শনিবার, মে ০৪, ২০১৯

কৃষি বিপণন অধিদপ্তরে ৬১ পদে চাকরি

কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা বিধি মোতাবেক শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের থেকে অনলাইনে দরখাস্ত আহবান করেছে।

১) পদের নাম: মাঠ ও বাজার পরিদর্শক

পদ সংখ্যা: ৩৩টি

বেতন স্কেল: ১১,৩০০/-২৭,৩০০/ টাকা
২) পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৬টি

বেতন স্কেল: ১১,০০০/-২৬,৫৯০/ টাকা
৩) পদের নাম: হিসাবরক্ষক

পদ সংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১০,২০০/-২৪,৬৮০/ টাকা
৪) পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০/-২৪,৬৮০/ টাকা
৫) পদের নাম: ষ্টোরকিপার

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০/-২২,৪৯০/ টাকা
৬) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ৯টি

বেতন স্কেল: ৯,৩০০/-২২,৪৯০/ টাকা
৭) পদের নাম: ক্যাশিয়ার

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০/-২২,৪৯০/ টাকা
৮) পদের নাম: গাড়ি চালক (ভারী)

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৭০০/-২৩,৪৯০/ টাকা
৯) পদের নাম: গাড়ি চালক (হালকা)

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০/-২২,৪৯০/ টাকা
আগ্রহীরা http://dam.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ৬/০৫/২০১৯ তারিখ সকাল ১০টা থেকে ২৩/০৫/২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম:-

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা:-

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:-

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং মাইক্রোসফট অফিসে দক্ষতা প্রয়োজন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন-ভাতা:-

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

আবেদন পদ্ধতি:-

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা (http://mopme.teletalk.com.bd)। আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে।

আবেদনের শেষ তারিখ:-

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ এপ্রিল, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় আগামী ২০ মে, ২০১৯ বিকেল ৫টা।

সূত্র : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট।

ঘাটাইলে কলেজ শিক্ষকদের মানববন্ধন

রবিউল আলম বাদল, ঘাটাইল: বৃহস্পতিবার (২ মে) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কলেজ শিক্ষকদের অবসর সুবিধা ভোগ ও কল্যান ট্রাষ্টের নামে ৬ শতাংশের স্থলে ১০ শতাংশ চাঁদা কর্তনের (অতিরিক্ত ৪ শতাংশ) প্রতিবাদে এবং নন এম.পি.ও. ভুক্ত প্রতিষ্ঠান এম.পি.ও. ভুক্ত করণ ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উপজেলা শাখা আয়োজিত উপজেলা পরিষদের মুল ফটকের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি জুলফিকার–ই- হায়দার, সাধারন সম্পাদক মোঃ জুলফিকার আলী লিটন, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক, ধলাপারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহেল আকন্দ প্রমুখ।