সোমবার, আগস্ট ০১, ২০১৬

ঘাটাইল পৌরসভা প্রচার প্রচারণায় সরগরম

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ 
পৌরসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই জমে উঠছে। এখন রীতিমত ভোটজ্বরে আক্রান্ত গ্রামের পাড়া মহল্লা আর মোড়ের বাজার। সবখানেই বাজছে ভোটের ‘গান’। নির্বাচন এলাকার রাজপথ থেকে মেঠোপথ চেয়ে গেছে প্রার্থীদের সাদা-কালো বাহারি সাইজের পোস্টারে। যেন পোস্টারের মালায় চেয়ে গেছে সবখানে। ঘাটাইলের পৌরসভার সবখানে এখন একই দৃশ্য। শহরের সীমানা ছাড়িয়ে পৌর এলাকায় পা বাড়ালেই সবার আগে চোখে পড়েবে প্রার্থীদের পোস্টার।
গতকাল সোমবার ঘাটাইলের পৌর এলাকায় গিয়ে দেখা গেছে সবখানে পোস্টারে ছাওয়া। প্রার্থী সমর্থকদের হাতে হাতেও লিফলেট। সবাই ভোটের মাঠে সবশক্তি নিয়ে নেনে পড়েছেন। দুপুর গড়িয়ে বিকেলে হতে না হতেই প্রার্থীর সমর্থকরা বেরিয়ে পড়ছেন সবখানে। বাড়ি বাড়ি ভোট প্রার্থণা করছেন বিষ্টি ও প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে। এবার প্রার্থীরা দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। সারাদিন ভোটের প্রচার শেষে রাতের বেলায় পরের দিনের কর্মপন্থা নির্ধারণ করছেন। সকাল হলেই চলছে চায়ের কাপে ভোট গল্পের ঝড়। প্রচার পাগল মানুষের সংখ্যাও বাড়ছে। কেউ কেউ নিজেদের প্রার্থীদের প্রচার চালাতে নিচ্ছেন নানান রকমের কৌশল। কেউ ভ্যান, সাইকেল, রিকশার হাতলে পছন্দের প্রার্থীর সাদাকালো পোস্টার ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাজার-ঘাট। কেউ বা মোটরসাইকেলের পেছনের রেজিস্টেশন প্লেট ঢেকে ফেলেছেন পছন্দের প্রার্থীর পোস্টার দিয়ে। টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায় আওয়ামীলীগের দলীয় টিকিট পেয়েছেন উপজেলা আ’লীগের যুগ্ন-আহ্বায়ক শহিদুজ্জামান খান ভিপি শহীদ।
অপরদিকে বিএনপি’র থেকে দলীয় টিকিট পেয়ে ফারুক হোসেন ধলা (ধানের শীষ প্রতীক) নিয়ে নির্বাচনীর প্রথম দিনই মাঠে ব্যাস্ত সময় পার করছেন। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন প্রধান দুই মেয়র প্রার্থী শহিদুজ্জামান ভিপি শহিদ ও ফারুক হোসেন ধলা। 
নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রধান দুই প্রতিদ্বন্দী। তাই প্রচার-প্রচারণায় উত্তাল হয়ে উঠেছে পুরো ঘাটাইল পৌরসভা। অনেক ভোটাররা পছন্দের প্রার্থীর পোস্টার সাটিয়ে রেখেছেন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্লেটে। ঘাটাইল পৌরসভার ভ্যানচালক আব্দুস সালাম প্রতীক বরাদ্দ শুরুর পর থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পোস্টার লাগিয়ে রেখেছেন তার ভ্যানের সামনে।
প্রসঙ্গত, টাঙ্গাইল জেলার ঘাটাইল পৌরসভায় মেয়র পদে ৩ জন ও মহিলা কাউন্সিলর পদে সাত জন এবং কাউন্সিলর পদে ২৫ জন প্রার্থী এবার ভোটযুদ্ধে নেমেছেন।