শুক্রবার, মে ২৪, ২০১৯

ঘাটাইলে ‘তরুণ ছাত্র সংঘ’ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

টাঙ্গাইলের ঘাটাইলে ‘তরুণ ছাত্র সংঘ’ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) উপজেলার সাইটশৈলা হাই স্কুল মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, আনেহলা ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, তরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক শাকিল সরকার প্রমুখ।

এ সময় সংগঠনটির সভাপতি বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক আসলাম মণ্ডল সহ সংগঠনটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ঘাটাইল ডটকমের সম্পাদক এস আকবর খানের মায়ের ইন্তেকাল

টাঙ্গাইল জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক  এডভোকেট এস আকবর খানের মাতা আমিনা খানম (৮০) গতকাল বৃহস্প্রতিবার রাত সাড়ে এগারটায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছে ( ইন্নালিল্লাহি-------রাজেউন) ।

তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভোগছিলেন। আজ শুক্রবার সকাল ১০টায় জনাযা নামাজ শেষে ঘাটাইল সদর গোরস্থানে তাকে দাফন করা হয়। 

মৃত্যুকালে তিনি চার ছেলে চার মেয়েসহ আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা করেছেন



মধুপুরে ১৩০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ১৪ বছরের কিশোর গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ১৩০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণে জড়িত সোহেল (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ধর্ষণের শিকার বৃদ্ধার ছেলে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। মামলার পর রাতেই অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল উপজেলার বনাঞ্চলের ফুলবাগচালা ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের তোতা খাঁর ছেলে।


ওই বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেন, সোহেলকে বার বার বলেছিলাম আমাকে ছেড়ে দাও। আমি রোজা রেখেছি। এই বয়সে যৌন নির্যাতনের বিষয়টি আমি মেনে নিতে পারছি না।

মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, পুলিশের একটি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। মামলার পর রাতে ধর্ষক সোহেলকে গ্রেফতার করা হয়েছে। মামলায় বৃদ্ধার বয়স ১৩০ বছর উল্লে­খ করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।