শুক্রবার, ফেব্রুয়ারি ২২, ২০১৯

নিহতদের কুলখানি ও দোয়া মাহফিল শনিবার

চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় আগামীকাল শনিবার বাদ আসর চুড়িহাট্টা মসজিদে কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

এর আগে শুক্রবার বিভিন্ন মসজিদে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গায়েবানা জানাযা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোন তথ্য এই নম্বরে  ৯৫৫৬০১৪ ফোন করে দেয়া যাবে। 

এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ বসবাস উপযোগী আছে কি না এ বিষয়ে তদন্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউল করিমকে আহ্বায়ক করে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এতে আরো রয়েছেন- বুয়েটের প্রফেসর ড: মেহেদী আহমেদ আনসারি, প্রফেসর ড: ইশতিয়াক আহমেদ, ফায়ার ব্রিগেডের লে. ক. জুলফিকার রহমান রাজউক এর মো: শাহ আলম, নুরুল ইসলাম, নুরুজ্জামান জহির, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো:আসাদুজ্জান, মো:জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবুল হাসেম এবং প্রধান নগর পরিকল্পনাবিদ মো: সিরাজুল ইসলাম। 

শুক্রবার সকালেই তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন বলে নিশ্চিত করেছেন।
সোর্স : আজকের টাঙ্গাইল ডটকম।

ঘাটাইলে দিন দুপুরে লুটতরাজ আহত ৩

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জালালপুর গ্রামের হায়দার আলীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল প্রকাশ্যে লুটতরাজ করে নিয়ে গেছে পার্শ্ববর্তী পাগারিয়া গ্রামের শাজাহান ওরফে নয়া শিকদার ও তার লোকজনেরা।

লুটতরাজে বাধা দিতে গিয়ে মালিক পক্ষের ৩ জন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ১৯ ফেব্রুয়ারী ক্ষতিগ্রস্থ হায়দর আলী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামী করে ঘাটাইল থানায় একটি ভাংচুর ও লুটতরাজ মামরা দায়ের করেছেন। মামলা নং-২৩।

মামলার বিবরণ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জালালপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে হায়দর আলী তার নিজস্ব জমিতে গোডাউন তৈরী করে একতা ফুড প্রোডাক্ট মৃগেল স্পেশাল মুড়ি ও চিড়ার মিল ছাড়াও প্রাণ গ্রুপ সহ বড় বড় বিভিন্ন কোম্পানীর ডিলারসিপ ব্যবসা পরিচালনা করে আসছিল। ইউসুফ আলীর ছেলে কিসমত আলী জানায় হায়দর আলীর বড় ব্যবসাকে ভাল চোখে নেয়নী বিভিন্ন অপরাধের সঙ্গবদ্ধ চক্রের সদস্য পাগারিয়া গ্রামের মৃত রুপা শিকদারের ছেলে শাহজাহান ওরফে নয়া শিকদার ও তার দলের লোকজনেরা।

তারা পরিকল্পিতভাবে মালামাল লুট করতে ১৯ ফেব্রুয়ারী ভোর বেলায় ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল দেশিয় অস্ত্রে দা, কুড়াল, রামদা, চাপাতি, লোহার রড, শাবল, হাতুর নিয়ে মিলের টিনের দেয়াল ভেঙ্গে গাড়ী নিয়ে ভিতরে প্রবেশ করে এবং গোড়াউনের তালা ভেঙ্গে সিগারেটের কাটুন সহ দামী দামী মালামাল গাড়ীতে তুলতে থাকে।

এ সময় গোডাউনে থাকা ইউছুফ আলী ও তার ছেলে হাসমত আলী এবং হাসমতের স্ত্রী জরিনা বেগম লুটতরাজে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের এলোপাথারি মাইরপিট করে রক্তাক্ত জখম করে এবং ইউছুফ আলীর পা ভেঙ্গে ও মাথা ফাটিয়ে আহত করে মালামাল লুট করে গাড়ীতে তুলে নেয়। এ সময় আহতদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে সন্ত্রাসীরা তাদের অস্ত্রের ভয় দেখাইয়া মালামাল সহ গাড়ী নিয়ে পালিয়ে যায়।

১৯ ও ২১ ফেব্রুয়ারী দুই দিনের অনুসন্ধান কালে মিলের পার্শ্ববর্তী জালালপুর গ্রামের নজ্জেশ আলী মুন্সীর ছেলে শামছুল হক, হায়েত আলীর ছেলে রহমত আলী ও ওসমান সুতারের ছেলে জয়েন উদ্দিন, আশরাফ আলীর স্ত্রী রুপিয়া বেগম, আইয়ুব আলীর স্ত্রী শেফালি বেগম সহ নাম প্রকাশ না করার শর্তে আরও অনেকেই জানায় আসামীরা সকলেই বিভিন্ন অপরাধের সঙ্গবন্ধ সক্রিয় সদস্য। এমন কোন অপরাধ নাই তারা না করে থাকেন।

এ বিষয়ে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ও লুটতরাজ মামলার ৩নং আসামী শফি উদ্দিনের নিকট মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি এখন ব্যস্ত আছি- এ বিষয়ে আমি আপনাকে পরে জানাব বলে মোবাইলের সংযোগ কেটে দেন।

দিনের বেলায় লুটতরাজের বিষয়ে সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদারের নিকট জানতে চাইলে তিনি জানান, দুইটা হাতই আমার তবে শাজাহানের নেতৃত্বে যে কাজটা হয়েছে তা মোটেই উচিত হয়নি। কারন হায়দর ও তার ভাইয়েরা অত্যন্ত ভাল মানুষ।

এ বিষয়ে সাগরদিঘী তদন্ত ফাঁড়ির এস/আই ফজলুল হক জানান দীর্ঘদিন যাবত জমি নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল, তবে সেদিনের ঘটনা ঘটানো মোটেও উচিত হয়নি।

এ বিষয়ে ঘাটাইল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি মামলা হয়েছে তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘাটাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সজিব আহাম্মেদ গণগ্রন্থাগার

টাঙ্গাইলের ঘাটাইলে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সজিব আহাম্মেদ গণগ্রন্থাগারের আয়োজন লোকেরপাড়া ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরুস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন  এহসান ইসলাম মানিক, ইবরাহীম খা সরকারী কলেজ প্রভাষক আনোয়ারুল ইসলাম পাপ্পু প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অত্র ইউনিয়নের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া দেয়া হয়।

মারা গেছেন ঘাটাইল জিবিজি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মনসুর আহমেদ

রবিউল আলম বাদল, ঘাটাইল : আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জিবিজি সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর আহমেদ (৭৬) সকাল সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মৃত্যকালে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার আছরের নামাজের পর ঘাটাইল জিবিজি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে তার জানাজা নামাজ শেষে পৌর এলাকার দক্ষিনপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।

তিনি ঘাটাইল জিবিজি কলেজের প্রথমে ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরে ১৯৯১ সাল থেকে ২০১১সাল পর্যন্ত দুইবার সুনামের সহিত অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন।

পুরান ঢাকায় হয় কারখানা থাকবে নয় বাড়িঘর

পুরান ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ। এখান থেকে এবার সব কারখানা সরিয়ে নেওয়া হবে। পুরান ঢাকায় হয় কারখানা থাকবে নয়তো বাড়িঘর থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

এসময় ঢাকা মেডিকেলে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, দগ্ধদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার।

স্থানীয়রা বলছেন, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের আরও ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।