একটি বিদেশি পিস্তল সহ স্বেচ্ছাসেবক দল নেতা মিল্কী কাজী (৪৫)কে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানার পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ঘাটাইল পৌরসভার বালিকা বিদ্যালয় রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঘাটাইল পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মহি উদ্দিন পিপিএম জানান, মিল্কী কাজী এলাকায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়।
এ সময় তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড তাজা গুলি ও জাপানে তৈরি একটি চাপাতি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ বৃহস্প্রতিবার তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরন করা হয়েছে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
