বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

শরিকদের ৭৫ অাসন ছেড়ে দেবে অাওয়ামী লীগ

অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহাজোটের শরিকদের ৭৫টি অাসন ছেড়ে দেয়া হবে। জাতীয় পার্টিসহ মহাজোটের শরিকদের তালিকা অনেক অাগেই পেয়েছি। অামাদের দলের তালিকা চূড়ান্ত করছি। এরপর শরিকদের সঙ্গে বসবো।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


অারেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শরিকদের প্রত্যাশা অনেক। অ্যালায়েন্স'র (জোট) বিষয়টি অামরা মাথায় রেখেছি। অল্পদিনের মধ্যেই তাদের সঙ্গে বসে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

অারেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কপোর্রেশনের পদে থেকে যারা অাবেদন করেছেন তারা মনোনয়ন পাবেন না। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া দল তাদের মনোনয়ন দেবে না।

জাতীয় ঐক্যফ্রন্টের কথা উল্লেখ করে অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ এক অদ্ভুত দেশ। এখানে যেমন বিজয়গাথা অাছে, তেমনি বেইমানও কম নেই। মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করলেও অনেকে অাজ সে বিশ্বাস থেকে দূরে সরে গেছে। অনেকে সাম্প্রদায়িকতার সঙ্গে মিশে গেছে।

ঢাকা-টাঙ্গাইল রুটে ব্রডগেজ ট্রেন সার্ভিস চালু

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টাঙ্গাইলবাসীর স্বপ্ন পূরণ হয় গত চলতি মাসের ৮ নভেম্বর (বৃহস্পতিবার)। সেদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রুটে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে এ স্বপ্ন বাস্তবে রূপ নেয়।

ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে ১০টি কোচ নিয়ে একজোড়া ট্রেন চলাচলের কথা থাকলেও উদ্বোধনের এক সপ্তাহ না যেতেই কমিউটার ফরমেটের পরির্বতে ৬ কোচের ব্রডগেজ র‌্যাক দ্বারা পরিচালিত হচ্ছে এ সার্ভিস।

মঙ্গলবার (১৩ নভেম্বর) থেকে এই সার্ভিসের পরিবর্তন আনা হয়। এ ছাড়া বর্তমানে যে কমিউটার ট্রেনটি রয়েছে তা আজ বুধবার সকাল থেকে ‘তুরাগ এক্সপ্রেস’ তার নিজের র‌্যাক নিয়ে তুরাগ ১, ২, ৩, ৪ হিসাবে পুনরায় ঢাকা-জয়দেবপুর-ঢাকা চলাচল করছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ৬ কোচের ব্রডগেজ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৩০ মিনিটে।

আবার ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছেড়ে আসবে এবং বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে রাত ৮টা ৫০ মিনিটে পৌঁছবে।

টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিন জানান, ব্রডগেজ ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার সময় টাঙ্গাইলের ঘারিন্দা, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, বিমানবন্দর ও কমলাপুর স্টেশনে গিয়ে স্টপেজ দেবে।

এ ছাড়া এ ট্রেনে শোভন দুটি, শোভন চেয়ার একটি, ফার্স্টক্লাস একটি, পাওয়ার কার একটি এবং লাগেজ ভ্যান প্লাস গার্ড ব্রেক একটি র‌্যাক থাকবে।

ব্রডগেজ হওয়ার সঙ্গে সঙ্গে এ রুটের ভাড়াও বেড়েছে বলেও জানান মাস্টার মো. জালাল উদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে শোভন কোচ এর ভাড়া ১১৫ টাকা, শোভন চেয়ার ১৩৫ এবং ফার্স্টক্লাসে ১৮০ টাকা, ঘারিন্দা রেলস্টেশন থেকে শোভন কোচের ভাড়া ৯৫ টাকা, শোভন চেয়ার ১১৫ এবং ফার্স্টক্লাসে ১৫৫ টাকা এবং মির্জাপুর থেকে শোভন কোচের ভাড়া ৭০ টাকা, শোভন চেয়ার ৮৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন বলেন, এই ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে টাঙ্গাইলবাসীর একটি স্বপ্ন পূরণ হলো। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

টাঙ্গাইলে ৪৭ টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ টি বাসার ৪৭টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়া ও কোদালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধান এবং সুচি রানী সাহা নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।



এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, অভিযোগের ভিত্তিতে সাবালিয়া এলাকার ছানোয়ারা বেগম ও কোদালিয়া এলাকার শাহজাহান মিয়া, জাহেদা খাতুন, মেহের আফরনের বাসায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ৪৭টি অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড টাঙ্গাইলের সহকারি ব্যবস্থাপক (রাজস্ব) তৌফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পল্টনের ঘটনা পরিকল্পিত, সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘পল্টনের ঘটনা সরকারের পরিকল্পিত। সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে।’

দুপুরে সংঘর্ষের পর বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

একই সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের নির্দেশে বিনা উসকানিতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করেছে।

রিজভী বলেন, ‘আমরা শান্তির পক্ষে। সরকারের নির্দেশে পুলিশ বিনা উসকানিতে এই আক্রমণ করেছে। তারপরও আমরা অশান্তির পথে হাঁটব না। সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেব।’

তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের শান্ত হতে বলেছেন। আপনারা রাস্তা ছেড়ে ফুটপাতে বসে পড়ুন। এটা তারেক রহমানের নির্দেশ। সরকারের কোনো উসকানিতে পা দেবেন না। আপনারা শান্ত হোন।’

দুপুরে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পুলিশের গুলি, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নেতাকর্মীদের পাল্টা হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। দুপুর ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পুরো নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়েছে। নেতাকর্মীরা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে।

বিএনপির নেতাকর্মীরা বর্তমানে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আছে। মাঝেমধ্যে তারা স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করছে। পুলিশ জোনাকি সিনেমা হলের সামনে ও দৈনিক বাংলা মোড়ে অবস্থান নিয়েছে।

এদিকে, সংঘর্ষের কারণে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে গেছে। ঝাড়ু হাতে নিয়ে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির মনোনয়ন কিনেছেন এই চার তারকা!

শোবিজের কয়েকজন তারকা-শিল্পী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রুমানা মোর্শেদ কনকচাঁপা, মনির খান এবং চিত্রনায়ক হেলাল খান।



বেবী নাজনীন নীলফামারী-৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। রুমানা মোর্শেদ কনকচাঁপা সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়ন ফরম।

কণ্ঠশিল্পী মনির খান ঝিনাইদহ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়াও, চিত্রনায়ক হেলাল খান মনোনয়নপত্রের ফরম নিয়েছেন সিলেট-৬ আসনের জন্য।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

তাদের ভোলেনি বিএনপি

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদ- পাওয়া আবদুস সালাম পিন্টুর পক্ষে বিএনপির মনোনয়ন ফরম কেনা হয়েছে। একই মামলায় যাবজ্জীবন কারাদ- পাওয়া সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের জন্যও নেয়া হয়েছে ফরম।

এই দুই নেতার পাশাপাশি একই আসনে তাদের স্বজনের নামেও মনোনয়ন ফরম তোলা হয়েছে। যদি কোনো কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, তাহলে ধানের শীষ দেয়া হতে পারে তাদের।

কায়কোবাদ একাধিকবার নির্বাচন করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে। তিনি গত কয়েক বছর ধরে বিদেশে। সেখানে তার পাশাপাশি ফরম নেয়া হয়েছে তিন ভাই কাজী শাহ মুজিবুল হক, কাজী শাহ আরেফিন আহমেদ ও কাজী শাহ জুনুন আহমেদের জন্যও।

পিন্টুর নামেও ফরম তোলা হয়েছে টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) আসনের জন্য। একই আসন থেকে ফরম তুলেছেন তার দুই ভাই সুলতান সালাউদ্দিন টুকু ও শামসুল আলম তোফা। টুকু ও তোফা টাঙ্গাইল-৫ (সদর) আসনের জন্যও ফরম নিয়েছেন।

একই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামানের জন্য ফরম নেয়া হয়েছে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের জন্য। ২০০১ সালে বাবর এই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন।

বাবরের ছেলে লাবিব ইবনে জামান এই ফরম নেন। সঙ্গে ছিলেন বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে তার এপিএস মির্জা হায়দার আলী এবং তিন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বিএনপির নেতারা জানান, এসব নেতার পরিবারেই মনোনয়ন নিশ্চিত করতে চান তারা। কোনো কারণে মূল নেতা নির্বাচন করতে না পারলে পরিবারেই দেয়া হবে মনোনয়ন। সেজন্য এক ধরনের ‘ব্যাকআপ’ রাখা হয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ^াসের জন্য ফরম নেয়া হয়েছে পাবনা-৫ আসনের জন্য। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু ও সেক্রেটারি হাবিবুর রহমান তোতা এই ফরম পূরণ করে জমাও দিয়েছেন।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করে সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে আটক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নামেও ফরম তোলা হয়েছে। তাকে ভোটে দাঁড় করানো হতে পারে চট্টগ্রাম-৪ আসনের (সীতাকু- পাহাড়তলী-আকবর শাহ আংশিক) জন্য। তার ভাই ইসহাক কাদের চৌধুরীও এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের জন্য ফরম নেয়া হয়েছে ঢাকা-৮ আসনের জন্য।
ফরম নেয়া হয়েছে বিদেশে অবস্থানকারীদের জন্যও

ফরম নেয়া হয়েছে বিদেশে অবস্থানকারী একাধিক নেতার নামেও। যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জন্য ঢাকা-৬ থেকে মনোনয়ন কিনেছেন তার ছেলে ইশরাক হোসেন।

যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের জন্য কিশোরগঞ্জ-৩ আসনের ফরম নিয়েছেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দুলাল শিকদার।

চাঁদপুর-১ (কচুয়া) আসনের জন্য ফরম কেনা হয়েছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পক্ষে। তার স্ত্রী ও মহিলা দলের সাবেক সহ-সভানেত্রী নাজমুন্নাহার বেবীও নিয়েছেন একই আসনের ফরম।

মালয়েশিয়ায় অবস্থানকারী ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ূমের জন্য ঢাকা-১১ আসন থেকে ফরম নিয়েছেন বিএনপির নেতা শামসুল হুদা।
ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলায় নির্দোষ ঘোষিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নামে ফরম তোলা হচ্ছে কক্সবাজার-১ আসনের জন্য। তার স্ত্রী হাসিনা আহমেদ এই বিষয়টি নিশ্চিত করেছেন । জানিয়েছেন তার নিজের নামেও একই আসন থেকে ফরম তুলবেন।

সোমবার থেকে একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করছে বিএনপি। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রথম দিনে এক হাজার ৩২৬টি মনোনয়ন কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা। দ্বিতীয় দিনে কেনা হয়েছে এক হাজার ২১৩টি।

এই ফরম বিক্রি উপলক্ষে বিএনপি এক ধরনের শোডাউন করেছে। সারাদেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দিনভর ভিড় করেছিলেন গত দুই দিন। এই ফরম বিক্রি ও জমা চলবে আরও দুই দিন।

বাবার ধানের শীষ, ছেলের নৌকা

বাবা মনিরুল ইসলাম ইউসুফ দেশের অন্যতম সেরা অটোমোবাইল শিল্পপ্রতিষ্ঠান বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান আর ছেলে নিয়াজ মোর্শেদ এলিট একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। কিন্তু বাপ-বেটার সে পরিচয় ছাপিয়ে রাজনীতির মাঠে তারা এখন পরস্পরের প্রতিপক্ষ।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ এবার চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বিএনপির মনোনয়ন চাইছেন। বিপরীতে একই আসনে নৌকার মাঝি হতে চাইছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও তরুণ ব্যবসায়ী ছেলে নিয়াজ মোর্শেদ এলিট।


বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন  জানান, গতকাল চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ।

তবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিনেই চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছেলে নিয়াজ মোর্শেদ এলিট।

বাব-বেটার একই আসনে প্রধান দুই দলের মনোনয়ন সংগ্রহ করায় ভোটের মাঠে জন্ম নিয়েছে কৌতুহল। এবার নিজ নিজ দলের মনোনয়ন পেলেই চট্টগ্রামের মিরসরাইয়ে ভোটের মাঠে মুখোমুখি হবেন বাবা মনিরুল ইসলাম ও ছেলে নিয়াজ মোর্শেদ এলিট।

এ নিয়ে মনিরুল ইসলাম ইউসুফ  বলেন, ‘লড়াইটা বাবা-ছেলের নয়। এটা রাজনৈতিক আদর্শের। পরিবারের বাইরে আমরা যার যার আদর্শ লালন করি। দেশে এর আগেও এমনটা ঘটেছে। এলিট তার নিজের নির্বাচন করবে। আমি আমার নির্বাচন করব। আমি আশাবাদী দল থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার মূল্যায়ন করা হবে।’

নিয়াজ মোর্শেদ এলিট  বলেন, ‘এলাকার তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের অনুরোধে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। এখানে বাপ-ছেলে বলে কিছু নেই। বর্তমানে তরুণ নেতৃত্ব দেশের উন্নয়নে যে ভূমিকা রাখছে, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে মিরসরাইয়ের জনগণও চায় পরিবর্তন হোক; নতুন 

ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটিতে আছেন যারা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করার কাজ শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ইতোমধ্যে একটি ইশতেহার কমিটিও গঠন করেছে ঐক্যফ্রন্ট।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার তৈরি করবে এই কমিটি।

গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে মঙ্গলবার (১৩ নভেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই বৈঠকে নির্বাচনী ইশতেহার তৈরির কমিটিতে বিএনপি থেকে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান রয়েছেন। তবে এই কমিটির মূল দায়িত্বে থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ বৈঠক থেকে দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করারও সিদ্ধান্ত নেয়া হয়।

গুরুত্বপূর্ণ এ বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, একাদশ জাতীয় নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। আশা করব, নির্বাচন কমিশন ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের সভাপতিত্বে বৈঠকে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো: মনসুর আহমদ, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) যাবে জাতীয় ঐক্যফ্রন্ট।

বাংলাদেশের সফরে আসছেন না ক্যারিবীয় অধিনায়ক

ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে বাংলাদেশ সফরের অপেক্ষায় ছিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশে আসার আগেই দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা। কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হবে দলের অধিনায়ক জেসন হোল্ডারের।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ নিশ্চিত করেছেন এ তথ্য। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘হোল্ডারের কাঁধে এখনো গুরুতর ইনজুরি রয়ে গিয়েছে। যে কারণে তাকে ফিজিও থেরাপি নিতে হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। চার সপ্তাহ ফিজিওথেরাপির পরে পুনরায় তার অবস্থার পর্যবেক্ষণ করা হবে।’


চার সপ্তাহ মাঠের বাইরে থাকা মানে নিশ্চিতভাবেই বাংলাদেশ সফরে খেলার সম্ভাবনা খুবই কম হোল্ডারের। এমনকি চার সপ্তাহ পর পর্যবেক্ষণ শেষে সবুজ সংকেত নিয়ে বাংলাদেশে আসলেও খেলতে পারবেন কেবল টি-টোয়েন্টি সিরিজটি। তবে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জানিয়েছেন সে সম্ভাবনাও খুবই অল্প।

এদিকে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ চলাকালীনই শুরু হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী সিরিজের তোড়জোড়। চলতি ঢাকা টেস্টের চতুর্থ দিন, বুধবারই বাংলাদেশে চলে আসছে ওয়েস্ট ইন্ডিজের দশ জনের এক বহর।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশে আসার কথা ছিলো ১৫ নভেম্বর। কিন্তু ভারতের বিপক্ষে তাদের সিরিজ শেষ হয়ে যাওয়ায় একদিন আগেই চলে আসছে স্কোয়াডের দশজন।



বুধবার বিকেল সোয়া চারটার ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রঃ) বিমানবন্দরে পৌঁছবে তারা। পরে ঢাকায় না থেকে সন্ধ্যা সোয়া সাতটার ফ্লাইটে চট্টগ্রাম চলে যাবে এই বহর। আর বাকি থাকা খেলোয়াড়-স্টাফরা বাংলাদেশে আসবে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

ঘাটাইলে এসএসসি পরীক্ষার বোর্ড ফি কত জানেন না প্রধান শিক্ষক !

ঘাটাইল ডটকম ডেস্ক: চলতি এসএসসি পরিক্ষার ফরম পূরণে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে এমন অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি আক্তার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এসএসসি পরিক্ষার বোর্ড ফি কত তা তিনি জানেন না বলে প্রতিবেদককে জানান। উল্টো প্রশ্ন করেন আপনি না সাংবাদিক আপনি জানেন না।

প্রতিবেদকের সাথে অনেকটাই রূঢ আচরণ করে তিনি সে সময় বলেন_ আমার পিছনে লাগছেন কেন, উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও তো অনেক টাকা নিচ্ছে।

প্রধান শিক্ষক আরও জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে দুই হাজার টাকা করে নিতে বলেছে, আমি তাই নিচ্ছি। এর আগে শিক্ষার্থী প্রতি ২২শ টাকা করে নিয়েছিলাম পরে ২শ টাকা করে ফেরত দিয়েছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক বলেন, বোর্ড যা ধরা হয়েছে তাই আমরা নিতে বলেছি। বোর্ড ফি’র উপরে টাকা নিতে নিষেধ করেছি। এ বাবদ কেউ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।