ভিন্ন ধর্মী খবরের সাথে সব সময় পজিটিভ খবরের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল থেকে প্রকাশিত সর্বপ্রথম ও একমাত্র অনলাইন দৈনিক আমাদের ঘাটাইল ডটকম এর প্রধান সম্পাদক ও টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী (সাবেক পিপি) এস আকবর খানকে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
হুমকির অভিযোগে আকবর খান গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)।
জিডিতে আকবর খান অভিযোগ করেন, গত মঙ্গলবার সকাল ও বুধবার দুপুরে দুটি নম্বর থেকে তাঁর মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে গালাগাল দেওয়া হয়। একটি ব্যাংক হিসাব নম্বরে ১০ কোটি টাকা পাঠাতে বলা হয়। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আকবর খান বলেন, তিনি জিডি করা ছাড়াও ঘটনাটি পুলিশ সুপারকে (এসপি) অবহিত করেছেন।

