বুধবার ২রা জানুয়ারী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিধ সাবেক এমপি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শামসুর রহমান খান শাজাহানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী।
তিনি ১৯৭০ সালের গণপরিষদ নির্বাচনে এমএনএ এবং ১৯৭৩ ও ১৯৮৬ সালে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।
এ উপলক্ষে পৌর এলাকার পুরাতন বাসষ্ট্যান্ড চত্বরে , হামিদপুর বাস্ষ্ট্যান্ড চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল(৩) ঘাটাইল আসনের নবনির্বাচিত সাংসদ আতাউর রহমান খান সহ দলীয় নেতাকর্মীরা।




