শনিবার, জুন ০৪, ২০১৬

ঘাটাইলে মেম্বার প্রার্থী আটক

টাঙ্গাইলের ঘাটাইলের দেওলাবাড়ী ইউনিয়নের নাগবাড়ী ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সর্মকদের সংঘর্ষে উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মেম্বার প্রার্থী রস্তম আলীকে আটক করেছে পুলিশ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম আরা রিমি জানান, দুপুর সোয়া একটার দিকে মেম্বার প্রার্থী ফকলুর রহমান খান ও রস্তম আলীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। এ ঘটনায় মেম্বার প্রার্থী রস্তম আলীকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে ঐ ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।