আব্দুল লতিফ, ঘাটাইল: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহম্মেদ এর সভাপতিত্বে প্রস্তুুতিমুলক সভায় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো.শহিদুল ইসলাম লেবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরিফ খান, সাবেক পৌর মেয়র হাসান আলী, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ), জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, সাবেক কমান্ডার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি আতা খন্দকারসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, র্যালী, মিলাদ ও দোয়া মাহফিল,আলোচনা সভা, রচনা প্রতিযোগীতাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।



