ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি গতকাল টাঙ্গাইলের ঘাটাইল জি.বি.জি. বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করনের তালিকা ভূক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ঘাটাইলবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন-জিবিজি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শামসুল আলম মণি, অধ্যাপক মজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মেয়র হাসান আলী, বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার, নবনির্বচিত ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান শহীদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, ঘাটাইল প্রেসকাবের সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিয়া প্রমুখ।
