টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হল রুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এস. আকবর আলী, সাবেক মেয়র মোঃ হাসান আলী, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, ঘাটাইল সরকারী জি বি জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, অনলাআইন নিউজ পোর্টাল ঘাটাইল ডট কমের নির্বাহী সম্পাদক মোঃ সারোয়ার জাহান প্রমুখ।
এ সময় আরু উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্য বস্তুনিষ্ঠ সাহসী সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা দেশ ও রাষ্ট্র পরিচালনায় সরকারকে সহযোগীতার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ সুন্দর দারিদ্র মুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খান ফজলুর রহমান, নির্বাহী সদস্য মোঃ আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমান, অর্থ সম্পাদক মাসুম মিয়া, মনোয়ার হোসেন সোহেল, কার্যনির্বাহী সদস্য-মাসুদ রানা, আনোয়ার হোসেন বকুল, রেজাউল করিম খান রাজু, বিষ্ণু প্রিয় দে, খাদেমুল মামুন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানের দেশ ও জাতীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা মোঃ জোবায়ের মাহমুদ।
