মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০১৬

দৈনিক আমাদের ঘাটাইল এর প্রথম বর্ষপূর্তি পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ভিন্ন ধর্মী খবরের সাথে সব সময় পজিটিভ খবরের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল থেকে প্রকাশিত সর্বপ্রথম ও একমাত্র অনলাইন দৈনিক আমাদের ঘাটাইল ডটকম এর প্রথম বর্ষপূতি মঙ্গলবার জাকজমকভাবে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। দৈনিক আমাদের ঘাটাইল ডটকম এর  শুভ কামনা জানিয়ে র‌্যালিতে অংশ নেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন। র‌্যালী শেষে ঘাটাইল প্রেস ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক,সাবেক পিপি এবং দৈনিক আমাদের ঘাটাইল ডটকম এর প্রধান সম্পাদক এস. আকবর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ঘাটাইল জি.বি.জি কলেজের সহকারী অধ্যাপক জুলফিকার ই হায়দার এর সভাপতিত্বে এবং  নির্বাহী সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলাম এর  সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম  । যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান, আতা খন্দকার, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাজ্জাদ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সকালের খবরের ঘাটাইল সংবাদদাতা মো. মাসুম মিয়া, ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, দৈনিক আমাদের ঘাটাইল এর ব্যবস্থাপনা সম্পাদক মো. খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷