সোমবার, জুলাই ২৫, ২০১৬

ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান

সোমবার ঘাটাইলে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ’জল আছে যেখানে মাছ চাষ সেখানে”। এ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপি কর্মসূচির  আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসব কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ,পোনা মাছ অবমুক্তকরন,প্রামান্যচিত্র প্রদর্শন এবং সেরা মৎস্য চাষীদের পুরস্কার প্রদান। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাপনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন, ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বিশ্বাস, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।