মঙ্গলবার, নভেম্বর ১০, ২০১৫

ঘাটাইলে ফারিয়া’র মানববন্ধন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মঙ্গলবার সরকারী নতুন স্কেল সপ্ত গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্য স্ফীতির কথা বিবেচনা করে টি/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরীর নিশ্চয়তা প্রদান, সংগঠন (ফারিয়া) কে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, আমাদের সাপ্তাহিক ছুটি সহ সকল ছুটি প্রদানের বিধান সহ  ৫ দফ দাবী আদায়ের লক্ষ্যে মানবন্ধন সহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ঘাটাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ।


ঘাটাইল উপজেলা চত্বরের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস রিপ্রিজেনটিভ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম আজম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হামিদ প্রমুখ। মানববন্ধন প্রসঙ্গে সভাপতি মোঃ গোলাম আজম মিয়া বাদল জানায় যে পর্যন্ত আমাদের দাবী দাওয়া পূরণ না হবে সে পর্যন্ত আমরা আন্দোলন করে যাব প্রয়োজন হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করব।

ঘাটাইলে আ'লীগের দ্বন্দে সক্রিয় হচ্ছে বি.এন.পি


ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ দুইগ্রুপে বিভক্ত ৷ নবম সংসদ নির্বাচনে আ'লীগ সাংসদ ডাঃ মতিউর রহমানের মৃত্যুতে অনুষ্ঠিত হয় উপনির্বাচন সেই নির্বাচনে আ'লীগের মনোনয়ন পান শহিদুল ইসলাম লেবু এবং বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান রানা জয়লাভ করেন ৷ তখন থেকেই আ'লীগের বিভক্তি আরও জোরদার হয় এবং চলতে থাকে রানার আধিপত্য | 

দশম জাতীয় সংসদ নির্বাচনে আ'লীগের টিকেট পান আমানুর রহমান খান রানা তখন থেকে আরও শক্তিশালি হতে থাকে রানা সমর্থক ৷ উপজেলা চেয়ারম্যানকেউ নিজের করে নেন এমপি রানা ৷ এমপি এবং উপজেলা চেয়ারম্যান যৌথভাবে গড়ে তুলেন একক অধিপত্য ৷ হঠাৎ করেই জেলা আ'লীগের প্রভাবশালী নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় নাম ওঠে আসে এমপি রানা সহ তার চারভাই সহিদুর রহমান খান মুক্তি (মেয়র) টাঙ্গাইল পৌরসভা ,জাহিদুর রহমান খান কাকন (চেম্বার অব কমার্স টাঙ্গাইল), সানিয়াত খান বাপ্পা(ভিপি করটিয়াএবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহসভাপতি ৷ চার ভাই গ্রেফতার এড়াতে পালিয়েছে ৷ তখন থেকেই রানা সমর্থকরা প্রকাশে বের হওয়ার সাহস পাচ্ছে না ৷এরই সুবাদে শহিদুল ইসলাম লেবু সম্পুর্ন ঘাটাইল থানায় প্রভাব বিস্তার করতেছে ৷ 

অনেক রানা সমর্থক যোগ দিয়েছে লেবু সমর্থকদের সাথে এবং কিছু সমর্থক রয়েছে রানার দখলে ৷ ফলে উপজেলা আ'লীগের বিভক্তি কমার সম্ভবনা আপাতত নেই ৷ এই দ্বন্দের সুফল পাচ্ছে উপজেলা বি.এন.পি ৷ ঘাটাইল উপজেলা নির্বাচনের সময় বিভক্তি ঘটলেও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের নেত্রেত্ব দলকে সুগঠিত করে চলছে বি.এন.পি। এজন্য তারা ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি গঠন সম্পুর্ন করেছে ৷ 

ঘাটাইলের আ'লীগের অনেক নেতা বলেছেন এভাবে উপজেলা আ'লীগের দ্বন্দ বিরাজ করলে ভবিষ্যতে আসনটিও হারাতে পারে ক্ষমতাশীন আওয়ামীলীগ ৷ তাই দলকে সংগঠিত করতে সকল নেতাকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করেছেন ৷ অপর দিকে বিএনপি সামনের নির্বাচনের দিকে তাকিয়ে আছে ৷