রবিবার, নভেম্বর ২৭, ২০১৬

ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৩ জন

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
টাঙ্গাইলের  ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের আঠারদানা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
পুলিশ জানায়, রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের আঠারদানা নামক স্থানে মধুপুর থেকে রড ভর্তি  ট্রাক এলেঙ্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি একটি  ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক দুটি পাশ্ববর্তী খাদে পরে যায়। এ সময় শফিকুল ইসলাম (৩২) নামে এক ট্রাক যাত্রী ঘটনা স্থলেই মারা যায়।সে ঘাটাইল উপজেলার রামজীবনপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। দুঘর্টনায় আহত অপর তিন জনকে কালিহাতী হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷