শুক্রবার, ডিসেম্বর ২৮, ২০১৮

ঐক্যফ্রন্টের অফিস ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনে প্রিতম জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কয়েক ঘণ্টা চেষ্টায় শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটির নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৫তলার ভবটিতে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ভবনটির তৃতীয় তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়। এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারী হামিম বলেন, ঐক্যফ্রন্টের কার্যালয়ে আগুন লাগেনি। তবে আমরা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারি।

ভবনটির নবম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের কার্যালয়। এখানেই আগুনের সূত্রপাত হয়।

ঘাটাইল আসনে এমপি রানার জনপ্রিয়তাই পিতা এগিয়ে

উত্তম আর্য্য, ঘাটাইল : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল(৩) ঘাটাইল আসনটি বর্তমান এমপি রানার জনপ্রিয়াতাই তার পিতা আতাউর রহমান খান কে এগিয়ে রয়েছে।তাইতো খুব অল্প সময়য়ে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারন ভোটারদের মণিকোঠায় তিনি স্থান করে নিতে সমর্থ হয়েছে। এ উপজেলাটি ১টি পৌরসভা ও ১৪ ইউনিয়ন ৫১.৩০বর্গ কিঃমিঃ আয়তন নিয়ে গঠিত ।

যার লোক সংখ্যা ৪,৩৪৩০০জন এর মধ্যে পুরুষ ২ লক্ষ ১৩ হাজার ৫শত ২৬।মহিলা ২লক্ষ ২০হাজার ৮০৪ জন নিয়ে গঠিত ্। জেলার অন্যান্য উপজেলা চেয়ে ভিন্ন হওয়ার সবার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭০ সালের গণপরিষদ নির্বাচনে এমএনএ এবং ১৯৭৩ ও ১৯৮৬ সালে এ আসন থেকে এমপি নির্বাচিত হন প্রয়াত শামসুর রহমান খান শাহজাহান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৮৮ সালে এ আসনের এমপি হন জাতীয় পার্টির সাইদুর রহমান খান মোহন। কিন্তু ১৯৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদের কাছে পরাজিত হন শামসুর রহমান। ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী পরিবর্তন করে রাজনীতিতে নতুন মুখ ডা: মতিউর রহমানকে মনোনয়ন দেয় আ’লীগ। এই নির্বাচনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান খান আজাদকে বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২১ বছর পর আসনটি আ’লীগকে উপহার দেন ডা: মতিউর রহমান। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর তার মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় ।

এ নির্বাচনে গর আ’লীগের দলীয় মনোনয়ন পান উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু। তখন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন প্রয়াত শামসুর রহমান খান শাহজাহানের ভাতিজা বর্তমান এমপি আমানুর রহমান খান রানা। তিনি তৎকালীন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রায় ৪৮ হাজার ভোটের ব্যাবধানে লেবুকে হারিয়ে এমপি নির্বাচিত হন। এর মাঝে তার জনহিতকর কর্মকান্ডে সাধারন জনগনের মাঝে খুব অল্প সময়ের মধ্যে জায়গা করে নেন তিনি।ফলে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকেটে রানা আবার বিনা প্রতিদ্বন্দিতায় এমপি নির্বাচিত হন।।

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সন্দেহ ভাজন আসামী হয়ে কারাগারে থাকলেও তৃনমুল নেতাকর্মী ও সাধারন জনগন তার দানশীল কর্মকান্ডে তারপ্রতি থাকে অবিচল আস্থা। ফলে রানা জনপ্রীয়তার শির্ষে থাকার কারনে আসনটি তার পিতা সাদা মনের মানুষ (সাবেক ব্যাংক কর্মকর্তা) আতাউর রহমান খানের জন্য মনোনীত করায় দলের সর্বস্তরে নেতাকর্মীরা একাত্ততা প্রকাশ করে কাদেকাধ মিলিয়ে নৌকা কে বিজয়ী করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। ফলে রাস্তাঘাট বাসাবাড়ি হাটবাজার চায়ের দোকানে সর্বদাই রানার জনপ্রিয়তাকে স্থান পাচ্ছে । সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী এ আসনে তিন লাখ ১০হাজার ৬৬৫ জন ভোটার রয়েছে।