মঙ্গলবার, জানুয়ারি ২২, ২০১৯

ঘাটাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের দিনভর গণসংযোগ

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী দেওপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার মঙ্গলবার (২২ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

সৎ, নিষ্ঠাবান, হাস্যোজ্জল নারীনেত্রী মরিয়ম আক্তার মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঘাটাইল পৌরসভা, হামিদপুর, কদমতলী, মাকরাই, ধলাপাড়া, দেওপাড়া, দিগর, দেলুটিয়া, দেওনাপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্ব স্ব স্থানীয় আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষের সাথে কথা বলেন।

এ সময় তার সাথে ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সাইদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আশিক বাবু, দেওপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রোকন তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

নারীনেত্রী মরিয়ম আক্তার বলেন, পশ্চাদপদ নারী জনগোষ্ঠীর অধিকার সমুন্নত রাখতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল করতে ইতোমধ্যে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কর্মকান্ডে নারীদের অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত লড়াই-সংগ্রাম করে চলেছি।

তারই ধারাবাহিকতায় আগামি উপজেলা পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশাকরি দল আমাকে মূল্যায়ন করবে।

ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে বিদ্যালয়টির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আনন্দঘন পরিবেশের মাধ্যমে পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান শহীদ, সাবেক মেয়র হাসান আলী, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. খলিলুর রহমান খলিল, সহকারী প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান মিয়া, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক এস এম শোয়েব রানা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পরীক্ষায় ভালো ফলাফল করে অভিভাবক ও স্কুলের সুনাম বয়ে আনার আহ্বান জানান বক্তারা।

পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া ও মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ্ব হযরত মওলানা মো. আইন উদ্দিন।

এবার ঘাটাইল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিচ্ছে মোট ৪২৫ জন পরীক্ষার্থী। এতে বিজ্ঞান বিভাগ থেকে ১৭৭ জন, মানবিক বিভাগ থেকে ১০৩ জন, ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে ৮৪ জন এবং কারিগরি শাখা থেকে ৬১ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরিক্ষায় অংশ নিচ্ছে।