মঙ্গলবার, জুলাই ০৪, ২০১৭

২১ দিনে ৩৫ জনকে কারাদন্ড ১১ বাল্য বিবাহ বন্ধ

ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের অভিযান


মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইলে অত্যন্ত সাহসিকতা ও বিচক্ষণতার সাথে সক্রিয়ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন, মাদক, খাদ্যে ভেজাল, লাইসেন্সবিহীন যানবাহন ইত্যাদি ক্ষেত্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছেন। এছাড়া ঘাটাইল থানা অফিসার ইন-চার্জ মহি উদ্দিন পিপিএম এর নেতৃত্বে অপারেশন চালিয়ে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হচ্ছে। এই উপজেলাকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইন-চার্জ। রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন ও সাধারণ জনগণের ব্যাপক সমর্থন ও সহযোগিতা তাঁদেরকে এই সাফল্য অর্জনে অনুপ্রাণিত করেছে।

এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার জানান, গত জুন/২০১৭ মাসে মাদকের বিরুদ্ধে ২১ দিনে ৭৮টি মামলায় ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এদের মধ্যে কয়েকজন কুখ্যাত মাদক ব্যবসায়ীও রয়েছে। উক্ত মাসে বাল্য বিবাহ প্রতিরোধে ১১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ও উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ টি বাল্য বিবাহ বন্ধ করা হয়। ৩৩ জনকে অর্থ বিভিন্ন পরিমাণে অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত মাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণের লক্ষ্যে ১৫টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১,১৮,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতের কারণে উপজেলায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

ঘাটাইলে ভিজিএফ’র ৪৩ বস্তা গম উদ্ধার, আটক ২


মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে ভিজিএফ এর বিতরনকৃত ৪৩ বস্তা গম কালোবাজারে বিক্রির সময় দুই জনকে আটক করেছ ঘাটাইল থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দিবাগত রাত  ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আনেহলা ইউনিয়নের  খায়ের পাড়া বাজারের মুন্নাফের তেলের মিলে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন ও ঘাটাইল থানার পুলিশ। এ সময় তেলের মিল থেকে কালোবাজারের উদ্দেশ্যে মজুদ করা ৪৩ বস্তা গম উদ্ধার করা হয় । ভিজিএফের গম ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে আটক করা হয় দুই জনকে। আটককৃতরা হল খায়েরপাড়া গ্রামের মোকদম আলীর ছেলে মোজাফ্ফর আলী(৫০) ও কুরমুরশি গ্রামের মর্তুজ আলীর ছেলে মুন্নাফ মিয়া (৪৫)। উদ্ধার কৃত গম গুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাজাহান বলেন, আমি দায়িত্ব প্রাপ্ত টেক অফিসারের উপস্থিতিতে প্রাপ্ত ভিজিএফের গম তালিকা ভুক্ত হতদরিদ্রদের মাঝে সুষ্ঠ ভাবে বিতরণ করি। উদ্ধারকৃত গম তারা কোথা থেকে সংগ্রহ করেছে তা আমার জানা নেই। এ ঘটনায় আমার পরিষদের কেউ জড়িত নয়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন  জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ২ জন কে আটক করা হয়েছে। ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন