব্যাপী কবি মিলন মেলা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ।
বক্তব্যে তিনি বলেন, বাংলা সাহিত্যের শিকর হচ্ছে আবহমান গ্রাম বাংলায়। সেই গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে আধুনিকতার সমন্বয় করা গেলেই মৃত্তিকা সংলগ্ন সাহিত্য সৃষ্টি করা যাবে। শহরের কোলাহলে বসে জীবন ঘনিষ্ঠ সাহিত্যের রচনা করা সম্ভব নয়। তাই জীবন ঘনিষ্ঠ সাহিত্য সৃষ্টির জন্য গ্রামে সবাইকে আসতে হবে।

বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, সুরকার ও করটিয়া সাদৎ কলেজের প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সরকার, কবি ও গবেষক দিদার মাহমুদ, কবি সোহরাব পাশা, কবি ড. মমতাজ বেগম, নাট্যজন আলী হাসান প্রমুখ।
এর আগে সকালে জাতীয় সংগীতের মধ্যদিয়ে উৎসবের শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল সাধারন গ্রন্থাগারের সাধারন সম্পাদক কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানের দুই পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক কবি কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে কবি মতিয়ারা মুক্তার “মাটির মা” কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়। এ বিষয়ে কবি মতিয়ারা মুক্তা বলেন, এমন আয়োজন আগে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এমন আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আগামী দিনগুলিতে আরো বৃহত্তর ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ করেন।

কবি মিলন মেলা ও কবিতা উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে এক ভিন্ন রকমের আমেজ বিরাজ করে। এ উপলক্ষে আয়োজন করা হয় গ্রামীন মেলার। পরে রাতে সংগীত ও নৃত্য পরিবেশেনের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি হয়।
বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী এমদাদুল হক সরকার এ অনুষ্ঠানের আয়োজন করেন

ঘাটাইলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর পদযাত্রা ও বিক্ষোভ মিছিল


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া গ্রামের লোকেড়পাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে লোকেড়পাড়া গ্রামের আঞ্চলিক মাদক ও জুয়া প্রতিরোধ কার্যালয় থেকে শুরু হয়ে পদযাত্রাটি আশেপাশের কয়েকটি গ্রামের ১০ কিলোমিটার সড়ক পদক্ষিণ করে। পরে পদযাত্রাটি ভূঞাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে সামনে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে সংগঠনটির সভাপ্রতি এ্যাডভোকেট কাপাশ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূঞাপুর পৌরসভার সাবেক কমিশনার আজহারুল ইসলাম, সংগঠনটির সংগঠক তারা মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
বক্তারা তাদের কার্যক্রম চলমান রাখতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মাদক ও জুয়া সমূলে বিতারিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ঘাটাইল পৌর বিএনপির সভা অনুষ্ঠিত

ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতাঃ 
ঘাটাইল পৌর বিএনপির নব গঠিত কমিটির এক সভা গতকাল শনিবার উপজেলা সদরের মাধ্যমিক বিদ্যালয়  শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায়  প্রধান অতিথী ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান আজাদ । 
পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মজ্ঞুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগাঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ. খ.ম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, খলিলুর রহমান, সহ সভাপতি বুলবুল ভ’ইয়া, টাঙ্গাইল জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শামীম সরকার, পৌর যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর শহিদুল ভ’ইয়া, প্রমূখ । দিনব্যাপি অনুষ্ঠিত এ সভায় বক্তারা সাংগাঠনিক বিভিন্ন দিক তোলে ধরে বক্তব্য রাখেন। সভায় পৌর কমিটির সকল সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য ও পৌর যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও এর অঙ্গ সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন। 

শনিবার, মার্চ ১১, ২০১৭

যে কারণে কলা এত পছন্দ সোনাক্ষীর!

বিনোদন ডেস্ক: ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহার প্রিয় ফল কি জানেন? এই নায়িকার প্রিয় ফল হলো কলা। ভাবছেন এত দামি ফল থাকতে হঠাৎ করে তার এই সাধারণ ফল কেন পছন্দ?
মূলত, শুষ্ক ত্বক সারানো থেকে চুলের ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলা বা শরীর থেকে ফ্যাট কমানো‚ কলা সব কিছু করতে পারে। খুব কম ফলই আছে যা কলার মতো সর্বগুণ সম্পন্ন। যার কারণেই সোনাক্ষীর কলা এতো পছন্দ। জেনে নিন কলার বিশেষ কিছু গুণাগুণ :
১) ত্বককে নরম এবং হাইড্রেটেড রাখে: কলাতে ভিটামিন বি৬ আর ভিটামিন সি আছে। এছাড়াও এতে উচ্চ পরিমাণে পানি আছে। এইসবের ফলে আমাদের ত্বক হাইড্রেটেড থাকে। এছাড়াও কলাতে উপস্থিত নিউট্রিয়েন্টস ত্বকের ইলাসটিসিটি বজায় রাখে। তাই রোজ নিজের ডায়েটে কলা রাখুন। শুষ্ক ত্বকের যদি সঙ্গে সঙ্গে আদ্রতা ফেরাতে চান তাহলে অল্প কলা চটকে মুখে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে হল্কা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
২) সে গুডবাই টু এজিং: কলা শরীরকে সুরক্ষা দেয় Free Oxygen Radicals এবং বলিরেখার হাত থেকে। অনেকেই জানেন না কলার খোসা দিয়ে খুব সহজেই মুখের বলি রেখা কমিয়ে ফেলা যায়। এর জন্য খুব একটা কসরতও করতে হবে না আপনাকে। শুধুমাত্র কলা খেয়ে খোসাটা ফেলে না দিয়ে তা মুখের ওপর ঘষে নিন। ১৫ মিনিট রাখার পর ঠান্ডা পানি ধুয়ে ফেলুন। এছাড়াও অল্প একটু কলা চটকে তাতে কয়েক ফোঁটা গোলাপ জল ভালো করে মিশিয়ে তাও মুখে লাগাতে পারেন। এই ফেস প্যাক ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।
৩) ফুট কেয়ার : পা ফাটা খুব সহজেই সারিয়ে তোলে পাকা কলা। দুটো কলা ভালো করে চটকে ১০ মিনিট ভালো করে পায়ের গোড়ালি এবং ফাটা অংশে লাগিয়ে রাখুন। সপ্তাহে চারদিন এটা করতে হবে। কয়েকদিনের মধ্যেই ফারাক দেখতে পাবেন।
৪) পাফি আইজ ঠিক করে: কলাতে উচ্চ পরিমাণে পটাসিয়াম থাকায় চোখের তলার ফোলা ভাব ঠিক করে দিতে পারে। এর জন্য এক টুকরো কলা চটকে চোখের তলার ফোলা অংশের ওপর লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। শুধুমাত্র কলার খোসা রাখলেও সুফল পাবেন।
৫) অ্যাকনে আর পিম্পল দূর করে: কালো ছোপ বা অ্যাকনে এবং ব্রণর মতো সমস্যার হাত থেকেও রক্ষা করে কলা। এর জন্য এক টুকরো কলার খোসা নিয়ে ব্রণ বা কালো ছোপের ওপর খুব হাল্কা করে ঘষে নিন। খোসা রং পাল্টে কালো না হওয়ে যাওয়া অবধি ঘষতে থাকুন । দিনে তিনবার এটা করুন।
৬) রেশমি এবং উজ্জ্বল চুলের জন্য: কলাতে প্রাকৃতিক তেল‚ কার্বোহাইড্রেট‚ পটাসিয়াম এবং ভিটামিন আছে। এই সব নিউট্রিয়েন্টস চুলের জন্য খুব দরকারী। নিয়মিত কলা ব্যবহার করলে চুল মজবুত হবে এবং একই সঙ্গে তা রেশমের মতো কোমল হয়ে উঠবে। এর জন্য একটা পাকা কলা চটকে তাতে অল্প একটু আমন্ড তেল মিশিয়ে চুলে লাগান। ১৫ মিনিট রাখার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
৭) আপনার মুডের উন্নতি ঘটায় : কলা তে Tryptophan নামের এক প্রোটিন আছে। এই প্রোটিন শরীরে Serotonin নামের একটা হর্মোন তৈরি করে যা মনকে শান্ত রাখতে সাহায্য করে। তাই যারা ডিপ্রেশনে ভুগছেন কলা তাদের জন্য খুব ভালো।
৮) রোগা হতে সাহায্য করে : কোনদিন লক্ষ্য করে দেখেছেন কী একটা কলা খেলেই অনেক্ষণ আর খিদে পায় না। এছাড়াও এই ফলে এত প্রাকৃতিক চিনি আছে যা সঙ্গে সঙ্গে এনার্জি দেয়।
৯) কোলেস্টেরল কম করে একই সঙ্গে রক্ত চাপ কমায় : কলাতে উপস্থিত পটাসিয়াম‚ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার কম করে। এছাড়াও এতে পেক্টিন নামের একটা ফাইবার আছে যা কোলেস্টেরল কমায়।
১০) হাড় শক্ত করে : কলাতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আছে যা শরীরকে ক্যালসিয়াম অ্যাবসর্ব করতে সাহায্য করে। এছাড়াও কলাতে উপস্থিত পটাসিয়াম শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যেতে দেয় না।
১১) সহজেই হজম করতে সাহায্য করে : কলাতে Fructooligosaccharide আছে যা পেটে ভালো ব্যাকটেরিয়া উৎপাদন করে। এর ফলে হজম শক্তি বাড়ে।
- See more at: http://www.bd24live.com/bangla/article/122673/index.html#sthash.pXoZp5vh.dpuf