সোমবার, জুন ০৬, ২০১৬

ঘাটাইলে দৈনিক যায়যায়দিন এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উত্তম আর্য্য, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ 
সোমবার সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশের বিখ্যাত পত্রিকা দৈনিক যায়যায়দিন হাঁটি হাঁটি পা পা করে ১১বৎসরে পর্দাপন করেছে। এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল জেজেডি ফ্রেন্ডস ফোরাম আয়োজিত ফোরামের আহবায়ক মোঃ নজরুল ইসলাম চাঁন এর সভাপতিত্বে উপজেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল জিবিজি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক জুলফিকার-ই-হায়দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, আইডিইবি টাঙ্গাইল জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ মাসুদর রহমান আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মানবজমিন ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, জামুরিয়া ইউপি সচিব মোঃ আঃ হালিম ভূঞা, ধলাপাড়া ইউপি সচিব আবু বকর আখন্দ, দিঘলকান্দি ইউনিয়নের সচিব মোঃ রফিকুল ইসলাম খান, জেজেডি ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহবায়ক কবি সালাম চান তরফদার, ফ্রেন্ডস ফোরামের সদস্য মোঃ বাবলু, মোঃ সোহেল, দৈনিক যায়যায়দিন  ঘাটাইল সংবাদদাতা ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্ঠা উত্তম আর্য্য প্রমুখ।