মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯

ঘাটাইলে মুক্তিযোদ্ধা ইজ্জত আলীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাড়ইপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইজ্জত আলী (৭০) আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার বিকালে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন ঘাাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, ইউনিয়ন ডিপটি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আঃ বাছেদ, সেলিম তালুকদার, আরফান আলী, নূরুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ও নানা শ্রেণী পেশার মানুষজন।

ঘাটাইলে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে গড়িব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম।

ঘাটাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুল ইসলাম খান।

উল্লেখ্য: উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে গড়িব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।

আ’লীগের সাধারণ সম্পাদককে ঘাটাইলের এমপির শুভেচ্ছা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল)আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

এ সময় আতাউর রহমান খানের সাথে ছিলেন তার ছেলে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান (রানা), ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা বৃন্দ।

শনিবার (২১ডিসেম্বর) রাত ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী’র বাস-ভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্ম গ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন থেকে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) তিনি চারবার সাংসদ নির্বাচিত হন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর সে খান থেকে আর কেউ দীর্ঘ মেয়াদে এত বড় পদ পাননি। এ জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বাসিত।

ঘাটাইলে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বহুল প্রকাশিত দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৬ বছর পেরিয়ে ৬৭ বছরে পর্দাপণ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা হয়। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম (কালের কণ্ঠ) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল সংবাদদাতা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কামাল হোসেন (পূর্বাকাশ), সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দিনকাল), মোঃ আতিকুর রহমান (নিউজ টুয়েন্টিফোর), মো. মাসুম মিয়া (সমকাল), বিষ্ণু প্রিয় দীপ (ভোরের পাতা), মনোয়ার হোসেন সোহেল (দৈনিক জনতা), রেজাউল করিম খান রাজ (ঢাকা টাইমস), মো. খায়রুল ইসলাম (দৈনিক সংগ্রাম) প্রমুখ।

ঘাটাইলে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি ঘাটাইল উপজেলা কমিটির উদ্যোগে
অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসুচি পালন করে।

ঘাটাইল উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত বক্তাগণ বলেন,র্   সামাজিক নিরাপত্তা বেষ্টুনির আওতায় শতভাগ পেনশন সমর্পনকারীদের পেনশন পুনঃস্থাপন ,বার্ষিক বোনাস,  মাসিক চিকিৎসাভাতা অনতিবিলম্বে কার্যকর করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত অবসর প্রাপ্ত  গ্রামীণ ব্যাংক  কর্মকার্তা- কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নির্দেশ  থাকলেও তা  ব্যাংক কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে তালবাহানা করছে। তারা দ্রুত বাস্তবায়নের দাবী জানান। বক্তব্য রাখেন, ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ঢাকা  বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি  মোঃ জুলহাস উদ্দিন ,সদস্য মামুন সিদ্দিকী,  জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম , সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ভুইয়া, ভ’ইয়াপুর উপজেরা কমিটির সভাপতি  আব্দুস সাত্তার, ঘাটাইল উপজেলা কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান খান,সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম প্রমুখ।