রবিবার, ডিসেম্বর ২৫, ২০১৬

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জয়নাল আবেদীন সভাপতি ; নূরুজ্জামান সম্পাদক 



ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
‘সুস্থধারার গ্রামীণ সাংবাদিকতা চাই, অপসাংবাদিকতা বন্ধ হোক’ এ শ্লোগানকে সামনে রেখে উত্তর টাঙ্গাইলের ৬টি উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরামের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুমুর রহমান, গোপালপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল জলিল।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীনকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা নূরুজ্জামান মিঞা -কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি- ধনবাড়ি প্রেসক্লাবের সভাপতি স.ম. জাহাঙ্গীর আলম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ধনবাড়ি প্রেসক্লাবের সম্পাদক আনসার আলী, দৈনিক সকালের খবর পত্রিকার গোপালপুর প্রতিনিধি কেএম মিঠু, দৈনিক প্রতিদিনের সংবাদের কালিহাতী প্রতিনিধি  মো. কামরুল হাসান, দৈনিক সংগ্রামের ভূঞাপুর প্রতিনিধি মিজানুর রহমান, যুগ্ন-সম্পাদক পদে- দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস এম শহীদ, দৈনিক সংবাদের কালিহাতি প্রতিনিধি দাস পবিত্র, দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, দৈনিক খবরপত্র গোপালপুর প্রতিনিধি সেলিম হোসেন, দৈনিক ভোরের পাতার ধনবাড়ি প্রতিনিধি আব্দুল্লাহ আবু এহসান, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, অর্থ-সম্পাদক- দৈনিক খবরপত্রের কালিহাতি প্রতিনিধি মোল্লা মুশফিকুর মিল্টন, সাংগঠনিক সম্পাদক- (১) গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক- (২), দৈনিক আমাদের সময় এর কালিহাতি উপজেলা প্রতিনিধি কাজল আর্য, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- দৈনিক সকালের খবরের মধুপুর প্রতিনিধি আমিনুল হক, দপ্তর সম্পাদক- দৈনিক প্রতিদিনের সংবাদের ঘাটাইল প্রতিনিধি বিষ্ণুৃ প্রিয় দীপ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে- দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু, সমাজ কল্যাণ- দৈনিক খবরপত্রের ভূঞাপুর প্রতিনিধি শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- দৈনিক সংবাদের মুধুপুর হাবিবুর রহমান, আইসিটি সম্পাদক পদে - দৈনিক সংবাদের ঘাটাইল প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- দৈনিক সকালের খবরের ঘাটাইল সংবাদদাতা মোঃ মাসুম মিয়া। নির্বাহী সদস্যরা হলেন- দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা ও কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন হীরা, দৈনিক নয়া দিগন্তের গোপালপুর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল।