আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল ইসলাম লেবুকে বিজয়ের লক্ষ্যে উপজেলার দিগড় ও দিগলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারের এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি হামিদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হামিদপুর আওয়ামী লীগ অফিসে এসে শেষ হয়। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন সভাপতিত্বে হামিদপুর আওয়ামী লীগ অফিসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিপন মিয়া, উপজেলা যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, পৌর মেয়র শহীদুজ্জামান খান প্রমুখ।

