রবিবার, জানুয়ারি ২৭, ২০১৯

ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিপনের গণসংযোগ

আসন্ন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে কোমড় বেঁধে মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ ন ম বজলুর রহীম রিপন।

দলীয় হাইকমান্ডে জোরালো তদবির করার পাশাপাশি ইতিমধ্যেই তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী এলাকা ঘাটাইলের বিভিন্ন স্থানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।

ঘাটাইল ১টি পৌর এলাকাসহ ১৪ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ ভোটারদের সাথে তিনি কুশল বিনিময় করছেন এবং সমর্থন আরও জোরালো করতে সর্বসাধারণের মধ্যে এলাকার উন্নয়নের চিত্র, চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার পত্র বিলি, সবার সমর্থন, দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগীতা করছেন।

গণসংযোগকালে তিনি মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে ঘাটাইল উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো’।

ঘাটাইলে বিনামুল্যে ব্লাডগ্রুপিং করাবে আলোক হেলথকেয়ার

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচ হাজার শিক্ষার্থীকে বিনামুল্যে ব্লাডগ্রুপিং করাবে আলোক হেলথকেয়ার। উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে দু’মাস ব্যাপি এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার (২৭ জানুয়ারি) সকালে কর্মসুচীর উদ্বোধন করেন স্থানীয় ইউএনও দিলরুবা আহমেদ।

ঘাটাইল সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক, আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন।

উদ্বোধনী দিনে ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের দু’শতাধিক শিক্ষার্থীকে ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।