রবিবার, আগস্ট ০৫, ২০১৮

বাসের অগ্রিম টিকিট বিক্রি স্থগিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেওয়া স্থগিত করেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন।

রবিবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়ার দিন ধার্য ছিল। আজ কোনো টিকিট বিক্রি করেনি কোনো পরিবহন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন,  রবিবার থেকে টিকিট দেওয়ার দিন ঠিক করা ছিল। অনেকে আমাদের কাউন্টারে টিকিটের জন্য এসেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিকিট দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।’

রমেশ চন্দ্র জানান, বর্তমান বাস চলাচল বন্ধ থাকায় বাসের শিডিউল ঠিক নেই। বাস চালু হওয়ার পর বাসের শিডিউল ঠিক করে বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে। পরিস্থিতি আগামীকাল ভালো হলে কালকেই অগ্রিম টিকিট দেওয়ার তারিখ ঘোষণা করা হবে।

জানতে চাইলে হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন একই কথা বলেন। তিনি বলেন, বাস চালু হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এই আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে অঘোষিত ধর্মঘটে বন্ধ হয়ে যায় সারাদেশের বাস চলাচল। রবিবার পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হয়নি।

থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট চালু

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা চালু করেছে সরকার। রোববার (৫ জুলাই) সন্ধ্যার দিকে এ তথ্য জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় দিকে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

জানা যায়, পুলিশের পক্ষ থেকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করা হয়। কারণ শিক্ষার্থীরা ফেসবুক ব্যবহার করে আন্দোলনের প্রচার চালাচ্ছে। ফোর-জি হচ্ছে ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি। এর আগের প্রজন্মের প্রযুক্তি থ্রি-জি ও টু-জি। টু-জিতে ইন্টারনেটে ডেটা প্রবাহের গতি কম থাকে।

আমার স্বামীকে মেরে ফেল, সারাজীবন তোমার যৌনদাসী হয়ে থাকব

অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সঙ্গে ছিল ধরা পড়ে যাওয়ার ভয়ও। এরমধ্যেই আসে সেই পরকীয়া প্রেমিকার পক্ষ থেকে ‘সারাজীবনের যৌনদাসী’ হয়ে থাকার প্রস্তাব। আর এই লোভেই ছুরি দিয়ে তিনবার কুপিয়ে পরকীয়া প্রেমিকার স্বামীকে হত্যা করে ভারতের গুজরাটের বাসিন্দা হরেশ পঞ্চল। পুলিশের হাতে ধরা পড়ার পর জেরায় দোষ স্বীকার করেছেন হরেশ।

ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদ থেকে সামান্য দূরে জগৎপুরে। পোশাকের দোকানে কাজ করা হরেশের (৪০) সঙ্গে দীর্ঘ সময় ধরেই পরকীয়া সম্পর্ক ছিল স্থানীয় শিল্পা পঞ্চলের। শিল্পা ও হরেশ- দুজনেরই দুই সন্তান-সহ সংসার রয়েছে। স্বামী দিলীপের সঙ্গে সম্পর্ক তলানিতে যাওয়ায় মুক্তির উপায় খুঁজছিল শিল্পা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বাপুনগরের বাসিন্দা গোপালের সঙ্গে সম্পর্কে জড়ায় শিল্পা। কিছুদিন পর গোপালকে টোপ দিয়ে স্বামীকে মারার পরিকল্পনা করে মধ্যবয়সী ওই নারী। কিন্তু, রাজি হননি গোপাল। এরপরই হরেশের সঙ্গে সম্পর্ক শুরু করেন শিল্পা। হরেশকে রীতিমতো যৌন আকর্ষণে মোহিত করে তোলেন মধ্যবয়সী ওই নারী।

কিন্তু, ইতিমধ্যেই সন্তান-স্ত্রী-সহ সংসার করা হরেশ শিল্পাকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন। ‘আপত্তি নেই’ জানিয়ে শিল্পা আঁটে নতুন ফন্দি। হরেশকে বলেন, ‘বিয়ে করতে হবে না। সারাজীবনের জন্য তোমার যৌনদাসী হয়ে থাকব।’ কিন্তু, পরিবর্তে নিজ স্বামী দিলীপকে হত্যার শর্ত দেয় শিল্পা। লোভনীয় প্রস্তাব প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে মেনে নেয় হরেশ।

৩১ জুলাই জগৎপুরের থেকে কিছু দূরে একটি নির্জন এলাকায় দিলীপকে ডেকে পাঠায় হরেশ। দিলীপ এলে, ছুরি দিয়ে তাঁর গলায় তিনবার কুপিয়ে হত্যা করে শিল্পার প্রেমিক। হত্যার পর মৃতদেহ খালে ফেলে দিয়ে চলে আসে হরেশ।

তদন্তে নেমে প্রথমে হরেশকেই গ্রেপ্তার করে পুলিশ। জেরায় ভেঙে পড়ে মধ্যবয়সী ব্যক্তি। স্বীকার করে যে শিল্পার প্রভাবেই খুন করেছে। এরপর গ্রেপ্তার করা হয়েছে শিল্পাকেও

অার কোনো মায়ের কোল খালি হোক, তা চাই না : প্রধানমন্ত্রী

দেশের সকল শিক্ষার্থীর বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের প্রতি অাহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অাপনাদের শিশুদের ঘরে ফিরে নিন, স্কুলে পাঠান। যা হওয়ার যথেষ্ট হয়েছে। অান্দোলনে তৃতীয় শক্তি ঢুকে গেছে। এখন যদি কোনো অঘটন ঘটে তার দায় দায়িত্ব কে নেবে?

তিনি বলেন, স্বজন হারানোর ব্যথা অামি বুঝি। যে তৃতীয় শক্তি মাঠে নেমেছে এরা কিন্তু মানুষ না। এরা কিন্তু অাগুনে পুড়িয়ে মানুষ মারে। অার কোনো মায়ের কোল খালি হোক, এটা অামি চাই না।



অাজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের অাওতায় ১০টি জেলার ৩০০টি ইউনিয়নের অপটিক্যাল ফাইবার কানেটিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় শক্তি এমন কোনো অপকর্ম নেই যা তারা পারে না। অাজ গাউছিয়া ও নিউ মার্কেটে ইউনিফর্ম এবং নীলক্ষেতে অাইডি কার্ড বানানোর হিড়িক পড়ে গেছে। এগুলো কারা বানাচ্ছে? অাওয়ামী লীগ অফিসে কারা হামলা করলো? ১৭ জন অাহত হয়েছে। এরা কারা, এরা কি শিক্ষার্থী?

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা এখন ঘরে ফিরে যাও। লেখাপড়ায় মনোযোগ দাও। ভবিষ্যতে তোমরাই এ দেশ পরিচালনা করবে। সে হিসাবে লেখাপড়া করো প্রস্তুতি নাও। লেখাপড়া ছাড়া ভালো কিছু করার সুযোগ নেই।

শেখ হাসিনা বলেন, অামরা ২১ বছরের জঞ্জাল সরিয়ে দেশ পরিচালনা করছি। তোমরা যখন দেশ পরিচালনা করবে তখন এ জঞ্জাল তোমাদের সরাতে হবে না। তোমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে।



প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অান্দোলনে তৃতীয় শক্তি ঢুকে গেছে। তাই অামি শঙ্কিত। সে জন্য ছাত্রদের অামি শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, অাইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ অাহমেদ পলক প্রমুখ বক্তব্য রাখেন।