রবিবার, এপ্রিল ০৭, ২০১৯

ঘাটাইল গুডনেইবারস্ বিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আব্দুল লতিফ, ঘাটাইল : সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা- এই  প্রতিপাদ্যকে  সামনে রেখে আর্ন্তজাতিক সেচ্ছাসেবী  সংস্থা   গুডনেইবারস বাংলাদেশ সিডিপির উদ্যোগে  বিশ্ব স্বাস্থ্য দিবস  উপলক্ষে বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোরবার  দুপুরের  গুডনেইবারস বাংলাদেশ  সিডিপি বিদ্যালয় প্রাঙ্গণ  হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ হয়। পরে  বিদ্যালয় প্রাঙ্গণে  গুডনেইবারস বাংলাদেশ সিডিপির  ঘাটাইল শাখার ম্যানাজার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন,১নং দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,মেডিক্যাল অফিসার শুভ বসাক,প্রধান শিক্ষক হোসনে আরা, হেলথ অফিসার মো.শহীন আলম প্রমুখ ।

এসময় বিদ্যালয়ের  শিক্ষক শিক্ষিকা,অভিভাবক,ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।  



ভূঞাপুরে মাদক ক্রয়ের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ক্রয়ের টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে ফরমান আলী নামের এক যুবক আত্মহত্যা করেছে। তিনি উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

ফরমান আলীর চাচা মকবুল হোসেন জানান, ফরমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। এজন্য বিভিন্ন সময় তাকে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে। এরপরেও তাকে মাদক গ্রহণ থেকে বিরত রাখা যায়নি। শনিবার সকালে নানাজনের দ্বারস্থ হয়েও মাদক ক্রয়ের টাকার সংগ্রহ করতে পারেনি সে। একপর্যায়ে নেশার তাড়নায় ছটফট করতে থাকে। এমন ঘটনা আগেও ঘটায় বিষয়টি আমুলে নেয়নি কেউ।

পরে স্থানীয়রা দুপুরের দিকে বাড়ির পেছনের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

এ বিষয়ে ভূঞাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।