বৃহস্পতিবার, ডিসেম্বর ৩১, ২০১৫

ঘাটাইলে বীরমুক্তিযোদ্ধা আজমল হোসেনের দাফন সম্পন্ন

ভিউবলের সুর সালাম প্রদর্শন ও একমিনিট নিরবতা পালন, বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা   নেতাকর্মীদের চোখের জ্বলে ভাসিয়ে উপজেলা আ’লীগের সাবেক সভাপতিও সন্ধানপুর ইউপি চেয়ারম্যান জেলা আ’লীগের সদস্য, বর্তমান ইউসিসি লিঃ এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজমল হোসেন এর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বৃহস্পতিবার দুপুরে দাফন সম্পন্ন করা হয়েছে। সকাল ৯টায় তার নিজ গ্রামের বাড়ি খাগড়াটা বীরমুক্তিযোদ্ধা আজমল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম নামাজের জানাজা অনুিষ্ঠত হয়। পরে ঘাটাইল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে  দ্বিতীয় নামাজের জানাযা শেষে ঘাটাইল সদর কবরস্থানে দাফন করা হয়। এ সময়-বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর(ভিসি) ডা: কামরুল হাসান খান, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টনি জেনারেল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল ইসলাম(ডিপটি), জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, পৌর মেয়র মনজুরুল হক, উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, জিবিজি কলেজের সাবেক ভিপি শহিদুজ্জামান খান, ছাত্রলীগ নেতা আবু সাইদ রুবেল, রুঞ্জু আহমেদ সহ প্রায় ৫সহ¯্রাধিক লোক দাফনে উপস্থিত ছিলেন।  উল্লেখ্য বুধবার বিকেল ৩.০০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীরমুক্তিযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজমল হোসেন (৭০) ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাকুটিয়া নামক স্থানে বাস চাপায় এক সাইকেল আরোহী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার সন্ধায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ঠিকানা জানা যায়নি।প্রত্যক্ষদর্শী দৈনিক আমাদের ঘাটাইলকে জানান, টাঙ্গাইল অভিমুখী একটি ট্রাক পাকুটিয়া নামক স্থানে আসলে একই অভিমুখের সাইকেল আরোহীকে চাপ দিলে ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঘাটাইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি বলে জানা যায়।

বুধবার, ডিসেম্বর ৩০, ২০১৫

না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন

বুধবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক ও সভাপতি ,ইউসিসি লিঃ এর বর্তমান চেয়ারম্যান ও সন্ধানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজমল হোসেন নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া————–রাজিউন। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বুকে ব্যাথা অনুভূত হলে তাকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছন পর সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বৎসর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুসংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে সারা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা তাকে একনজর দেখার জন্য তার বাসায় ভিড় জমায়। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় ঘাটাইল হাইস্কুল খেলার মাঠে তার নামাজের জানাযা হবে শেষে ঘাটাইল সদর হাসাপাতাল গোস্থারস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

মঙ্গলবার, ডিসেম্বর ২৯, ২০১৫

ঘাটাইলে পাকা ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অফিসার্স ক্লাবের পাকা ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন পাকা ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেন। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা আরা বেগম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার, ডিসেম্বর ২৮, ২০১৫

ঘাটাইলে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ীর রতন বরিষ গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে আজ (২৮ ডিসেম্বর) সোমাবার বিকেলে মহিলা সমাবেশ ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ মালেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোঃ মাহবুব হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, উপজেলা ভূমি অফিসার প্রদানসু সুম মহান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব  কানিজ ফাতেমা, তথ্য কমিশনার পিএস-২ মোঃ আলমগীর হোসেন, বর্তমান ইউপি চেয়ারম্যান জনাব মোঃ সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, শিক্ষক জনাব মোঃ লুৎফর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় এবং  প্রদান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, শীতবস্ত্র সহ এই গ্রামে দরিদ্রদের মাঝে কিছু দিনের মধ্যেই দরিদ্র ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ সকল দরনের ভাতা দেওয়া হবে। এ সময় তিনি আরো জানান, রতন বরিষ গ্রাম শিক্ষা সহ যেকোন ক্ষেত্রে যতদিন পর্যন্ত উন্নত না হবে সে পর্যন্ত আমি মাসে এক বার হলে আপনাদের গ্রামে আসবো।

রবিবার, ডিসেম্বর ২৭, ২০১৫

ঘাটাইলে প্রেস ব্রিফিং

রবিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ণ ভাবনা সর্ম্পকে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষ্যে এক প্রেসবিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস আয়োজিত ইউএনও কক্ষে আছমা আরা বেগম এর সভাপতিত্বে প্রেসব্রিফিং অনুষ্ঠানে -উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন । সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-ঘাটাইল প্রেস কাবের সভাপতি নূরুজ্জামান মিয়া, দৈনিক  মানবজমিন ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক  ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, দৈনিক  যায়যায়দিন ও এইবেলা ২৪. কম ঘাটাইল সংবাদদাতা উত্তম আর্য্য, দৈনিক ভোরের পাতা ঘাটাইল প্রতিনিধি আনোয়ার হোসেন বকুল, দৈনিক সকালের খবর ঘাটাইল প্রতিনিধি মাসুম মিয়া, সাপ্তাহিক পূর্বাকাশ প্রতিনিধি বিষ্ণুপ্রিয় দ্বীপ প্রমুখ।

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৪, ২০১৫

ঘাটাইল সেনানিবাসে লেডিস ক্লাবের উদ্যোগে দুঃস্থ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরন

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে দুঃস্থ শীতার্থ মহিলাদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাস লেডিস ক্লাব, ঘাটাইল অঞ্চল এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুঃস্থ অসহায় শীতার্থ মহিলাদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন লেডিস ক্লাবের সভানেত্রী বেগম রেবেকা হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভানেত্রী বেগম শারমীন মাইন, সাংস্কৃতিক সচিব মিসেস রুমানা শারমিন বর্না, কোষাধ্যক্ষ মিসেস নাজনীন শাহরিয়ারসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
এসময় ৩’শ দুঃস্থ শীতার্থ মহিলাদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।

বুধবার, ডিসেম্বর ২৩, ২০১৫

ঘাটাইলে অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাই: কোটি টাকা ক্ষতি

ঘাটাইল উপজেলার হমিদপুর বাসষ্ট্যান্ডে অগ্নিকান্ড ঘটে ৪ দোকান পুড়ে গেছে।মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি লেপ, তোষকের দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টাঙ্গাইল ও মধুপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট  এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন  রড, সিমেন্ট ব্যবসায়ী জুলহাস উদ্দিন ক্ষুদ্র ব্যাবসায়ী আবু হানিফ,  লেপ, তোষকের ব্যবসায়ী  আব্দুল করিম, ওয়ার্কসপ ব্যবসায়ী আব্দুল ছামাদ। স্থানীয়রা জানান,অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।  উপজেলা নির্বাহী অফিসার আসমা আরা বেগম ঘটনাস্থল উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ দোকানদ পরিদর্শন করে।এ সময় দিগর ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার উপস্থিত ছিলেন।

ঘাটাইলে হুমায়ুন খান শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল ইসলাম,ঘাটাইল(টাঙ্গাইল)/এ: ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে হুমায়ুন খান শিক্ষা বৃত্তির  পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।২২ ডিসেম্বর উপজেলার দেউলাবাড়ি রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণীর মোট ১৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২০১৩ সাল থেকে উপজেলার রসুলপুর আমতলা গ্রামের সমাজ সেবক মোঃ হুমায়ুন কবীর  খান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্র্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছেন।

মঙ্গলবার, ডিসেম্বর ২২, ২০১৫

ভারতে বাংলাদেশি ছাত্রীকে যৌন হয়রানি, অধ্যাপক বরখাস্ত

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অধ্যয়নরত বাংলাদেশি এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে।
ভারতের দিল্লিতে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি দেশটির অন্যতম গুরুত্বরপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশের বহু ছেলেমেয়ে দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা ও গবেষণা করছেন।
এ ঘটনায় শিক্ষক এবং ছাত্রী কারও পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। খবর বিবিসি বাংলার।
বাংলাদেশি ওই ছাত্রী বরখাস্ত হওয়া অধ্যাপকের অধীনে গবেষণা করছিলেন। বেশ কিছুদিন আগে অধ্যাপকের বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ আনেন। তদন্তের পর অধ্যাপক দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের কেন্দ্রীয় ও দিল্লি সরকার জানাচ্ছে, দেশটির যে সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যৌন হয়রানির অভিযোগ আসে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই।
গত বছর দিল্লির ষোলোটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একশ’র বেশি যৌন হয়রানির অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে পঞ্চাশের বেশি অভিযোগ এসেছে শুধু এই বিশ্ববিদ্যালয় থেকে।
দেশটিতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বরখাস্ত করার ঘটনা বেশ বিরল।

ছাত্রলীগ কর্মীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষক ও ইসলামের ইতিহাস (আওয়ামীপন্থী) বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রলীগ কর্মীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ভুক্তভোগী ছাত্রী প্রশাসনের কর্তাব্যক্তি বরাবর যে স্মারকলিপি প্রদান করেন, তাতে উল্লেখ করা হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র‌্যালি শেষ করে আমার হলে ফিরতে দেরি হলে রোকেয়া হলের আবাসিক শিক্ষক এ.টি.এম রফিকুল ইসলাম স্যার আমাকে প্রধ্যক্ষের রুমে দেখা করতে বলেন।
আমি রুমে গিয়ে দেখি স্যার একা বসে আছেন এবং প্রথমেই তিনি আমাকে বললেন, “শুধু ছাত্রলীগ করলেই কি হলে সিট হবে? হলের সিটের জন্য আমাদের কাছে আসতে হবে।” এসময় তার কথা বার্তায় এবং শারীরিক প্রকাশ ভঙ্গি ছিল অত্যন্ত আপত্তিকর ও অশোভনীয়। এমতাবস্থায় আমি স্যারের নিষেধ স্বত্ত্বেও প্রধ্যক্ষের রুম থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে চলে আসি।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, এর আগেও গত ২৩ নভেম্বর হলের একটি সিটের জন্য প্রধ্যক্ষের সঙ্গে দেখা করতে হল অফিসে যাই। এসময় আমার পরিচয় দেয়ার পরে রফিক স্যার প্রাধ্যক্ষ ম্যাডামের সামনে ছাত্রলীগকে নিয়ে কুরুচিপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করেন।
এদিকে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রী ছাত্রলীগকর্মী পরিচয়ে হলে সিট দাবি করে। আমরা তাৎক্ষনিক সিট না দিয়ে প্রক্রিয়া অনুযায়ী আবেদন করতে বলেছিলাম। এরপরে ওই মেয়ের সাথে আমার আর কোন কথা হয়নি।
তবে কয়েকদিন আগে ওই শিক্ষার্থী জন্য আমার কাছে ফোন করে এক শয্যা বিশিষ্ট কক্ষ চেয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা। কিন্তু এটি নিয়মবর্হিভূত হওয়ায় আমি অস্বীকৃতি জানাই।
আমার বিরুদ্ধে এ অভিযোগ উদ্দেশ্যমূলক ও বানোয়াট।’ এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে রাবি ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ওই হলের আবাসিক ছাত্রী ইসরাত জাহান নিপা বলেন, মানববন্ধন হওয়ার পর এ বিষয়টি শুনলাম। আমাদের হলে এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।
প্রধ্যক্ষ পরিষদের আহব্বায়ক প্রফেসর শিউলী শামিম শান্তা জানান, ‘আমরা এ বিষয়ে খোঁজ নিয়েছি। অভিযোগ্য সম্পূর্ণ মিথ্যা। এমন কোন ঘটনা ঘটেনি। হলের প্রাধ্যক্ষ দেশের বাইরে আছেন তিনি আসলে বিস্তারিত জানানো হবে।’
- See more at: http://www.bd24live.com/bangla/article/72731/index.html#sthash.hHOaTR5b.dpuf

রবিবার, ডিসেম্বর ২০, ২০১৫

ঘাটাইলে ফুলবাড়ি মানাজি স্কুলের হীরক জয়ন্তী উৎসব

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ফুলবাড়ি মানাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক নিয়ে গৌরব ও ঐতিহ্যের ৭৫ বছর হীরক জয়ন্তী উৎসব পালন করা হয়েছে।
আসাদুল ইসলাম তারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামছুল আলম মণি, কান্ট্রি ডিরেক্টর আইপাস বাংলাদেশ ডা. এস এম শহীদুল্লাহ, তেজগাঁও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অধীর চন্দ্র সরকার, ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম প্রমুখ।

শুক্রবার, ডিসেম্বর ১৮, ২০১৫

ঘাটাইলে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল: জেলার ঘাটাইলের সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডোলেসেন্ট ডেভেলভমেন্ট প্রোগ্রাম, বি ই পি, ব্র্যাক কর্তৃক আয়োজিত ‘মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সঞ্চয়’ শীর্ষক কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এই মেলার আয়োজন করা হয়। 
জেলা এলাকা ব্যবস্থাপক, এডিপি (ব্র্যাক কর্মকর্তা) মিতালী দাস এবং মাহবুবুর রহমান ব্রেকিংনিউজকে জানান, ‘কিশোর- কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে, তাদের জীবনমান উন্নয়নে ব্র্যাক ১৯৯৩ সাল থেকে কাজ করে আসছে। এছাড়াও কিশোর-কিশোরীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য জীবনদক্ষতা, স্বাস্থ্য, জীবিকা এবং কর্মদক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সেবা প্রদান করে হচ্ছে বলে সাংবাদিকদের জানান। 
বৃহস্পতিবার সারাদিনব্যাপী এ মেলা চলে। সুবিধাবঞ্চিত প্রায় ৫০০ জন কিশোর-কিশোরী এ মেলায় অংশগ্রহণ করে। 
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, ১১নং ধলাপাড়া উ পি চেয়ারম্যান হেকমত আলী সিকদার, সাগরদিঘী কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন এবং সরকার দলিয় নেতা জিন্নাত আলী, সামছ উদ্দিনসহ সমাজের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ।

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৭, ২০১৫

ঘাটাইলে বিজয় দিবস উদযাপন

বুধবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় ৪৪তম বিজয় দিবস জাঁকজগম পূর্ণভাবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সূর্যোদয়ের পূর্বে ৩৩ বার তপোধ্বনি জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পকস্তবক অর্পন, বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসকারী, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।

পরে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটাইল জিবিজি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদেরসংবর্ধনা, শিশু কিশোর সমাবেশ, শরীরচর্চা প্রদর্শনী সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডেপুটি এ্যার্টনিজেনারেলশহিদুল ইসলাম, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন, উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, জিবিজি কলেজের সাবেক ভিপি উপজেলা আ’লীগের   সাবেক যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাণিজ ফাতেমা

বুধবার, ডিসেম্বর ১৬, ২০১৫

ঘাটাইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৫৭তম শাখার উদ্বোধন

ইউনাইটডে কর্মাশয়িাল ব্যাংক লমিটিডেরে ব্যবস্থাপনা পরচিালক জনাব মুহাম্মদ আলীর উপস্থতিতিে ব্যাংকরে ১৫৭ তম ঘাটাইল, টাঙ্গাইল শাখার উদ্বোধন করছনে ব্যাংকরে চয়োরম্যান জনাব এম এ হাসমে।টাঙ্গাইলের ঘাটাইলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৫৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আজ মঙ্গলবার উক্ত শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম এ হাসেম।
অন্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ব্যাংকের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব এম এ হাসেম তার বক্তব্যে বলেন, ‘ইউসিবি সর্বদাই গ্রাহকের বহুমুখী চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকে। সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম গ্রাহক পরিষেবার ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রা শুরু করল এই শাখা।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে হক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’

রবিবার, ডিসেম্বর ১৩, ২০১৫

ঘাটাইলে নেশার গ্রাম মাইজ বাড়ী-বাগুনডালী

ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাগুনডালী মাইজবাড়ী গ্রাম নেশার গ্রাম নামে পরিচিত হয়েছে। মরণ নেশা ইয়াবা, হোরাইন সহ লাখ লাখ টাকা বেঁচা কেনা হয়। এতে করে এলাকায় চুরি, ডাকাতি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে নেশায় আসক্ত যুবসমাজ। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ ঐ গ্রামের লোকজন উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেছে।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী জানায় ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেষ সীমানা বাগুনডালী-মাইজবাড়ী গ্রামে দীর্ঘদিন যাবত অবাদে চলছে ইয়াবা, হেরোইন সহ মাদকের রমারমা ব্যবসা। এর ফলে এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে বিভিন্ন নেশায় আসক্ত লোকজন। উঠতি বয়সে কিছু যবুক মরণ নেশা হেরোইন ইয়াবার নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দারপ্রান্তে এসে দাড়িয়েছে।

প্রতি রাতেই পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ থেকে মাদক নিয়ে একটি প্রাইভেটকার বাগুনডালী বাজারে এসে নামে বলে এলাকাবাসী জানায়। সেখান থেকে ঘাটাইলের বিভিন্ন অঞ্চলে মরণ নেশা ইয়াবা, হিরোইন পৌছে দেওয়া হয় বিক্রেতাদের কাছে। ঘাটাইলের শেষ সীমানার গ্রাম বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় পৌছিতে সময় লাগার কারণে মাদক ব্যবসায়ীরা বীরদর্পে ব্যবসা চালিয়ে যাচ্ছে। গ্রামের কেউ মুখ ফুটে কিছু বলতে গেলে বিভিন্ন সময় ঐ মাদক ব্যবসায়ী ভয়ভীতি দেখায় বলে অভিযোগ পাওয়া যায়। ভদ্রবাড়ীর মোঃ আবুল কালাম আজাদ, মাইজবাড়ীর মোঃ রঞ্জু, সৌরভ, মোস্তফা, শফি এরা সিন্ডিকেটের মাধ্যমে প্রভাবশালীদের ছত্রছায়ায় পাশ্ববর্তী কালিহাতী থানার বাগুটিয়া, বল্লা রোড, পাথালিয়া বাজার, বিয়ারা বাজার, শেখশিমুল বাজার, ভূয়াপুর থানার সহ বিভিন্ন জায়গায় এরা লক্ষ লক্ষ টাকার মাদক বিক্রি করছে। এলাকার লোকজন এর প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় তাই এলাকায় কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না।   

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আছমা আরা বেগম জানান-আমি এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত
অভিযোগ পেয়েছি সপ্তাহে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ এলাকায় টহল পুলিশের ব্যবস্থা করা হবে যাতে করে মাদক ব্যবসায়ীরা অবাদে মাদক বিক্রি করতে না পারে।